Pappu Yadavs son Sarthak Ranjan In KKR IPL Auction 2026
Sarthak Ranjan IPL 2026 Auction: বাবার নামে বাঘে-গোরুতে একঘাটে জল খায়, মা আবার কংগ্রেস সাংসদ! KKR কাঁপাতে এলেন কে? Sarthak Ranjan In KKR: তাঁর বাবা বিহারের বাহুবলী নেতা। মা আবার কংগ্রেস সাংসদ! এবার কেকেআর কাঁপাতে এলেন সার্থক রঞ্জন। রইল পুরো বায়োডেটাআবু ধাবিতে আইপিএল মিনি-নিলামে কলকাতা নাইট রাইডার্স রীতিমতো ব্যস্ত পৌনে সাত ঘণ্টা কাটিয়েছে এবং ২০২৬ মরসুমের জন্য দলে মোট ১৩ জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে। ৬৪.
৩০ কোটি টাকার সবচেয়ে বেশি পার্স নিয়ে নিলামে নেমে কেকেআর অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে রেকর্ড ২৫.২০ কোটি টাকায় নিয়ে ইতিহাস লিখেছে। ১৩ ক্রিকেটারের মধ্যে একটি নাম আলাদা ভাবে নজর কেড়েছে, তিনি বিহারের পূর্ণিয়ার নির্দল সাংসদ সাংসদ রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদবের ছেলে সার্থক রঞ্জন ।ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে প্রতিনিধিত্ব করা সার্থককে ৩০ লক্ষ টাকায় কেকেআর দলে নিয়েছে। বিশ্বের বৃহত্তম ক্রিকেট লিগে ছেলের সুযোগ পাওয়ার আনন্দে আপ্লুত পাপ্পু। সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন এবং ছেলেকে অভিনন্দন জানিয়েছেন। X হ্যান্ডেলে পাপ্পু লিখেছেন, 'বাধাই হো বেটু। জমকর খেলো অউর অপনে প্রতিভা কে দম পর আপনি পেহচান বানাও। আপনি চাহাত পুরি করো। অব সার্থক কে নাম পে বনেগি হামারি সরকার।' বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, 'অভিনন্দন প্রিয় সন্তান। মন ভরে খেলো। তোমার প্রতিভার জোরে নিজের পরিচয় গড়ে তোলো। তোমার স্বপ্নগুলো পূরণ করো! এখন সার্থকের নামেই আমাদের পরিচয় তৈরি হবে।'২৯ বছরের সার্থক দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। এখনও পর্যন্ত ২টি প্রথম শ্রেণি, ৪টি লিস্ট-এ ও ৫টি টি-২০ ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে সার্থক ৯.৩৩-এর গড়ে ২৮ রান করেছেন। লিস্ট-এ ক্রিকেটে তিনি ২৬.২৫ গড়ে ১০৫ রান করেছেন, আর টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩.২০ গড়ে ৬৬ রান করেছেন। তবে দিল্লি প্রিমিয়র লিগে টানা দুই মরসুম ভালো খেলেই সার্থক আইপিএল স্কাউটদের চোখে পড়েছেন। পাওয়ার হিটিংয়ের সঙ্গেই দেখিয়েছেন ধারাবাহিকতা। ডিপিএলে ৯ ম্যাচে একটি সেঞ্চুরি ও চারটি হাফ-সেঞ্চুরি-সহ ৪৪৯ রান করে সার্থক তাঁর স্থানীয় আধিপত্যকে জাতীয় আলোচনার বিষয়ে পরিণত করেছেন। বিরাট কোহলির তীব্রতা এবং হার্দিক পাণ্ডিয়ার নির্ভীকতা থেকে অনুপ্রাণিত সার্থকের স্ট্রাইক রোটেট করা, শট নির্বাচন এবং পরিস্থিতি সম্পর্কে সচেতনতার মতো বিষয়গুলো আরও উন্নত হয়েছে। পাপ্পু যাদবের ছেলে হিসেবে ব্যাপক ভাবে পরিচিতই সার্থকের জীবন দুর্বিসহ করে তুলেছিল। বছরের পর বছর ধরে বাবার পরিচিতির তকমা থেকে বেরিয়ে আসার জন্য লড়েছেন। আইপিএলে তাঁর নির্বাচন রাজনৈতিক পরিচয় থেকে ক্রিকেটীয় যোগ্যতার দিকে এক পরিবর্তনের ইঙ্গিত দেয়। আত্মবিশ্বাসহীনতা ও চাপের কারণে তাঁর কেরিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছিল। মানসিক ভাবেও তাঁকে লড়াই করতে হয়েছে।