Rohit Sharma and Virat Kohli Helps India rout Australia in third ODI
Rohit Sharma And Virat Kohli: ভিনটেজ রোহিত-বিরাটের জুটিতে ভারত ৯ উইকেটে হারাল অস্ট্রেলিয়াকে। সিরিজ হেরেও আবার হৃদয় জিতে অনেক উত্তর দিলেন 'রো-কো' জুটিডনের দেশে ব্যাক-টু-ব্যাক ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছিলেন শুভমন গিলরা । শনিবার অর্থাৎ আজ সিডনিতে সিরিজের শেষ তথা তৃতীয় ওডিআই ভারত ৯ উইকেটে জিতে অজিদের হোয়াইটওয়াশের মুখে ঝামা ঘষে দিল! তারা সিরিজ জিতল ২-১ ব্যবধানে। ৩-০ করতে দিলেন না রোহিত শর্মা-বিরাট কোহলি। এদিন অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ২৩৬ রান তুলেছিল। জবাবে ভারত ৬৯ বল হাতে রেখে হেসে খেলে ম্যাচ বার করে নেয়। রান তাড়া করতে নেমে রোহিত ১২৫ বলে অপরাজিত ১২১ রানের ইনিংস খেলেন। কেরিয়ারের ৩৩ নম্বর ওডিআই শতরানে ১৩টি চার ও ৩টি ছয় মেরেছেন হিটম্যান'। প্রথম দুই ম্যাচে গোল্লা করে ফেরা কোহলি এদিন ৮১ বলে ৭৪ রানের ইনিংস খেলে রানে ফিরলেন। শুভমন গিল ২৬ বলে ২৪ রান করে আউট হয়েছেন।অস্ট্রেলিয়া সিরিজই সম্ভবত বিরাট ও রোহিতের শেষ আন্তর্জাতিক আউটিং হতে চলেছে। ডনের দেশে ভারতীয় দলের দুই মহারথী পা রাখার আগে থেকেই এই মর্মে বিস্তর লেখালিখি হয়েছিল। জানা গিয়েছিল যে, জাতীয় দলের নির্বাচকরাও নাকি ঠিকই করে নিয়েছিলেন যে, 'রো-কো' জুটি অস্ট্রেলিয়ায় ফ্লপ হলে তাঁদের ২০২৭ বিশ্বকাপের দরজা নাকি বন্ধ হয়ে যাবে। অস্ট্রেলিয়ায় খেলার আগে গত ৯ মার্চ দুবাইয়ে ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল । দুরন্ত নিউ জিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ভারত শিরোপা জিতেছিল। তারপর দীর্ঘ ছ'মাস পর জাতীয় দলে প্রত্যাবর্তন করেন বিরাট-রোহিত। রো-কো জুটিকে ফের দেশের জার্সিতে দেখতে মুখিয়ে ছিল নেটপাড়া। কিন্তু পারথে প্রথম ওডিআই-তে ২২৪ দিন পর প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে পারেননি বিরাট-রোহিত। রোহিত ১৪ বলে মাত্র ৮ রান করে ফিরেছিলেন। বিরাট কোনও রানই করেনি। দ্বিতীয় ওডিআই-তে বিরাট ফের খাতা খুলতে ব্যর্থ হয়েছিলেন। যদিও রোহিত ৯৭ বলে ৭৩ রানের ইনিংস খেলে বুঝিয়ে দিয়েছিলেন যে, তিনি এবার তাণ্ডব করবেন। সিরিজের শেষ তথা তৃতীয় ওডিআই-তে রোহিতের সেঞ্চুরির সঙ্গেই এল কোহলির হাফ সেঞ্চুরি প্লাস ইনিংস। আপাতত রো-কো জুটি সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন। বলা যেতেই পারে যে সাতাশের বিশ্বকাপে নিজেদের টিকিট কার্যত সংরক্ষণ করে ফেললেন তাঁরা। সিডনিতে ১২১ রানের ইনিংস ও জোড়া ক্যাচে রোহিতই হয়েছেন ম্যাচের সেরা। পুরো সিরিজে ২০২ রান করার সুবাদে 'মুম্বইয়ের রাজা'ই হয়েছেন সিরিজেরও সেরা।SSC Results 2025: নভেম্বরেই স্কুল সার্ভিসের ফল! ইন্টারভিউয়ে ডাক এবার অনেক বেশি প্রার্থীকেMaharashtra Shocker: '৪ বার ধর্ষণ করেছে পুলিস!' হাতে সুইসাইড নোট লিখে আত্মঘাতী তরুণী চিকিৎসকের বিরুদ্ধেই পুলিসের ভয়ংকর অভিযোগ.
