Osman Hadi Funeral: ভারত বিরোধী নেতা হাদির দাফন সম্পন্ন, কবি নজরুলের পাশেই সমাধিস্থ করে বড় বার্তা বাংলাদেশের?

Osman Hadi Funeral News

Osman Hadi Funeral: ভারত বিরোধী নেতা হাদির দাফন সম্পন্ন, কবি নজরুলের পাশেই সমাধিস্থ করে বড় বার্তা বাংলাদেশের?
Osman Hadi DeathBangladeshBangladesh Unrest
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 16 sec. here
  • 5 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 20%
  • Publisher: 63%

Funeral of Inqilab Moncho Convenor Sharif Osman Hadi concluded in Dhaka University burial ground

Osman Hadi Funeral : ভারত বিরোধী নেতা হাদির দাফন সম্পন্ন, কবি নজরুলের পাশেই সমাধিস্থ করে বড় বার্তা বাংলাদেশের? Osman Hadi Funeral : গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় অটো রিকশায় যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁকে মাথায় গুলি করেভারত বিরোধী ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির শেষকৃত্য সম্পন্ন হল ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরের কবরস্থান। এখানেই চিরঘুমে শায়িত রয়েছেন বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলাম। হাদির নামাজে জানাজা বা শেষ প্রার্থনায় ইমামতি করেন তাঁর বড়ভাই আবু বকর সিদ্দিক। জানাজা অনুষ্ঠিত হয় বাংলাদেশ সংসদ ভবন এলাকায়। ওই জানাজা উপলক্ষ্যে জড়ো হয়েছিলেন অগণিত মানুষ। জাতীয় পতাকায় মুড়ে নিয়ে সমাধিস্থলে নিয়ে যাওয়া হয় মরদেহ।ওসমান হাদির নামাজে জানাজায় যোগ দিয়েছিলেন বাংলাদেশের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, প্রিয় হাদি, আমরা তোমাকে আজ বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে প্রতিজ্ঞা করতে এসেছি, তুমি যা বলে গেছ সেটা যেন আমরা পূরণ করতে পারি। সেই প্রতিজ্ঞা করতে এসেছি। শুধু আমরা না বাংলাদেশের সব মানুষ সেই কথা রাখবে।'আমরা হিন্দু তো! ভীষণ আতঙ্কে রয়েছি', ফুলবাড়ি সীমান্ত দিয়ে ফেরার পথে আতঙ্কিত বাংলাদেশি নাগরিক উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় অটো রিকশায় যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁকে মাথায় গুলি করে। গুলি বাঁদিকের কানের নীচে দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বের হয়ে যায়। গুরুতর অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়। এর পরে তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। আজ তার দাফন সম্পন্ন হল। গত বছর ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান মুখ ছিলেন ৩২ বছর বয়সী হাদি। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলের পতনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গত সপ্তাহে ঢাকায় নির্বাচনী প্রচারণা শুরুর সময় মুখোশধারী দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে। টানা ছয়দিন সিঙ্গাপুরে লাইফ সাপোর্টে থাকার পর গত বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। হাদির এই মর্মান্তিক মৃত্যুর পর দেশজুড়ে চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। এমনকি সংঘবদ্ধভাবে দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও হামলা চালানো হয়। আগামি ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৭ কোটি ৫০ লাখ মানুষের এই মুসলিমপ্রধান দেশটি গত প্রায় দুই বছর ধরে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। অনেকেই আশা করছেন, এই নির্বাচনের মাধ্যমে দেশটিতে স্থিতিশীলতা ফিরবে এবং বাংলাদেশ আবারও এই অঞ্চলের একটি সফল রাষ্ট্র হিসেবে নিজের অবস্থান ফিরে পাবে। তবে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর যে আনন্দের জোয়ার তৈরি হয়েছিল, তা এখন ম্লান হয়ে যাচ্ছে। ইসলামপন্থী কট্টরপন্থীদেরসহ বিভিন্ন গোষ্ঠীর মধ্যে রাজনৈতিক কোন্দল এবং ঘনঘন সহিংস বিক্ষোভ দেশের সাধারণ মানুষের স্বস্তি কেড়ে নিচ্ছে। বিশ্লেষকদের মতে, এসব ঘটনা শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সীমাবদ্ধতাগুলোকেও সামনে নিয়ে এসেছে। চীনের পর বিশ্বের বৃহত্তম পোশাক রপ্তানিকারক এই দেশটির ওপর তার সরকারের নিয়ন্ত্রণ কতটুকু, তা নিয়ে এখন নানা প্রশ্ন উঠছে। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরUS Attacks on ISIS: আইএসআইএসে'র ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিলেন ট্রাম্প! সেনা হত্যার প্রতিশোধে জ্বলে উঠল মার্কিন মুলুক, ধুলোয় মিশল.