পাপ্পু যাদব বিশিষ্ট রাজনীতিবিদ এবং বিহার থেকে ছ'বারের সংসদ সদস্য। বর্তমানে ১৮তম লোকসভায় পূর্ণিয়া নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করছেন। পাপ্পু আরজেডি, সমাজবাদী পার্টি এবং লোক জনশক্তি পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে তিনি 'জন অধিকার পার্টি' প্রতিষ্ঠা করেন, যা ২০২৪ সালের মার্চে ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে একীভূত হয়। বিহারে 'রবিন হুড' ইমেজের জন্য পরিচিত পাপ্পু। তাঁর নামে বাঘে-গোরুতে একঘাটে জল খায়। একজন বিতর্কিত ব্যক্তিত্ব তিনি। সমাজসেবার সঙ্গেই গুরুতর ফৌজদারি অভিযোগের ইতিহাস রয়েছে তাঁর। বিহারে তিনি বাহুবলী নেতা হিসেবেই পরিচিত। পাপ্পুর বিরুদ্ধে ৪১টি ফৌজদারি মামলা রয়েছে। ২০০৮ সালে দোষী সাব্যস্ত হওয়ার পর ১৯৯৮ সালের অজিত সরকার হত্যা মামলায় ২০১৩ সালে পাটনা হাইকোর্ট তাঁকে খালাস করেছিল। জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে মৃত্যুর হুমকিও পেয়েছেন পাপ্পু। গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হওয়া পাপ্পু প্রায়ই থাকেন খবরে।সার্থকের বাবা পাপ্পুর মতোই তাঁর মা রঞ্জিত রঞ্জনও রাজনীতিবিদ। ছত্তিশগড়ের প্রতিনিধিত্বকারী রাজ্যসভার একজন কংগ্রেস সংসদ সদস্য। তিনি মোট তিনবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। পাপ্পু-রঞ্জিতের ৩০ বছরের বিবাহিত জীবন। তবে ব্যক্তিগত ও রাজনৈতিক মতপার্থক্যের কারণে গত দেড় থেকে দু'বছর তাঁরা আলাদা থাকছেন। রঞ্জিত প্রকাশ্যে বলেছেন যে, তাঁর স্বামী সম্প্রতি যে মৃত্যুর হুমকি পেয়েছেন, সেই ধরনের রাজনৈতিক বিবৃতি বা বিষয়গুলোর সঙ্গে তাঁর বা তাঁর সন্তানদের কোনও সম্পর্ক নেই।(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরবলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...Lionel Messi-Sunil Gavaskar: 'ও-ই আসল কালপ্রিট'! যুবভারতী কাণ্ডে এবার মেসিকেই আসামীর কাঠগড়ায় তুললেন গাভাসকর...বিনোদনরাজ্যSIR in Bengal:চেক করে দেখেছেন, আপনার নাম বাদ গিয়েছে? আরেকবার এই লিংকে ক্লিক করে বাদ পড়া দের...Covid vaccine rumours: কোভিডের ওই বাধ্যতামূলক ২টি ভ্যাকসিনেই বিগড়েছে শরীরের সব কল-কবজা? কমব...Zee Media won ENBA Awards: মর্যাদার এনবিএ-তে একাই ৯১ Zee! সাংবাদিকতার স্বকীয়তায় স্বীকৃতি, জ...West Bengal University Bill: ক্ষমতার প্রদর্শন? বিশ্ববিদ্যালয়ের আচার্য হতে পারবেন না মুখ্যমন্...SIR in Bengal: ২৩ ডিসেম্বর থেকে SIR হিয়ারিং, ভোটার তালিকায় নাম তুলতে কী কী নথি নিয়ে যাবেন? ন...
Will Sarthak Ranjan Play Ipl 2026 Pappu Yadav Son Sarthak Ranjan Ipl Mini Auction
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
KKR: ৩০.৫০ কোটিতে কেকেআরে ক্যামেরন গ্রিন! নিলামের আগের দিনই বাদশাহ কাড়লেন সবার গ্রাস...KKR Buys Cameron Green For 30.50 Crore IPL Auction 2026
Read more »
IPL 2026 Auction: আইপিএল নিলামের আগে দেখে নিন ১০ দলের ক্রিকেটারদের পুরো তালিকা...Full List of Squads of All 10 Teams before IPL 2026 Auction
Read more »
Cameron Green IPL Action 2026: নিলাম যুদ্ধের ওপেনিংয়েই বাদশাহর বাজিমাত, ব্যাংক ভেঙে কলকাতা নিল ক্যামেরন গ্রিনকে...ipl action 2026 cameron green becomes most expensive sold kkr RS 25.2 crore
Read more »
IPL Auction 2026 Live Updates: After Green, KKR Buys Matheesha Pathirana For Rs 18 CrIPL Auction 2026 Live Updates: Cameron Green, who was the hottest property in this IPL 2026 auction, goes to KKR for Rs 25.20 Cr.
Read more »
Venkatesh Iyer IPL 2026 Auction: ৭০% পে কাট! কেকেআরের বিতাড়িত ২৩.৭৫ কোটির তারকার করুণ দশা, কত টাকায় কোথায় গেলেন?Venkatesh Iyer takes 70 percent pay cut IPL 2026 Auction
Read more »
પ્રશાંત-કાર્તિક 14.20 કરોડમાં વેચાયા, આકિબને મળ્યા 8.40 કરોડ... IPL ઓક્શનમાં 6 અનકેપ્ડ ખેલાડીઓ થયા માલામાલIPL Auction 2026: IPL 2026ના ઓક્શનમાં પ્રશાંત વીર અને કાર્તિક શર્મા સંયુક્ત રીતે સૌથી મોંઘા અનકેપ્ડ ખેલાડી બન્યા, જેમને ચેન્નાઈ સુપર કિંગ્સ દ્વારા 14.20 કરોડ રૂપિયામાં ખરીદ્યા છે.
Read more »
