Australia clinch the 3 match ODI series against India by taking an unassailable 2-0 lead
India vs Australia: ব্যাক-টু-ব্যাক হেরে শুভমন গিলের ভারত সিরিজ থেকে ছিটকে গেল। ডু-অর-ডাই ম্যাচে ভারতকে জিততেই হত সিরিজে টিকে থাকতে গেলে, সেখানে ভারত অস্ট্রেলিয়াকে সিরিজ দিয়ে দিল!ডনের দেশে শুরুতেই একেবারে মুখ থুবড়ে পড়ল ভারত। ব্যাক-টু-ব্যাক হেরে সিরিজ হাতছাড়া শুভমন গিলদের । পারথের পর অ্যাডিলেডে জিতে সিরিজে ২-০ এগিয়ে গেলেন মিচেল মার্শরা । এক ম্যাচ বাকি থাকতেই আয়োজকদের পকেটে ট্রফি। গত রবিবার পারথের ওপটাস স্টেডিয়ামে শন মার্শের অস্ট্রেলিয়া ৭ উইকেটে ভারতকে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছিল। বৃহস্পতিবার, আজ অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ওডিআই-তে মুখোমুখি হয়েছিল। আর এদিন অজিরা ২২ বল হাতে রেখে ২ উইকেটে জিতল। আগামী শনিবার সিডনিতে সিরিজের শেষ তথা তৃতীয় ওডিআই জিতলেও ভারতের আর কোনও লাভ হবে না।অ্যাডিলেডে ভারত টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৬৪ রান তুলেছিল। রো-কো জুটিকে ফের দেশের জার্সিতে দেখতে মুখিয়ে ছিল নেটপাড়া। ভারতীয় ক্রিকেটের দুই মহানায়কের ফেরার তর সইছিল না ভক্তদের। গত ম্যাচে ২২৪ দিন পর প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে পারেননি বিরাট-রোহিত। টেস্ট এবং টি-২০আইকে আলবিদা বলা দুই ক্রিকেটার রীতিমতো হতাশ করেছিলেন। কোহলি যেমন কোনও রানই করেননি, তেমনই রোহিত করেছিলেন রোহিত ১৪ বলে মাত্র ৮ রান। পারথ থেকে অ্যাডিলেডের দূরত্ব ২০০০ কিলোমিটারেরও বেশি। কিন্তু কোহলির সঙ্গে শূন্যের দূরত্ব কমল না! জেভিয়ার বার্টলেটেরে উইকেটের দিকে ঢুকে আসা বলে প্লাম এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন কিং কোহলি। মাত্র চার বলের ইনিংস ছিল তাঁর! তবে এদিন রোহিত ভক্তদের খুশি করে দিয়েছেন। ৯৭ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন ৭ চার ও ২ ছয়ের সুবাদে। শুভমন গিল ফের ফ্লপ! মাত্র ৯ রান করলেন। মিডল অর্ডারে মুখ রেখেছেন শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেল । কেএল রাহুল , ওয়াশিংটন সুন্দর ও নীতীশ কুমার রেড্ডি হতাশ করলেন রীতিমতো। নয়ে নেমে পেসার হর্ষিত রানা ১৮ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন। অর্শদীপ সিং করেন ১৪ বলে ১৩। অজিদের হয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়ে আডাম জাম্পা। ৩ উইকেট নিয়েছেন বার্টলেট। ২ উইকেট মিচেল স্টার্কের।ভারতের ২৬৪ রান অস্ট্রেলিয়া ২২ বল হাতে রেখেই ২ উইকেটে জিতে নেয়। এদিন অজিদের হয়ে ওপেন করতে নেমেছিলেন মার্শ ও ট্রাভিস হেড। মার্শ ২৪ বলে ১১ রান করে ফিরে যান অর্শদীপ সিংয়ের বলে কেএল রাহুলের হাতে ক্যাচ তুলে। এরপর ৪০ বলে ২৮ রানের ইনিংস খেলে হেডও ফিরে যান। হর্ষিত রানার শিকার হন বিধ্বংসী ওপেনার। তিনি কোহলির হাতে ধরা পড়ে যান। চারে নামা ম্য়াট রেনেশ অক্ষরের বলে ক্লিন বোল্ড হয়ে আউট হন। ২২ ওভারের ভিতর ১০৯ রান তুলতে গিয়ে অজিদের তিন উইকেট চলে যায়। কিন্তু তিনে নামা ম্য়াথিউ শর্ট ছয়ে নামা কুপার কনোলির অপরাজিত ইনিংস অজিদের জয়ের মঞ্চ গড়ে দেয়। সাতে নামা মাইকেল ওয়েন এদিন ২৩ বলে ৩৬ রানের কার্যকরী ইনিংস খেলে দিয়ে যান। ভারতের হয়ে অর্শদীপ-হর্ষিত-ওয়াশিংটন দুই উইকেট করে নিয়েছেন। মহম্মদ সিরাজ ও অক্ষরের ঝুলিতে এসেছে একটি করে উইকেট।(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরবলতে বলতে গোওওওল.
.. থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...Fan Shouts Pakistan Zindabad At Shubman Gill: 'পাকিস্তান জিন্দাবাদ' বলেই গিলের হাতে শত্রুদেশের... অ্যাডিলেডের রাস্তায় এ কী কাণ্ড!Street Dog in Kolkata Metro Rail: যা কোনওদিনও ঘটেনি, তাই ঘটল! শব্দদানবের হাত থেকে বাঁচতে কলক...James: জনপ্রিয় বাঙালি গায়ক তৃতীয় বিয়ে সারলেন মার্কিন কন্যার সঙ্গে! জানালেন, বাবাও হয়েছেন...Delhi Crime: মালিকের উপর রাগে ৫ বছরের ছেলেকে তুলে নিয়ে গিয়ে থেঁতলে, কুপিয়ে মারল বিশ্বস্ত ড্র...দেশকলকাতাখেলাEarth's New Moon: আর একা নয় চাঁদ! নতুন উপগ্রহ পেল পৃথিবী? নীলগ্রহের সঙ্গে দূরত্ব...
2Nd Odi India Vs Australia India Vs Australia 2Nd ODI Live India Vs Australia 2Nd Odi Match 2025 India Vs Australia 2Nd Odi Highlight
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
IND vs AUS: சிறப்பாக விளையாடியும் இந்த 2 வீரர்கள் நீக்கம்India vs Australia: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய 2வீரர்கள் 2வது ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
Read more »
क्या एडिलेड में जीत का सिलसिला बरकरार रख पाएगा भारत: 17 साल से नहीं हारा, हर दूसरे मैच में कोहली का शतक; ऑस...India Vs Australia Adelaide Oval Head To Head Records Analysis; Follow IND VS AUS Adelaide ODI Playing 11 Players List Latest News, Live Score Coverage, Reports And Updates On Dainik Bhaskar.
Read more »
IND vs AUS 2nd Odi: सीरीज में वापसी पर टीम इंडिया की नजरें, जानिए कब, कहां और कितने बजे से खेला जाएगा दूसरा वनडे?India vs Australia 2nd Odi Date Time: भारतीय क्रिकेट टीम ऑस्ट्रेलिया के खिलाफ वनडे सीरीज में भिड़ रही है। इस सीरीज का दूसरा मैच 23 तारीख को खेला जाएगा।
Read more »
India Vs Australia 2nd Odi: ரோகித் சர்மாவுக்கு பதில் இந்த வீரரா? வெளியான தகவல்!India Vs Australia 2nd Odi: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்குவார் என தெரிகிறது.
Read more »
IND vs AUS Live 2nd ODI: रोहित-कोहली से एक बार फिर रनों की उम्मीदIndia vs Australia 2nd Live Score: भारत और ऑस्ट्रेलिया के बीच एडिलेड ओवल में आज यानी 23 अक्टूबर को सीरीज का दूसरा वनडे खेला जा रहा है।
Read more »
இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டி: நேரடி ஒளிபரப்பு, ஸ்ட்ரீமிங் விவரங்கள்India vs Australia 2nd ODI Live Streaming : இன்று நடக்கும் இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டியை நேரலையாக பார்ப்புத எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »
