Zubeen Garg Death: জুবিনদা যখন নেই, আমরা আর কী করব, ব্রহ্মপুত্রে ঝাঁপ দিলেন ভক্ত...

Zubeen Garg Death News

Zubeen Garg Death: জুবিনদা যখন নেই, আমরা আর কী করব, ব্রহ্মপুত্রে ঝাঁপ দিলেন ভক্ত...
Zubeen Garg FanAssam News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 128 sec. here
  • 6 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 61%
  • Publisher: 63%

Zubeen Garg fan jumps into Brahmaputra in grief over singer death in Assam

Zubeen Garg's fan: অসম সরকার জুবিন গর্গের মৃত্যুর পরিস্থিতি তদন্তের জন্য বিশেষ ডিজিপি এম পি গুপ্তার নেতৃত্বে একটি ১০ সদস্যের এসআইটি গঠন করেছে। ইতোমধ্যেই আটক করা হয়েছে এক মিউজিশিয়ানকে। তালিকায় রয়েছেন আরও অনেকেই। এরই মাঝে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিল জুবিনের এক ভক্ত।বুধবার গুয়াহাটির সরাইঘাট সেতুতে ভয়ংকর এক দৃশ্য! এক তরুণ আচমকা নিজের পোশাক ছিঁড়ে চিৎকার করে ওঠে: “জুবিন দা যখন নেই, আমরা কী করব? জয় জুবিন দা!” এই বলেই ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেয়। উপস্থিত প্রত্যক্ষদর্শীরা স্তম্ভিত। পুলিস স্টেট ডিসাস্টার রেসপন্স ফোর্সের সহায়তায় সুয়ালকুচির পাহাড় পর্যন্ত উদ্ধার অভিযান শুরু করে। অসম পুলিস নিশ্চিত করেছে যে তারা ওই ভক্তকে উদ্ধার করেছে এবং বর্তমানে সে চিকিৎসাধীন।বৃহস্পতিবার, জুবিনের মৃত্যুর তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল মিউজিশিয়ান শেখর জ্যোতি গোস্বামীকে আটক করেছে। পুলিস জানায় যে, যে ইয়টে জুবিন গিয়েছিলেন সেখানে ছিলেন শেখর জ্যোতিও, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে বা কোন কোন ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হতে পারে, তা এখনও শোনা যায়নি। অসম সরকার জুবিন গর্গের মৃত্যুর পরিস্থিতি তদন্তের জন্য বিশেষ ডিজিপি এম পি গুপ্তার নেতৃত্বে একটি ১০ সদস্যের এসআইটি গঠন করেছে। সূত্রের দাবি যে তদন্ত একাধিক সূত্র ধরে এগোচ্ছে, কী কারণে জুবিনের আকস্মিক মৃত্যু হল, তদন্তকারীরা মৃত্যুর আাগের সেই ঘটনাগুলির ক্রম পুনর্গঠন করার চেষ্টা করছেন। এদিকে, ব্যবসায়ী ও উদ্যোক্তা শ্যামকানু মহন্তও SIT-এর নজরে রয়েছেন। তিনি বর্তমানে বিমানবন্দরে রয়েছেন এবং সিআইডি-র সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে। কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে তার গ্রেফতার আসন্ন। Zubeen Garg's Death: জ়ুবিনের মৃত্যুতে জমাট রহস্য! গ্রেফতার মিউজিশিয়ান শেখর, গায়কের ম্যানেজারের বাড়িতেও পুলিস.

.. বৃহস্পতিবার একটি বিশেষ তদন্তকারী দল জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার গুয়াহাটির দাতালপাড়ার বাসভবনে অভিযান চালিয়েছে। জানা গেছে, সিআইডি কর্মকর্তারা সকালে তিনতলা বাড়িটির সামনে পৌঁছান এবং প্রায় দুই ঘণ্টা বাইরে অপেক্ষা করার পর তল্লাশি শুরু করেন। দলটি যখন শর্মার ফ্ল্যাটের কাছে পৌঁছায়, তখন তারা সেটি তালাবন্ধ দেখতে পায়। এরপর তালা ভেঙে দলটি তল্লাশি চালায়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই তল্লাশি চালানো হয়, যেখানে সিদ্ধার্থ শর্মা এবং তাঁর পরিবার ২০১৯ সাল থেকে বসবাস করে আসছিলেন। তবে এদিন সেখানে কেউই উপস্থিত ছিলেন না। এছাড়াও, সিঙ্গাপুর অসম অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন সদস্যকে এই মামলার সঙ্গে যুক্ত থাকার দরুন আটক করা হতে পারে। জানা যাচ্ছে একাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হতে পারে। এর আগে, SIT কর্মকর্তারা তাদের তদন্তের অংশ হিসেবে মহন্তের বাসভবনে গিয়েছিলেন। তবে, অভিযানের ফলাফল সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। Zubeen Garg's Last Video: হাঁপাতে হাঁপাতে প্রাণপনে বাঁচার চেষ্টা করছেন জুবিন! ভাইরাল শেষ মুহূর্তের ভিডিয়ো... প্রসঙ্গত, মেঘালয়ে জন্মান জুবিন গর্গ। ৯০-এর দশকের প্রথম দিকে অসমের সংগীত জগতে খ্যাতি অর্জন করেন এবং 'গ্যাংস্টার' ছবিতে 'ইয়া আলি' গেয়ে সারা দেশে জনপ্রিয়তা পান জুবিন। হিন্দি ছাড়াও তিনি তাঁর মাতৃভাষা অহমিয়া, বাংলা, নেপালি সহ ৪০ টি ভাষায় গান রেকর্ড করেছেন। তাঁর রেকর্ড করা গানের সংখ্যা ৩৮ হাজার। তিনি ছিলেন অসমের কালচারাল আইকন। সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। শুধু গান বা সিনেমা নয়, সমাজের নানা স্তরের মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন জুবিন। ১৫টি শিশুকে দত্তক নিয়েছিলেন অসমের এই লেজেন্ড। অসমের মানুষের কন্ঠ ছিলেন তিনি। জুবিন বলতেন, তাঁর কোনও ধর্ম নেই, তাঁর কোনও জাত নেই, তাঁর একটাই পরিচয় তিনি মানুষ। গত ১৯ সেপ্টেম্বর তাঁর আচমকা মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে গোটা অসম। সিঙ্গাপুরে সাঁতার কাটার সময়ে ডুবে মৃত্যু হয় তারকার। তবে এই মৃত্যুর পিছনে রহস্যের গন্ধ পাচ্ছেন অনেকেই। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরইংরেজিতে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, গত ১৪ বছরের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন।তারকাদের প্রশ্ন করাতেই সাবলীল। ভোট কভারেজ থেকে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী।Durga Puja 2025: চতুর্থীতে পূজিত দেবী কুষ্মাণ্ডা! মা দুর্গার এই রূপের বৈশিষ্ট্য কী? পুজোর কী...Incense Smoke causing Health Risks: ধুপকাঠির ধোঁয়ায় শান্তি নয়, ফুসফুসে জমছে বিষ! সিগারেটে...Full Scorecard →Zubeen Garg Death: জুবিনের মৃত্যুতে ষড়যন্ত্রের আভাস! তদন্তে SIT গঠন, অসমে নিষিদ্ধ উদ্যোক্তা...বিনোদনবিনোদনPurulia: বিসর্জনের আগেই বিষাদের সুর! মা ও তিন মেয়ে-সহ চারজনের রহস্যমৃত্যু...

