kali puja 2024 katoa khepima auspicious moment kali temple diwali
Kali Puja 2025 : বৈষ্ণবভূমে শক্তির দীপ্তি। চৈতন্যের দীক্ষাস্থানের এত কাছে এক শক্তিপীঠের প্রতিষ্ঠা যেন ধর্মসাধনার এক মিলনবিন্দু যেখানে বৈষ্ণব ভাব ও শক্তিপূজার ঐক্য ঘটে। ক্ষ্যাপা নরেনের কালী আজ কেবল এক মূর্তি নন.
..পূর্ব বর্ধমানের আধ্যাত্মিক জনপদ কাটোয়া। চৈতন্যভূমি হিসেবে পরিচিত এই শহরের বুকে আজও শক্তির উপাসনা হয়। গঙ্গার ঘাট থেকে প্রায় এক কিলোমিটার দূরে গৌরাঙ্গপাড়া যেখানে একসময় চৈতন্যদেব কেশবভারতীর কাছে দীক্ষা নিয়েছিলেন, তারই কাছে ক্ষ্যাপা কালিতলায় আজও ধ্বনিত হয় “জয় ক্ষেপীমা”। Kali Puja 2025: এ কালী হিংসুটে! এই মন্দির ছাড়া কোনও বাড়িতে করা হয় না পুজো... এমনকী কারও ফোনে নেই অন্য কালীর ছবি... এই বৈষ্ণবভাবাপন্ন অঞ্চলে শতাব্দী কয়েক পরে জন্ম নেন নরেন ক্ষ্যাপা। আর তাঁরই আরাধ্য দেবী"ক্ষেপীমা"। ক্ষ্যাপা নরেন ছিলেন ভক্তিপ্রবণ এক সাধক, যিনি বৈষ্ণব ভুবনে শক্তির সাধনা শুরু করে এক নতুন ধারার জন্ম দেন। তাঁর কালী ছিলেন অন্যরকম মাতৃসুলভ, রুদ্র নয়, বরং করুণাময়ী। সেই কালীই আজ সর্বজনপ্রিয় ক্ষেপীমা। ভক্তের পরিচয়ে দেবী। যেমন ভক্তের নামে পরিচিত ফিরিঙ্গি কালী, ডাকাত কালী, বা সেরিনা কালী, তেমনি কাটোয়ার ক্ষেপীমাও ভক্তের নামেই খ্যাত। ক্ষ্যাপা নরেনের ভক্তি, মাতৃসাধনা এবং জনমানসের বিশ্বাস আজ ক্ষেপীমাকে করে তুলেছে দেবীভাবনার এক অনন্য প্রতীক। ভক্তদের দৃঢ় বিশ্বাস ক্ষেপীমার কাছে কিছু চাওয়া মানেই পূর্ণতা। কেউ খালি হাতে ফেরেন না। এই অবিচল বিশ্বাসের প্রতীক হিসেবেই আজ ক্ষেপীমাকে সাজানো হয় তিন থেকে চার কেজি সোনা ও রুপোর অলঙ্কারে। মায়ের অলঙ্কার পড়ানো হয় আগের দিন রাত থেকেই, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। মন্দির প্রাঙ্গণে বসানো হয়েছে সিসি ক্যামেরা, থাকে পুলিসের নজরদারি। ক্ষেপীমার কালীপুজো শুরু হয় ভোর চারটেয়, মঙ্গল আরতির মাধ্যমে। তখনও আকাশে অন্ধকার, কিন্তু মন্দির প্রাঙ্গণে আলোয় ভরে ওঠে চারদিক ঢাকের শব্দে, শঙ্খধ্বনিতে, ধূপের গন্ধে মিশে যায় ভক্তির ছোঁয়া। ভোরবেলায় চলে দণ্ডী কাটা, এরপর সকাল থেকেই শুরু হয় ভক্তদের ভিড়। দিনভর চলতে থাকে চণ্ডীপাঠ পূজা আরতি,ও ভোগ নিবেদন। ভক্তরা বলেন, মা যেমন ক্ষ্যাপা দেবী ছিলেন, তেমনই আমাদের মায়ের রূপে আজও বেঁচে আছেন। মা ক্ষেপীর কাছে মানত করলে ভক্তের মনস্কামনা পূর্ণ হয় ,খালি হাতে ফেরান না।” পুলিসি নিরাপত্তায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয় পুজো, তবে মায়ের দর্শনের জন্য লাইন থাকে দীর্ঘ। মন্দির চত্বরে চলে ঢাকের বাদ্য, ও চিরচেনা সেই মন্ত্রোচ্চারণ “জয় ক্ষেপীমা, জয় মা কালী!” ক্ষ্যাপা নরেনের কালী আজ কেবল এক মূর্তি নন, তিনি এক বিশ্বাস, আশ্রয় ও ভক্তির অনন্ত প্রতীক। kalipuja 2025: বেড়া বেঁধে দিতে এসেছিলেন মা কালী স্বয়ং! তারপর থেকে সাধক রামপ্রসাদের পুণ্যপুজোর বিভায় উদ্ভাসিত হালিশহর... (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ডিজিটাল দুনিয়ায় পা। