Japan issues tsunami advisory after six point two six magnitude earthquake
Japan Earthquake issued Tsunami warning: ভয়ংকর ভূকম্পন, তীব্র আতঙ্ক! স্তব্ধ জনজীবনে জারি সুনামির সতর্কতা. উত্তাল সমুদ্র ফিরিয়ে দিচ্ছে দুঃস্বপ্নের স্মৃতি. Japan 's Tsunami alert: রবিবার বিকেলে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের পূর্ব উপকূল । ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.
Japan Earthquake issued Tsunami warning: ভয়ংকর ভূকম্পন, তীব্র আতঙ্ক! স্তব্ধ জনজীবনে জারি সুনামির সতর্কতা... উত্তাল সমুদ্র ফিরিয়ে দিচ্ছে দুঃস্বপ্নের স্মৃতি... Japan's Tsunami alert: রবিবার বিকেলে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের পূর্ব উপকূল । ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৮। জাপানের ইওয়াতে প্রদেশের ইয়ামাদা শহর থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে, সমুদ্রের ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল। স্থানীয় সময় বিকেল ৫টা ৩ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। আর এর জেরেই জাপানে জারি হল সুনামি সতর্কতা।জাপানে ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, জাপান এমন এক অঞ্চলে অবস্থিত যেখানে প্রশান্ত টেকটোনিক প্লেট ও ওখোত্স্ক প্লেট পরস্পরের নিচে সরে যাচ্ছে। এতে চাপ বা টেনশন বাড়ে এবং হঠাৎ মুক্তি পেলেই বড় ভূমিকম্প হয়। বর্তমান ভূমিকম্পের ঝাঁকও সেই চাপ মুক্তিরই ফলাফল।জাপানের আইওয়াতে উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর জারি করা হল সুনামির সতর্কতা । স্থানীয় সময় রবিবার বিকেল ৫টা ৩মিনিট নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে ইয়াটে দ্বীপ এবং সংলগ্ন অঞ্চল। এর পরেই সুনামি সতর্কতা জারি করা হয় উত্তর জাপানের বিস্তীর্ণ অংশে। তারপরই আতঙ্ক ছড়ায়।প্রসঙ্গত, জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ এলাকা। ১২৫ মিলিয়নের দেশে প্রতি বছর দেড় হাজার বার ভূমিকম্প হয়। তবে অধিকাংশই মৃদু ভূমিকম্প। চলতি বছরের শুরুতেও তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। রবিবার স্থানীয় সময় অনুযায়ী সন্ধেবেলা ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭। জাপানের ভূমিকম্পের মাপকাঠিতে চার মাত্রার ভূমিকম্প হয়েছে। এরপরেই প্রশাসনিক তৎপরতা দেখা যাচ্ছে। আইওয়াতে উপকূলের ওফুনাতো শহর থেকে অবিলম্বে ৬,১৩৮ বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ওই শহরের উপকূলবর্তী অঞ্চলে মোট ২,৮২৫টি বাড়ি। সব বাড়ি থেকেই বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পার্শ্ববর্তী জায়গাগুলি থেকেও বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কামাইশি , ওৎসুচি , রিকুজেন্তাকাতা শহরে সমুদ্রের পাশে বসবাসকারী মানুষজনকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাপানের উপকূলে ইতিমধ্যেই সুনামির লক্ষণ দেখা যাচ্ছে। আইওয়াতে উপকূলের ওফুনাতো বন্দরে স্থানীয় সময় অনুযায়ী সন্ধে ৬টা বেজে ২৫ মিনিটে ২০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ দেখা গিয়েছে। যা সুনামির প্রাথমিক ধাপ। আইওয়াতে উপকূলের কুজি বন্দরে বিকেল ৫টা বেজে ৫২ মিনিটে ২০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ দেখা গিয়েছে। ফলে সুনামির আশঙ্কা বাড়ছে।জাপানের আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী এদিন বিকেল ৫টা বেজে ৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এরপরেই সুনামির সতর্কতা জারি করা হয়। সর্বোচ্চ এক মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। জাপানের পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের পর তোহোকু শিনকানসেন লাইন সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে সেন্ডাই ও শিন-আওমোরি স্টেশনের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিদ্যুৎ সংযোগ ফিরে আসার পর ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। তোহোকু ইলেকট্রিক পাওয়ার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মিয়াগি উপকূলে ওনাগাওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে কোনও সমস্যা হয়নি। Effect Of Adult Content: পাটনারের সঙ্গে সম্পর্ক হয়ে উঠেছে তিক্ত? তাহলে নিজেদের ভুল ভাঙাতে অবশ্যই জানা জরুরি এই ৫ সত্যি! Effect Of Adult Content: পাটনারের সঙ্গে সম্পর্ক হয়ে উঠেছে তিক্ত? তাহলে নিজেদের ভুল ভাঙাতে অবশ্যই জানা জরুরি এই ৫ সত্যি!Dipika Kakar: লিভারের ২২ শতাংশ কেটে বাদ! দীপিকার রিপোর্টে কি মিলবে আশার আলো? এখন কেমন আছেন অভিনেত্রী?Gold Price Record Fall: সপ্তাহের শেষে চওড়া হাসি মধ্যবিত্তের মুখে! আরও কমল সোনার দাম...কত সস্তা হল হলুদ ধাতু?Mother-Son Death: সেরিব্রাল কেড়েছে ২১-এর তরতাজা ছেলেকে! সন্তান শোকে দোতলা থেকে ঝাঁপ হতভাগ্য মায়ের...