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Zubeen Garg Fan Assam News

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Zubeen Garg Death: জুবিনের মৃত্যুতে ষড়যন্ত্রের আভাস! তদন্তে SIT গঠন, অসমে নিষিদ্ধ উদ্যোক্তা শ্যামকানু মহন্ত...Zubeen Garg Death: জুবিনের মৃত্যুতে ষড়যন্ত্রের আভাস! তদন্তে SIT গঠন, অসমে নিষিদ্ধ উদ্যোক্তা শ্যামকানু মহন্ত...Organiser of the North East India Festival in Singapore banned in Assam while Chief Minister Himanta Biswa Sarma instructed to constitute SIT for Zubeen Garg Death Probe
Read more »

Zubeen Gargs Last Video: হাঁপাতে হাঁপাতে প্রাণপনে বাঁচার চেষ্টা করছেন জুবিন! ভাইরাল শেষ মুহূর্তের ভিডিয়ো...Zubeen Gargs Last Video: হাঁপাতে হাঁপাতে প্রাণপনে বাঁচার চেষ্টা করছেন জুবিন! ভাইরাল শেষ মুহূর্তের ভিডিয়ো...Zubeen Garg struggles to reach raft stay afloat while swimming in new viral video
Read more »

Zubeen Gargs Death: জ়ুবিনের মৃত্যুতে জমাট রহস্য! গ্রেফতার মিউজিশিয়ান শেখর, গায়কের ম্যানেজারের বাড়িতেও পুলিস...Zubeen Gargs Death: জ়ুবিনের মৃত্যুতে জমাট রহস্য! গ্রেফতার মিউজিশিয়ান শেখর, গায়কের ম্যানেজারের বাড়িতেও পুলিস...Zubeen Garg Manager Assam Guwahati home raid by SIT arrest one musician
Read more »

Zubeen Garg’s funeral: অরুণই আমার মুখাগ্নি করবে..., জুবিনের এই উত্তরাধিকারী আসলে কে?Zubeen Garg’s funeral: অরুণই আমার মুখাগ্নি করবে..., জুবিনের এই উত্তরাধিকারী আসলে কে?Zubeen funeral pyre alongside sister Palmee lit by Arun Garg who is he
Read more »

Zubeen Garg Death Case में आया चौंकाने वाला मोड़, गिरफ्तार हुए बड़े संगीतकार, सिंगापुर यॉट ट्रिप में थे मौजूदZubeen Garg Death Case में आया चौंकाने वाला मोड़, गिरफ्तार हुए बड़े संगीतकार, सिंगापुर यॉट ट्रिप में थे मौजूदZubeen Garg Death Case: असम और बॉलीवुड के मशहूर सिंगर ज़ुबीन गर्ग का निधन 19 सितंबर को सिंगापुर में हुआ था और उनका अंतिम संस्कार 23 सितंबर को असम के कमरकुची गांव में पूरे राजकीय सम्मान के साथ किया गया. इसी बीच इस मामले में एक बड़ा ही चौंकाने वाला मोड़ आ गया है.
Read more »

आखिर कौन हैं Shekhar Jyoti Goswami, जानिए क्या है सिंगर Zubeen Garg की मौत से संबंध!आखिर कौन हैं Shekhar Jyoti Goswami, जानिए क्या है सिंगर Zubeen Garg की मौत से संबंध!आखिर कौन हैं Shekhar Jyoti Goswami, जानिए क्या है सिंगर Zubeen Garg की मौत से संबंध!
Read more »



Render Time: 2026-04-02 12:35:48