EC gives time to CM Mamata Banerjee to discuss SIR in Bengal
Mamata Banerjee : SIR-র প্রতিবাদে জানাতে আজ, বুধবারই দিল্লি যাওয়ার কথা ছিল মমতার। ঠিক ছিল, সিঙ্গুরে সভা করেই দিল্লির উদ্দেশ্য়ে রওনা দেবেন তিনি। কিন্তু সকালে বিমান দুর্ঘটনায় নিহত হন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। এরপর নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর দিল্লির সফর স্থগিতের কথা জানানো হয়।SIR সংঘাতে বড় আপডেট। এবার দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'তৃণমূল চেয়ারপার্সন'কে চিঠি লিখে সময় দিল নির্বাচন কমিশন। আগামী সোমবার বিকেল চারটের সময়ে ১৫ জন প্রতিনিধিকে কমিশনে যাবেন মমতা। তাঁর সঙ্গে বৈঠকে বসবে কমিশনের ফুল বেঞ্চ। Maharashtra Deputy CM Ajit Pawar Death: বিরোধীদেরও 'দাদা' অজিত মহারাষ্ট্রের 'পাওয়ার' গেমে এক হারিয়ে যাওয়া 'কোহিনূর'.
.. ভোটমুখী বাংলায় SIR। কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাত তুঙ্গে। SIR নিয়ে অভিযোগ জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মোট ৫ চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। শেষে চিঠিতে তাঁর অভিযোগ, কাগজ জমা দেওয়ার পর নাম কাটা যাচ্ছে অনেকের। লিখেছিলেন, শুনানিতে ভোটারদের কাছ থেকে নথি জমা নেওয়া হচ্ছে। অথচ তার কোনও রসিদ বা প্রমাণ দেওয়া হচ্ছে। পরে কমিশনের তরফে বলা হচ্ছে, কাগজ পাওয়া যাচ্ছে না বা রেকর্ডে নেই। এই অজুহাতে তালিকা থেকে ভোটারদের নাম কাটা হচ্ছে'। SIR-র প্রতিবাদে জানাতে আজ, বুধবারই দিল্লি যাওয়ার কথা ছিল মমতার। ঠিক ছিল, সিঙ্গুরে সভা করেই দিল্লির উদ্দেশ্য়ে রওনা দেবেন তিনি। কিন্তু সকালে বিমান দুর্ঘটনায় নিহত হন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। এরপর নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর দিল্লির সফর স্থগিতের কথা জানানো হয়। কারণ? আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। এদিকে সিঙ্গুরে মুখ্যমন্ত্রী বলেন, 'আজ না হলে কাল তো আমি যাবই দিল্লি। দরকারে কোর্টে আমিও যাব। আইনজীবী হয়ে নয়, সাধারাণ মানুষ হিসাবে। সব ডকুমেন্ট রেখে দিয়েছি। জ্যান্ত মানুষকে মৃত বানাচ্ছেন'! সঙ্গে বিজেপিকে হুঁশিয়ারি, তোমরা বাংলাকে দেখোনি। বাংলা যদি জবাব দেওয়া শুরু করে ক্ষমতা নেই তোমাদের। আমাকে তোমরা ঘেঁচু করবে। তুমি আমাকে জেলে ভরে গুলি করো, আমি পরোয়া করি না। আমি জেলে গেলে মায়েরা জবাব দেবে। কৃষক-শ্রমিকেরা জবাব দেবে'। এরপর বিকেলে মুখ্যমন্ত্রীকে সময় দিল কমিশন। তবে মুখ্যমন্ত্রী হিসেবে নয়. কমিশনে চিঠিতে তৃণমূল চেয়ারপার্সন বলে সম্বোধন করা হয়েছে মমতাকে। এর আগে, দিল্লিতে গিয়ে SIR নিয়ে কমিশনে নালিশ জানিয়ে এসেছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। সূত্রের খবর, ফুল বেঞ্চের সঙ্গে আলোচনা চলাকালীন একসময়ে মেজাজ হারান মুখ্য নির্বাচন কমিশন। আঙুল তুলে কথা বলছিলেন। চুপ করে থাকেননি অভিষেক। মুখ্য নির্বাচন কমিশনারকে পাল্টা চ্যালেঞ্জ করেন তিনি। এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন অভিষেক। তাঁর বিস্ফোরক অভিযোগ, ইভিএমে নয়, চুরি হচ্ছে ভোটার তালিকায় এবং তা করা হচ্ছে কমিশনের অফিস থেকেই! তিনি বলেন, 'এক কোটি ৩৬ লক্ষ লজিক্যাল ডিস্ক্রিপেন্সির তালিকা এখনও প্রকাশ করা হয়নি। লজিক্যাল ডিস্ক্রিপেন্সির পেজে গেলে চারটি ড্রপ ডাউন আসছে। এর জবাব আমরা চেয়েছিলাম পাইনি'। অভিষেক বলেন, 'নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছি