Electrocution Claims Two Lives on Panchami From Sonarpur to Sarsuna Puja Turns Mournful
Kolkata: কলকাতায় রেকর্ড বৃষ্টির জেরে জমা জলে মৃত্যু হয় ১১ জনের। দুর্যোগের তিন কাটতে না কাটতেই শহরে জোড়া মৃত্যু। বিদ্যুৎপৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।পঞ্চমীতেই বিষাদের সুর! বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শহরে জোড়া মৃত্যু। প্যান্ডেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সোনারপুরে। আজ ভোররাতে সোনারপুর থানার অন্তর্গত ২০ নম্বর ওয়ার্ডের সুভাষ পার্ক থার্ড লেনের শান্তি সংঘ ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের নাম বিশ্বজিৎ সাহা , বাড়ি সুভাষ পার্ক এলাকায়।জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় ১টা ১৫ নাগাদ তিনি প্যান্ডেলে বৈদ্যুতিক কাজ করছিলেন বিশ্বজিত্। সেই সময় হঠাৎই এক বিদ্যুতের তার থেকে তিনি শক্ড হন। সঙ্গে সঙ্গেই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, সরশুনার থানার অন্তর্গত ১২৬ নম্বর ওয়ার্ডের খুদিরাম পল্লীতে সকাল বেলায় জমা জলে দাঁড়িয়ে নিজের দোকানের শাটার খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় শ্রাবন্তী দেবীর, বয়স ৬৬। স্থানীয় মানুষজনের বক্তব্য, জমা জলে দাঁড়িয়ে যখন তিনি দোকানের শাটার খুলতে যান, তাঁর দোকানের দরজা কোনওরকমভাবে বিদ্যুৎ হয়ে যায়। এবং পায়ের তলায় জল থাকায় সঙ্গে সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে যান ওই বৃদ্ধা।বৃদ্ধাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত্যু বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে তাকে বাঁচাবার জন্য দুজন হাত দিলে তারাও অল্প বিস্তর বিদ্যুৎপৃষ্ট হয়। এলাকায় জমা জলে হাঁটতে ভয় পাচ্ছে এলাকার মানুষজন, এলাকায় প্রচুর ছোট ছোট বাচ্চারা রয়েছে তারাও বেরোতে ভয় পাচ্ছে। স্থানীয়দের বক্তব্য কোনও ড্রেনেজ সিস্টেম নেই, এই জল জমে রয়েছে বর্ষাকাল থেকে। কবে এই জল নামবে তার ঠিক নেই। স্থানীয় কাউন্সিলরকে বলে কোন সুরহা হচ্ছে না। অন্যদিকে, পুলিসের বক্তব্য ঘটনাটি ঘটে চতুর্থীর সকাল সাড়ে ৭টা নাগাদ। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে পুলিস ও CESCকে খবর দেয়। তারা পৌঁছে দেহ উদ্ধার করেন এবং প্রাথমিক তদন্ত শুরু করেন।CESC-এর তরফে জানানো হয়েছে, বাড়ির পাশের একটি টিনের চালের দোকানে অনুপযুক্ত বৈদ্যুতিক সংযোগে লাগানো একটি আলো থেকেই এই দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎ সংযোগের ত্রুটির কারণেই শ্রাবন্তী দেবী বিদ্যুৎস্পৃষ্ট হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনা নিয়ে তদন্ত চলছে। উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর কলকাতায় নজির গড়া বৃষ্টি হয়। যার জেরে গোটা শহর প্রায় জলমগ্ন হয়ে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ১১জনের। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরআশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ.
..Durga Puja 2025: মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন, বাগুইআটি রেলপুকুর ইউনাইটেড ক্লাবের পুজোয় এবার 'শব্দ'র খোঁজDurga Puja 2025: পঞ্চমীতে পূজিতা মা স্কন্দমাতা! দুর্গার এই রূপের বৈশিষ্ট্য কী? পুজোর কী আচার...Sunjay Kapur's estate battle: 'ব্যাংক থেকে উধাও হাজার হাজার কোটি! অ্যাকাউন্ট ফাঁকা...বিনোদনMental cruelty: 'মা-বোনকে ছেড়ে আসতে স্বামীকে বাধ্য করা মানসিক নিষ্ঠুরতা', ডিভোর্স...Muhammad Yunus: ঝোপ বুঝে কোপ! নিউ ইয়র্কে গিয়ে নির্লজ্জের মতো ভারতের কুত্সিত সমালোচনা ইউনূসে...Police Constable Horror: চরম নোংরামি, কামের তাড়নায় মহিলাকে লাগাতার ধর্ষণ... জঘন্য কাজ কনস্ট...
Panchami Tragedy Sonarpur Death News Sarsuna Accident Puja Time Death
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Kolkata Rain Death: বিলম্বিত বোধোদয়! শহরে মৃত্যুমিছিলে পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ CESC-র...CESC finally announces financial help for families of Dead persons in Kolkata
Read more »
Student Death: പ്ലസ്ടു വിദ്യാർഥിനി വീട്ടിലെ ശുചിമുറിയിൽ മരിച്ച നിലയിൽStudent Death: അഗളി നെല്ലിപ്പതിയിലെ മഹേഷിൻ്റെ മകൾ അരുന്ധതി(16)യാണ് മരിച്ചത്
Read more »
Purulia: বিসর্জনের আগেই বিষাদের সুর! মা ও তিন মেয়ে-সহ চারজনের রহস্যমৃত্যু...Tragedy in durga puja Mysterious death of mother and three daughters shocks all
Read more »
Kolkata High Court on pushback: বীরভূমের সোনালি বিবিদের পুশব্যাক বেইআইনি, একমাসের মধ্যে ভারতে ফেরাতে হবে: হাইকোর্টKolkata High Court on pushback of 6 of Birbhum and order to bring them back in India within one month
Read more »
Zubeen Garg Death: জুবিনদা যখন নেই, আমরা আর কী করব, ব্রহ্মপুত্রে ঝাঁপ দিলেন ভক্ত...Zubeen Garg fan jumps into Brahmaputra in grief over singer death in Assam
Read more »
Death News: കൂട്ട ആത്മഹത്യാ ശ്രമം; ആറു വയസ്സുകാരിക്ക് പിന്നാലെ മാതാവും മരിച്ചു, മകൻ അപകടനില തരണം ചെയ്തുDeath News: ചേലക്കര മേപ്പാടം കോൽപ്പുറത്ത് വീട്ടിൽ പ്രദീപിൻ്റെ ഭാര്യ ഷൈലജയാണ് (34) ഇന്നലെ രാവിലെ മരിച്ചത്
Read more »