..Ajker Rashifal | Horoscope Today: নিজের উপর বেশি চাপ নেবেন না মেষ, অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে ধনুর...
Rohit Sharma And Virat Kohli Ka Video Rohit Sharma Injury And Virat Kohli Virat Kohli And Rohit Sharma Power Virat Kohli And Rohit Sharma Holi Celebration Rohit Sharma Virat Kohli And Ms Dhoni Hiting Six Rohit Sharma On Virat Kohli Virat Kohli And Rohit Sharma Holi Celebration Sho Virat And Rohit Kohli About Rohit Sharma Virat Kohli And Virat Kohli And Gautam Rohit Sharma About Kohli In Press Conference Toda Virat Kohli And Gautam Gambhir Rohit Sharma
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
'आज फेअरवेल मॅच...' गौतम गंभीरचा रोहित शर्माला इशारा? चाहत्यांमध्ये चर्चेचा विषयGautam Gambhir, Rohit Sharma: सोशल मीडियावर व्हायरल झालेल्या क्लिपमध्ये गौतम गंभीर ऑस्ट्रेलियाविरुद्धच्या भारताच्या एकदिवसीय मालिकेदरम्यान होणाऱ्या संभाव्य निरोप सामन्याबद्दल रोहित शर्मासोबत विनोद करताना दिसत आहे.
Read more »
Nara Rohit Marriage: ఒకే వేదికపైకి చంద్రబాబు, రేవంత్ రెడ్డి..నారా వారి ఇంట హీరో పెళ్లికి ఆహ్వానం!Nara Rohit Marriage Date: టాలీవుడ్ నటుడు నారా రోహిత్ త్వరలోనే పెళ్లి పీటలు ఎక్కబోతున్నారు. అక్టోబరు 30న నటి శిరీష లేళ్లని ఆయన పెళ్లి చేసుకోనున్నాడు. హైదరాబాద్ వేదికగా వీరిద్దరి పెళ్లి అంగరంగం వైభవంగా జరగనుంది. నారా వారింట పెళ్లికి ఇప్పుడు తెలంగాణ సీఎం రేవంత్ రెడ్డికి కూడా ఆహ్వానం అందింది.
Read more »
IND vs AUS: एक था विराट, एक था रोहित...ऑस्ट्रेलिया में कल खत्म हो जाएगी दो सुपरस्टार्स की कहानी!Rohit Sharma Virat Kohli: सिडनी में 25 अक्टूबर को होने वाला तीसरा वनडे हो सकता है रोहित शर्मा और विराट कोहली का ऑस्ट्रेलिया में भारत के लिए आखिरी मैच हो.
Read more »
ரோகித் சர்மாவுக்கு மும்பை அணி வைக்கும் அடுத்த செக்! ஐபிஎல் ஓய்வு விரைவில்Rohit Sharma : ரோகித் சர்மாவின் ஐபிஎல் கிரிக்கெட் இறுதிக்கட்டத்தில் இருப்பதால் அவருக்கு பதிலாக இஷான் கிஷனை மீண்டும் அணிக்குள் கொண்டு வர மும்பை இந்தியன்ஸ் அணி திட்டமிட்டுள்ளது.
Read more »
Rohit-Kohli: ऑस्ट्रेलियाई प्रशंसकों को Ro-Ko ने दिया धन्यवाद, भविष्य में खेलने पर दिया ये जवाब; साझा किए अनुभवभारतीय टीम के दिग्गज बल्लेबाज रोहित शर्मा और विराट कोहली ने ऑस्ट्रेलिया के खिलाफ तीसरे वनडे मैच के बाद ऑस्ट्रेलियाई प्रशंसकों को धन्यवाद दिया है। रोहित और कोहली का यह संभवत: आखिरी ऑस्ट्रेलियाई दौरा
Read more »
ஓய்வு பெறுகிறார்களா விராட் மற்றும் ரோஹித்? போட்டி முடிந்த பின்பு சொன்ன தகவல்!Virat Kohli And Rohit Sharma Retirement: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்துள்ளது. இருப்பினும் கடைசி போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
Read more »