..রাজ্যKKR: নিলামের পরেই মাথায় আকাশ ভেঙে পড়ল কেকেআরের! এবার বিগ বাজেট মহাতারকাকেই আইপিএলে...Dola Sen: তৃণমূলের মুকুটে পালক! বর্ষসেরা মহিলা সাংসদের শিরোপা দোলা সেনের... আবেগপ্রবণ সাংসদ...দুনিয়াপ্রযুক্তিরাজ্যকলকাতাMamata Banerjee 'বিভাজন করবেন না, না হলে...' মোদীকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর..

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Osman Hadi Death Bangladesh Bangladesh Unrest

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Bangladesh: ছাত্রনেতা হাদির মৃত্যুর পর জ্বলছে বাংলাদেশ! ক্ষোভের ভিড়ে আসলে লুকিয়ে মৌলবাদী পাক-পন্থীরা...Bangladesh: ছাত্রনেতা হাদির মৃত্যুর পর জ্বলছে বাংলাদেশ! ক্ষোভের ভিড়ে আসলে লুকিয়ে মৌলবাদী পাক-পন্থীরা...Massive Protests Grip Bangladesh Student Leaders Sharif Osman Hadi Death Renews Violence
Read more »

Who Was Osman Hadi: আমরা সবাই হাদি হইব... কট্টর ছাত্রনেতার মৃত্যুতে উত্তাল বাংলাদেশ! কে এই ওসমান হাদি?Who Was Osman Hadi: আমরা সবাই হাদি হইব... কট্টর ছাত্রনেতার মৃত্যুতে উত্তাল বাংলাদেশ! কে এই ওসমান হাদি?Who Was Osman Hadi The Inqilab Mancha Spokesperson Whose Death Just Triggered massive protest in bangladesh
Read more »

Protests Erupt, Media Offices Torched: Whats Happening in Bangladesh After Osman Hadis DeathProtests Erupt, Media Offices Torched: Whats Happening in Bangladesh After Osman Hadis DeathBangladesh is tense as violent protests have erupted in multiple cities after the death of youth leader Sharif Osman Hadi, who passed away late Thursday following an assassination attempt earlier last week.
Read more »

Bangladesh Violence: পিটিয়ে গাছে বেঁধে জ্যান্ত জ্বালাল বর্বরের দল! অশান্ত বাংলাদেশে হিন্দু যুবককে চরম নৃশংস খুন! হাইকমিশন অফিসে হামলা, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা...Bangladesh Violence: পিটিয়ে গাছে বেঁধে জ্যান্ত জ্বালাল বর্বরের দল! অশান্ত বাংলাদেশে হিন্দু যুবককে চরম নৃশংস খুন! হাইকমিশন অফিসে হামলা, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা...Bangladesh Violence: Bangledesh Unrest after anti-India student leader Osman Hadi death, Hindu minor youth Dipu Das brutally killed
Read more »

Bangladesh Unrest: অগ্নিগর্ভ বাংলাদেশে ওসমান হাদি শায়িত হবে কাজী নজরুলের পাশে? তুঙ্গে বিতর্ক....Bangladesh Unrest: অগ্নিগর্ভ বাংলাদেশে ওসমান হাদি শায়িত হবে কাজী নজরুলের পাশে? তুঙ্গে বিতর্ক....Student leader sharif osman hadi is likely buried beside kaji Nazrul Islam in Dhaka
Read more »

Bangladesh Osman Hadi Funeral Live: बांग्लादेश में आज उस्मान हादी को किया जाएगा दफन, पूरे देश में अलर्टBangladesh Osman Hadi Funeral Live: बांग्लादेश में आज उस्मान हादी को किया जाएगा दफन, पूरे देश में अलर्टBangladesh Osman Hadi Funeral Live: बांग्लादेश में शरीफ उस्मान हादी की मौत के बाद हालात बेहद तनावपूर्ण हैं. सरकार ने जनाजे के कार्यक्रम में बदलाव किया और सुरक्षा सख्त की है. इसी बीच हिंदू युवक दीपू चंद्र दास की हत्या की तीखी निंदा हुई है. ढाका में प्रदर्शन जारी हैं और अंतरराष्ट्रीय एजेंसियों ने भी सतर्कता की सलाह दी है.
Read more »



Render Time: 2026-04-02 10:03:16