Indias Asia Cup And ICC Champions Trophy Hero Cried Whole Night
India tour of Australia 2025: 'সারা রাত অঝোরে কেঁদেছি', ব্যাক-টু-ব্যাক কাপ দিয়েছেন, ভেঙে পড়লেন জাতীয় দলের স্টার! India tour of Australia 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি-এশিয়া কাপে জিতিয়ে সবার নজরে তিনি। ভারতের 'মিস্ট্রি স্পিনার' বরুণ চক্রবর্তী 'ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স' অনুষ্ঠানে এসে জানালেন যে, কেন সারা রাত অঝোরে কেঁদেছিলেন তিনি।ভারতকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এরপর এশিয়া কাপ জেতানোর অন্যতম কারিগর ছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৯ উইকেট ও এশিয়া কাপে নিয়েছিলেন ৭ উইকেট। কথা হচ্ছে দেশের 'মিস্ট্রি স্পিনার' বরুণ চক্রবর্তীকে নিয়ে! কেকেআর স্টার অজিদের বিরুদ্ধে ওডিআই দলে সুযোগ পাননি, তবে টি-২০আই দলে তাঁকে রাখা হয়েছে। আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। ৩টি ওডিআই ও ৫টি টি-২০আই খেলবে দুই দেশ।বরুণের অভ্যাস রয়েছে বড় মঞ্চের জন্য নিজের সেরাটা বাঁচিয়ে রাখার। রহস্যময় এই যে কোনোও টুর্নামেন্টের তাঁর ব্যক্তিগত প্রতিভা প্রদর্শনের এক আকর্ষণীয় দিক তুলে ধরেছেন। 'ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স' অনুষ্ঠানে এসে বরুণ বলেছেন, 'যে কোনও টুর্নামেন্টে আমি খুব খারাপ ভাবে শুরু করি। যখনই কোনও নতুন টুর্নামেন্ট শুরু হয়, তখনই আমি খুব খারাপ ভাবে শুরু করি। সারা রাত অঝোরে কাঁদি। আমি ভাবি, আগামীকাল কী হবে? আমি জানি না ঠিক কী হবে। প্রতিটি টুর্নামেন্টেই এমনটা ঘটে। এই এশিয়া কাপের সময়ও আমার সঙ্গে এমনটা হয়েছিল।'এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচে মিতব্যয়ী বোলিং করার পর, বরুণ সম্প্রতি তৃতীয় ভারতীয় খেলোয়াড় হিসেবে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে স্থানে জায়গা করে নিয়েছেন। তবে চক্রবর্তীর ধারণা ছিল ভিন্ন। বরুণ বলছেন, 'আমি দাবা ফলো করি। গুকেশ যখন চ্যাম্পিয়নশিপ জিতেছিল, তখন ও বলেছিল, আমি হয়তো এখন বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু সবাই জানে ম্যাগনাস কার্লসেনই বিশ্বের এক নম্বর খেলোয়াড়। তেমন আমি হয়তো এক নম্বরে থাকতে পারি, কিন্তু এক নম্বরে সবসময়ই জসপ্রীত বুমরা রয়েছে। সুনীল নারিন ও রশিদ খানরা আছেন। আমি ভালো করছি কিন্তু সেই পর্যায়ে পৌঁছতে আমার এখনও কিছুটা সময় বাকি আছে।'এশিয়া কাপের ফাইনালে বরুণের পারফরম্যান্স কথা বলেছিল। পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান এবং ফখর জামানকে আউট করতেই ম্যাচ ভারতের পক্ষে ঝুঁকে গিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ১৫ সদস্যের ওডিআই দলে তিন স্পিনারকে রেখেছে। তাঁরা হলেন- কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী রবীন্দ্র জাদেজা এবং বরুণ, উভয়কেই বাদ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের দল বাছার পর, নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার যুক্তি দিয়ে ব্যাখ্যা করে বলেছিন যে, অজিদের বিরুদ্ধে ভারতের তিনের বেশি স্পিন-বোলিং বিকল্পের প্রয়োজন হবে না। এবং তিন ম্যাচের সিরিজে পরীক্ষা-নিরীক্ষার খুব বেশি সুযোগ নেই।ওডিআইতে বরুণকে না নেওয়ায় বিস্তর চর্চা হয়েছিল। এমনকী দল থেকে বাদ পড়ার বরুণও মুখ খুলেছিলেন। তিনি মুম্বইয়ে এক ক্রিকেট সংক্রান্ত পুরস্কার প্রদানের অনুষ্ঠানে এসেছিলেন। সেখানে বলেছিলেন, 'আমি প্রতিটি দলেই থাকব বলে আশা করি। কিন্তু নির্বাচকরা ঠিক কী ভাবছেন সেটা ভাবার ব্যাপার। হয়তো অস্ট্রেলিয়ার পিচে আমার কম সুযোগ আছে। এটা কেবল পিচের কন্ডিশনের উপরই নির্ভর করে। আমি যে কোনোও কিছু অনুভব করতেই পারি, কিন্তু পিচের চাহিদা সম্পূর্ণ ভিন্ন।যদি খেয়াল করে দেখেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আমাকে যশস্বী জয়সওয়ালের বদলি হিসেবে আনা হয়েছিল।'শুভমন গিল , রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার , অক্ষর প্যাটেল, কেএল রাহুল , নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, ধ্রুব জুরেল যশস্বী জয়সওয়াল।সূর্যকুমার যাদব , অভিষেক শর্মা, শুভমন গিল , তিলক ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা , বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন , রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর।(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরবলতে বলতে গোওওওল.
.. থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...Virat Kohli Retirement: অস্ট্রেলিয়ায় এসেই ১৩ শব্দের পোস্টে চূড়ান্ত সিদ্ধান্ত, এবার ODI থেকেও অবসর কোহলির!Pakistan Afghanistan Clash: পাকসেনাদের প্যান্ট 'তুলে দেখাল' তালিবানরা! ৫৮ জন পাকসে...World`s Fast and Fastest Genetic Search Engine: জেনেটিক ডেটাবেসে দ্রুততম অনুসন্ধানের নতুন দি...Indian Soldier Assaulted: কালীপুজোর চাঁদা নিয়ে ঝামেলা! ভরা রাস্তায় ফেলে মার সেনা জওয়ানকে, রে...Dhanteras 2025: অকল্পনীয়! অবিশ্বাস্য! এই ধনতেরসে সোনা কিনুন মাত্র ১০ টাকায়! এই দীপাবলিতে খুল...দেশরাজ্যখেলাSuvendu Adhikary in North Bengal Floods: বানভাসিরা ফেরালেন শুভেন্দুর দেওয়া ত্রাণসামগ্রী, উঠল...
Varun Chakravarthy ICC Champions Trophy 2025 India Tour Of Australia 2025 Breakfast With Champions
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
रोहित-कोहली भारतीय टीम के साथ ऑस्ट्रेलिया रवाना: कमिंस बोले- हमारे फैंस के पास दोनों को खेलते देखने का शायद...India Vs Australia ODI T20 Series; India Squad Delhi Airport Photos Videos Update. Follow Virat Kohli Rohit Sharma Latest News, Updates On Dainik Bhaskar.
Read more »
उपचुनाव के लिए भाजपा ने जारी की 5 उम्मीदवारों की लिस्ट, किन नेताओं को मिला टिकट?Bye Elections 2025: भाजपा की केंद्रीय चुनाव समिति ने देशभर के कई राज्यों में आयोजित होने वाले विधानसभा उपचुनाव 2025 को लेकर पहली लिस्ट जारी कर दी है.
Read more »
IND vs AUS: இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான்... யார் யாருக்கு வாய்ப்பே இல்லை?India vs Australia: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று ஓடிஐ போட்டிகளில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் கணிப்பை இங்கு காணலாம்.
Read more »
Bihar Elections 2025: बिहार चुनाव से जुड़ी आज की पांच बड़ी घटनाएं, VIDEO में जानेंBihar Elections 2025: बिहार चुनाव से जुड़ी आज की पांच बड़ी घटनाएं, VIDEO में जानें Top 5 Incidents of 16 October 2025 Bihar Elections 2025
Read more »
Diwali 2025: धनतेरस से लेकर भाई दूज तक, जानिए दिवाली 2025 का पूरा कैलेंडरDiwali 2025: अक्टू्बर के महीने में चारों तरफ त्योहारों की धूम है. सबसे ज्यादा धूम है दीपोत्सव की. दीपोत्सव का यह त्योहार 5 दिनों तक चलता है. जिसकी शुरुआत धनतेरस से होती है. जानते हैं इसका पूरा कैलेंडर
Read more »
NEET SS Exam 2025 Postponed: नीट एसएस परीक्षा की बढ़ी तारीख, अब नवंबर में नहीं, दिसंबर में आयोजित किए जाएंगे एग्जामNEET SS Exam 2025: नेशनल बोर्ड ऑफ एग्जामिनेशन इन मेडिकल साइंस (NBEMS) ने नेशनल एलिजिबिलिटी कम एंट्रेंस टेस्ट (NEET) सुपर स्पेशियलिटी (SS) 2025 की परीक्षा को स्थगित कर दिया है.
Read more »