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। Bardhaman Shocker: বাড়ি ফিরেই বুড়ো বাবাকে পেরেক পোঁতা বাঁশ দিয়ে বেধড়ক মার ছেলের, চোখের সামনে স্বামীকে...দুনিয়াSam Rivers Death: মাত্র ৪৮-এই থামল জীবন! প্রয়াত জনপ্রিয় ব্যান্ডের বেস গিটারিস্ট...Suvendu Adhikari: 'আমার ক্ষমতা থাকলে....' বাংলার রাষ্ট্রপতি শাসনের দাবিতে বিস্ফোরক...Kali Puja 2025: এ কালী হিংসুটে! এই মন্দির ছাড়া কোনও বাড়িতে করা হয় না পুজো... এমনকী কারও ফো...Kali Puja 2025: প্রথাগত কোনও তালিম নেই, মাত্র ১০ ইঞ্চির কালী মূর্তি বানিয়ে তাক লাগালেন কলেজ...Banke Behari Temple: দীর্ঘ ৫৪ বছর পর খোলা হল বৃন্দাবনের বাঁকেবিহারী মন্দিরের রত্নভাণ্ডার, ক...Kalyan vs Sukanta: 'ওরকম সুকান্ত আমার পায়ের তলায় থাকে, ফুঁ দিয়ে উড়িয়ে দেব', SIR নি...Fake Voter ID Cards Featuring Filmy stars: ফাঁস ভুয়ো ভোটার তালিকা! দেখলে অবাক হয়ে যাবেন দক্ষ...
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
दीपावली पर तांत्रिक परंपराएं और जीव बलि: उल्लू-कछुए जैसे जीवों के लिए क्यों काल बन जाती है अमावस्या की रात?Diwali 2025 Tantrik Puja (Tantra-Mantra) Tradition Story; How to attract wealth on Diwali?, Owl Remedies For Wealth and Prosperity.
Read more »
Bengal Weather Update: চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া? বড় আপডেট...Thunderstorms with Rain in Four Districts How Will the Weather Be on Kali Puja Big Update
Read more »
Kali Puja 2025: ये है शुभ मुहूर्त, आज देर रात जागेगी मां काली, साक्षात दर्शन करने वाले का चमकता है भाग्यKali Puja 2025: कार्तिक अमावस्या पर 20 अक्टूबर, सोमवार की रात 12 बजे के बाद आधी रात को विधि-विधान और मंत्रोच्चार के बीच तांत्रिक विधान से मां काली की प्रतिमा वेदी पर स्थापित होगी। मंगलवार को सुबह से ही भक्त काली माता का साक्षात दर्शन कर आशीर्वाद प्राप्त करेंगे। स्त्रियां परंपरा अनुसार खोइंचा भरकर माता से सुख-समृद्धि की कामना करेंगी। कई स्थानों पर...
Read more »
दिवाली पर लक्ष्मी पूजन का मुहूर्त 5:46 से शुरू, पूजा के लिए मिलेगा इतना समयDiwali Lakshmi Puja Muhurat 2025: दिवाली पर लक्ष्मी पूजन का मुहूर्त 5:46 से शुरू, पूजा के लिए मिलेगा केवल इतना समय
Read more »
Kali Puja 2025: कार्तिक अमावस्या तिथि पर काली पूजा, जानें माता की पूजा का शुभ मुहूर्त विधि और मंत्र!Diwali Kali Puja 2025: दिवाली के दिन यानी कार्तिक अमावस्या की रात माता काली की पूजा विधि विधान से की जाती है. काली पूजा पर्व से जुड़ी तमाम जानकारियां आइए हासिल करें.
Read more »
Kali Puja 2025: কালীপুজোয় বিশেষ ব্যবস্থা! ভিড় সামলাতে শিয়ালদহ লাইনের স্পেশাল ট্রেনের তালিকা একনজরে...Kali Puja 2025 dipabali diwali list of special train from sealdah station
Read more »
