Light to moderate rain likely from Saturday in South Bengal
WB Weather Update: সকালের দিকে রোদের দেখা মিললেও বেলা বাড়লে মেঘের আনাগোনা বাড়বে। তবে আজ কলকাতাকে ভোগাতে পারে জলীয় বাষ্প। বাতাসে ভোরের দিকেই যার উপস্থিতি ৫৪ শতাংশসার্বিক ভাবেই আজ রাজ্যে কম বৃষ্টি। উত্তরের টানা প্রবল বৃষ্টিতেও আপাতত রাশ। আজ বৃহস্পতিবার দুপুরের পর কিছুটা কমবে উত্তরের বৃষ্টি। সাময়িক স্বস্তি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের। তবে বিক্ষিপ্তভাবে দার্জিলিং কালিম্পং সহ ওপরের ৫ জেলায় মাঝারি বৃষ্টি চলবে। নিচের দিকের জেলা মালদহ এবং দুই দিনাজপুরে গোটা সপ্তাহ মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে।দক্ষিণবঙ্গে কাল বিকেলের পর থেকে সক্রিয় হবে মৌসুমী বায়ু। ভারী বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হবে। বঙ্গোপসাগরে কাল গভীর রাতে তৈরি হাওয়া ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হবে। আগামীকালের মধ্যে যা নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। ফলে দক্ষিণের দুর্বল মৌসুমী বায়ু অনুঘটক পাবে। এর ফলে আগামী শনিবার থেকে তিন চার দিনে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। পরশু শনিবার থেকে টানা চারদিন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। ফেয়ারলি ওয়াইড স্প্রেইড থেকে ওয়াইড স্প্রেইড রেইন হবে দক্ষিণবঙ্গে। অর্থাৎ দক্ষিণের প্রতিটি জেলার প্রায় প্রতিটি অঞ্চল বৃষ্টি পাবে। তার আগে কাল শুক্রবার দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে দক্ষিণের জেলায় জেলায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি। সব জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা। কয়েক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা।উত্তরবঙ্গে সকালের দিকে কোনো কোনো জেলায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টি। বিকেলের পর প্রবল বৃষ্টির দাপট কিছুটা কমবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদা দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি চলবে। তবে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমবে আজ বিকেলের পর থেকে।সকালের দিকে রোদের দেখা মিললেও বেলা বাড়লে মেঘের আনাগোনা বাড়বে। তবে আজ কলকাতাকে ভোগাতে পারে জলীয় বাষ্প। বাতাসে ভোরের দিকেই যার উপস্থিতি ৫৪ শতাংশ। বেলা বাড়লে যা পৌঁছাবে ৮৭ শতাংশে। বিকেলের দিকে আরও বেড়ে তা পৌঁছাতে পারে ৯০ শতাংশের ওপর। মেঘলা আকাশ হলে গুমোট অস্বস্তি আরও বৃদ্ধি পাবে। বাড়বে ঘর্মাক্ত অস্বস্তি।রাতের তাপমাত্রা সামান্য বেড়ে ২৯.
২ থেকে ২৯.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ২.৬ ডিগ্রি বেশি। কাল দিনের তাপমাত্রা ৩৫.৬ থেকে সামান্য কমে ৩৫.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ২.৫ শতাংশ বেশি। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেররাজ্যFull Scorecard →বিনোদনSonarpur: সোনারপুরে অভিনব কায়দায় ভর্তি করা হচ্ছে জলাভূমি, জানেই না স্থানীয় পঞ্চায়েতBalurghat: শ্মশানে তালা! দাহ করা যাচ্ছে না দেহ, 'মরেও শান্তি নেই' ক্ষোভ সাধারণ মান...
Rain In Bengal Depression In Bengal
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
WB Weather Update: ভোটের দিন দক্ষিণের সব জেলায় হতে পারে বৃষ্টি, বর্ষা ঢুকবে কবে জানিয়ে দিল হাওয়া অফিসLight rain likely in some districts in South Bengal today
Read more »
WB Weather Update: ভ্যাপসা গরম থেকে আজও রেহাই নেই, বর্ষা ঢুকবে কবে জানাল আবহাওয়া দফতরMonsoon likely to enter in Bengal in next week
Read more »
WB Weather Update: তাপপ্রবাহের কবল থেকে বেরিয়ে আসছে বাংলা, আজ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু জেলায় জেলায়Light and moderate rain likely in Bengal from today
Read more »
Weather: মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণে, দুর্যোগ বাড়বে উত্তরেও!Bengal weather update rain forecast for today
Read more »
Bengal Weather: গরম থেকে আজই স্বস্তি? এই জেলাগুলিতে বিকেল থেকেই ঝড়-বৃষ্টি, বড় আপডেট আবহাওয়ারWest Bengal Weather Updates Rain Forecast gusty wind thunderstorm kolkata districts north bengal
Read more »
WB Weather Update: দক্ষিণের অধিকাংশ জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা, বইতে পারে দমকা হাওয়াModerate rain likely in most of the Southern districts in Bengal
Read more »
