Indian Cricketer In Pushpa 3 Suryakumar Yadav Reveals
WATCH | Indian Cricketer In Pushpa 3 : 'পুস্পা ৩'-এ বিশ্বরেকর্ডধারী ভারতীয় ক্রিকেটার? সিরিজ জিতেই বিগ ব্রেকিং দিলেন SKY Indian Cricketer In Pushpa 3 : এবার পুস্পা ৩'-এ বিশ্বরেকর্ডধারী ভারতীয় ক্রিকেটার? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতেই বিগ ব্রেকিং দিলেন স্বয়ং সূর্যকুমার যাদব।দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। গত শুক্রবার জোহানেসবার্গে সিরিজের চতুর্থ ও শেষ টি-২০ আই ভারত ১৩৫ রানে জিতেছে। সঞ্জু স্য়ামসন , তিলক ভার্মার সৌজন্য়ে। ভারত প্রথমে ব্য়াট করে, এক উইকেটে ২৮৩ রান তুলেছিল। জবাবে আইদেন মারক্রমরা ১৪৮ রানেই গুটিয়ে যান। সঞ্জু ৫৬ বলে অপরাজিত ১০৯ রানের ইনিংস খেলেন। ওদিকে তিলক অপরাজিত ছিলেন ৪৭ বলে ১২০ রান করে। ম্য়াচের সেরাও হয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের স্টার তিলক।খেলার শেষে স্বভাবতই ফুরফুরে মেজাজে ছিলেন সূর্য। তিনি তিলকের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। সেই ভিডিয়ো বিসিসিআই টিভি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। তবে আলোচনা ক্রিকেট নিয়ে নয়, তিলকের কাঁধ ছাপিয়ে যাওয়া লম্বা চুল নিয়েই হয়েছে। 'এই তিলক ভার্মা, তোকে একটা প্রশ্ন করার আছে। তোর এই চুলের রহস্য কী! সবাই তোকে অল্লু অর্জুন, অল্লু অর্জুন বলছে! উনি তেলেগু সুপারস্টার, আর তুই এখানে.
..' সূর্যর কথা শেষ হতে না দিয়েই তিলক বলেন, 'আরে কিছুই না। তুমিই প্রথম লম্বা চুল দেখে বললে, তোকে তো অল্লু অর্জুনের মতো লাগছে। সবাই জানে তুমি একবার বললেই, তা রাষ্ট্র হয়ে যায়...হেলমেটের বাইরে থেকে চুলটা যখন বেরিয়ে থাকে, ওই অনুভূতি ভালো লাগে, এটাই চেয়েছিলাম আমি। আর কিছুই না!' এরপর সূর্য বলেন, 'তুই তার মানে বলতে চাইছিস যে, পুস্পা ৩-এ তুই কাজ করতে চাইছিস...'! সূর্য-তিলকের বাকি কথোপকথন শুনে নিন, প্রতিবেদনের সঙ্গে জুড়ে দেওয়া ভিডিয়োটি দেখে। ব্লকবাস্টার হিট 'পুষ্পা'র ফ্র্য়াঞ্চাইজির পরের ছবি 'পুস্পা ২'। অল্লু অর্জুন ছাড়াও 'পুস্পা ২'-এ রয়েছে দক্ষিণী হার্টথ্রব রশ্মিকা মন্দানা। এখনও জানা যাচ্ছে না যে, কবে 'পুস্পা ২' রিলিজ করবে। তবে ভক্তরা অধীর আগ্রহে বসে আছেন। গত ৮ এপ্রিল জন্মদিন ছিল অল্লু অর্জুনের। ওই দিন ফ্যানদের রিটার্ন গিফট দিয়েছিলেন অভিনেতা। প্রকাশ্যে এসেছিল 'পুস্পা ২'-এর টিজার। যা প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছিল। ট্রেড বিশেষজ্ঞদের মতে, এই ছবি প্রথমদিনই ১০০ কোটি পার করবে। দেখা যাক এবার 'পুস্পা ২' কী ঝড় তোলে...(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরBengal Weather Update: এবার রাজ্য জুড়েই শীতের আমেজ, দৃশ্যমানতা কমবে হু হু করে! ঠান্ডার প্রথ...Canning: পেট্রোলের ড্রাম খুলছিলেন যুবক; মুখে ছিল জ্বলন্ত বিড়ি, ভয়ংকর ঘটনা ক্যানিংয়ে...Tarot Card Reading November 2024: মেষের গোপনাঙ্গজনিত সমস্যা, বৃষের ইগো, মিথুনের তীব্র শারীরি...কলকাতা
Pushpa 3 Pushpa 2 Allu Arjun Suryakumar Yadav Sanju Samson Tilak Varma Mumbai Indians
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Cheteshwar Pujara: অতীতে পূজনীয় আজ ব্রাত্যজন, টপকে গেলেন লারাকেও! বুঝিয়ে দিলেন চে আছে চেতেই...Cheteshwar Pujara hits 25th Ranji Trophy hundred: চেতেশ্বর পূজারা বুঝিয়ে দিলেন, তিনি ক্রিকেট ভুলে যাননি, ঝকঝকে সেঞ্চুরিতে বিরাট বার্তা দিলেন নির্বাচকদের!
Read more »
Amit Shah: ২০২৬-এ ক্ষমতায় আনুন, অনুপ্রবেশ বন্ধ করে দেব!Amit shah again slams to mamata banerjee at petrapole speech
Read more »
Team India New Coach: ইন্ডিয়ার কোচ হন, সরাসরি বিশ্বকাপজয়ীকে প্রস্তাব! জিজিকে এতটাই অপছন্দ কিংবদন্তির?This Indian Legend Wants World Cup Winning India Coch Again: এমএস ধোনির বিশ্বকাপ জয়ী দলের স্টার ক্রিকেটার বিরাট কথা বলে দিলেন। তিনি জানালেন বিশ্বকাপজয়ী এই কোচকেই ফের ভারত দায়িত্ব দিক।
Read more »
Virat Kohli And Rohit Sharma: ওদের কিন্তু..., মুম্বই টেস্টের আগে মহারথীদের সময় বাঁধা হল! কোচের নিদানে ঝড়...বিরাট-রোহিতের ফ্লপ শো নিয়ে এবার মুখ খুলল টিম ইন্ডিয়া। ভারতের সহকারি কোচ অভিষেক নায়ার সাংবাদিকদের বলে দিলেন, দল কী ভাবছে তাঁদের নিয়ে
Read more »
Mamata Banerjee: বাংলায় থাকেন তাই আপনার বাড়িও..., ছট পুজোয় কাদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?If you live in Bengal your house is also whose message did the Chief Minister give at Chhat Puja
Read more »
1 ನಿಮಿಷಕ್ಕೆ 1 ಕೋಟಿ ಸಂಭಾವನೆ ಪಡೆದ ನಟಿ.. ಭಾರತದ ಅತ್ಯಂತ ದುಬಾರಿ ಡ್ಯಾನ್ಸರ್ ಸೌತ್ನ ಈ ಸುಂದರ ನಟಿ !Pushpa Item Song: ಪುಷ್ಪಾ 2 ಸಿನಿಮಾ ರಿಲೀಸ್ ಆಗಲಿದ್ದು, ಸಿಕ್ಕಾಪಟ್ಟೆ ಕ್ರೇಜ್ ಕ್ರಿಯೇಟ್ ಮಾಡಿದೆ.
Read more »