যে ৫৮ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে তাদের মধ্যে রোহিঙ্গা কতজন বাংলাদেশী অনুপ্রবেশকারী কতজন? তালিকা প্রকাশ করা উচিত। না হলে গত দুই তিন বছর ধরে যেভাবে বাংলাতে বদনাম করা হয়েছে তার জন্য ক্ষমা চাওয়া উচিত। সিলেক্টিভলি বাংলাতেই কোন মাইক্রো অবজারভার কেন লাগানো হচ্ছে? দেখে বোঝাই যাচ্ছে উপর থেকে কেউ নির্দেশ দিচ্ছেন, সেইমতো কাজ করছে'। Last Image of Ajit Pawar before Plane Crash: বিগ বিগ ফাইন্ডিং! মৃত্যুর ঠিক আগে, জীবনের শেষ ছবি! সাড়া ফেলা সেই ছবিতে বিমানের ভিতরে অজিতের পাশে... (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরসাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।Maharashtra Deputy CM Ajit Pawar Death: বিরোধীদেরও 'দাদা' অজিত মহারাষ্ট্রের 'পাওয়ার' গেমে এক হারিয়ে যাওয়া 'কোহিনূর'...বিনোদনAjit Pawar Plane Crash: 'শুনেছিলাম অজিত পাওয়ার BJP জোট ছেড়ে NCP-তে যোগ দিতে চলেছেন, আর...HIV Injection: বদলা নিতে প্রেমিকের চিকিৎসক স্ত্রীকে HIV ইনজেকশন প্রাক্তন প্রেমিকা নার্সের! ত...দেশLast Image of Ajit Pawar before Plane Crash: বিগ বিগ ফাইন্ডিং! মৃত্যুর ঠিক আগে, জীবনের শেষ ছ...দেশ
Mamata Banerjee Election Commission
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Mamata Banerjee in Delhi: SIR আবহে আজ অখিলেশের সঙ্গে সাক্ষাত, বুধবার সিঙ্গুরের সভা থেকেই দিল্লিতে মমতাMamata Banerjee to left for Delhi after her rally in Singur tomorrow
Read more »
SIR in Bengal: সাদা থান পরেই শুনানির লাইনে সদ্যবিধবা! স্বামীর সঙ্গেই আসার কথা ছিল, কিন্তু ৪৮ ঘণ্টা আগেই তিনি...Widow in SIR Serampore SIR in Bengal just became widow but stands in queue of sir husband died on sunday
Read more »
Ajit Pawar Plane Crash| Mamata Banerjee: শুনেছিলাম অজিত পাওয়ার BJP জোট ছেড়ে NCP-তে যোগ দিতে চলেছেন, আর আজই মৃত্যু! অভিশপ্ত দুর্ঘটনায় চক্রান্তের গন্ধে সুপ্রিম তদন্তের দাবি মমতার...CM Mamata Banerjee expressed deepest condolences on Ajit Pawar plane crash seeks CBI probe NCP party BJP safety issue of Indians Politics of India
Read more »
Ajit Pawar plane crash: అజిత్ పవార్ విమాన ప్రమాదం వెనుక కుట్ర..?.. మమతా బెనర్జీ, గౌరవ్ గోగోయ్ సంచలన వ్యాఖ్యలు..Mamata banerjee on Ajit pawan plane crash: డిప్యూటీ సీఎం అజిత్ పవార్ విమాన ప్రమాదంలో చనిపోవడం తనను ఎంతగానో కలిచి వేసిందని వెస్ట్ బెంగాల్ సీఎం మమతా బెనర్జీ సంచలన వ్యాఖ్యలు చేశారు.
Read more »
अजित पवारांच्या विमान दुर्घटनेची चौकशी करा, मोठ्या नेत्याने व्यक्त केली शंका; काही दिवसांपूर्वी...Mamata Banerjee demands inquiry of Ajit Pawar Plane Crash: महाराष्ट्राचे उपमुख्यमंत्री अजित पवार यांचा विमान दुर्घटनेत मृत्यू झाल्यानंतर संपूर्ण राज्यात शोककळा पसरली असून, राजकीय नेते शोक व्यक्त करत आहेत. यादरम्यान आता काहीजण दुर्घटनेवर प्रश्नही उपस्थित करु लागले आहेत.
Read more »
West Bengal CM Mamata Banerjee alleges conspiracy in Ajit Pawar plane crash, demands probeRaising serious questions, West Bengal Chief Minister Mamata Banerjee said, Ajit Pawar’s death must be properly investigated, with the probe directly monitored by the Supreme Court. She hinted that Pawar was distancing himself from the ruling Mah
Read more »