Japan News International News Asian News Japan Earthquake Japan Earthquake News Tsunami Warning Japan Tsunami Warning Japan Tsunami Alert Huge Earthquake In Japan Japan Sea Beach Japan Electricity Japan Govt Japan Police Japan Tsunami History Japan Tsunami Losses International News
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
IMD Weather Today: Delhi Cold Wave & Heavy Rain Warning For Tamil Nadu, KeralaIMD forecasts cold wave in Delhi-NCR (13-14°C) with strong winds. Heavy rain warning for Tamil Nadu, Kerala, and Puducherry. Check the full weather update for Nov 8.
Read more »
भूकंप के झटकों से हिला रतलाम, निर्माणाधीन मकान की दीवार गिरी, रात भर निगरानी करते रहे अधिकारीEarthquake News: जिले में शनिवार रात करीब 11 बजे के आसपास हल्के भूकंपीय झटके महसूस किए गए। ये झटके कुछ सेकंड तक रहे। इसके बाद ग्रामीणों में दहशत का माहौल बन गया। कई लोग अपने घरों से बाहर निकल आए। हालांकि झटके बहुत हल्के थे, लेकिन कंपन महसूस होने से लोगों में चिंता और भय का माहौल...
Read more »
Earthquake: भूकंप के तेज झटके से कांपी Andaman and Nicobar की धरती, जानें कितनी रही तीव्रताEarthquake in Andaman And Nicobar Islands: राष्ट्रीय भूकंप विज्ञान केंद्र के अनुसार, रविवार (9 नवंबर) को दोपहर 12:06 बजे अंडमान सागर में भूकंप के जोरदार झटके लगे। भूकंप की तीव्रता रिक्टर स्केल पर 5.4 मापी गई।
Read more »
Japan Tsunami Alert: जापान में 6.7 मैग्नीट्यड का भूकंप, जारी हुई सुनामी की वॉर्निंग- समंदर से रहें दूरJapan Tsunami Warning: अमेरिकी भूवैज्ञानिक सर्वे के मुताबिक जापान के उत्तरी तट पर 6.7 मैग्नीट्यूड तीव्रता का भूकंप महसूस किया गया. इसके तुरंत बाद इवाते प्रांत में सुनामी की चेतावनी जारी कर दी गई है.
Read more »
જાપાનમાં શક્તિશાળી ભૂકંપથી ધરતી ધ્રુજી, સુનામીની ચેતવણી કરવામાં આવી જાહેર, લોકોમાં ભયJapan Tsunami Warning: જાપાનમાં એક શક્તિશાળી ભૂકંપ આવ્યો. રવિવારે સાંજે સ્થાનિક સમય મુજબ ઉત્તર જાપાનના દરિયાકાંઠે એક શક્તિશાળી ભૂકંપ આવ્યો. એવું કહેવામાં આવી રહ્યું છે કે આ ભૂકંપ ઇવાતે પ્રીફેક્ચરમાં વ્યાપક વિનાશ લાવી શકે છે.
Read more »
Tsunami: ജപ്പാനിൽ സുനാമി; വടക്കൻ പ്രദേശങ്ങളിൽ താമസിക്കുന്നവർക്ക് മുന്നറിയിപ്പ് നൽകിജപ്പാനിൽ സുനാമി
Read more »
