Drunk Audi driver runs over 5 sleeping on Delhi footpath
Delhi accident: মদ্যপ অবস্থায় ফুটপাতবাসীদের উপর গাড়ি চালাল মদ্যপ যুবক। ঘটনায় গুরুতর আহত পাঁচ। আহতদের মধ্যে একজন আট বছরের শিশুকন্যাও ছিল।মদ্যপান করে বেহুঁশ। বেপোরয়া গতিতে পাঁচ ঘুমন্ত ফুটপাতবাসীর উপর গাড়ি দিয়ে পিষে দিল যুবক। পাঁচ আহতদের মধ্যে ছিল এক আট বছরের মেয়েও। ঘটনাটি ঘটে দিল্লিতে। ৯ জুলাই দিল্লির বসন্ত বিহার এলাকায় রাত ১.
৪৫-এ ঘটনাটি ঘটে। ধৃত চালকের নাম উৎসব শেখর । উত্সব দ্বারকার বাসিন্দা এবং পেশায় রিয়েল এস্টেট ব্যবসায়ী। জানা গিয়েছে, ওই রাতে ধৃত নয়ডা থেকে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরছিলেন।পুলিস সূত্রে খবর, মেডিক্যাল পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে চালক উৎসব শেখর মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। ইতোমধ্যেই চালককে গ্রেফতার করেছে পুলিস। আরও জানা গিয়েছে, দুর্ঘটনার পর আহতদের পুলিস আসার আগেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতরা হলেন লাধি , তাঁর মেয়ে বিমলা , স্বামী সাবামি ওরফে চিরমা , রাম চন্দ্র ও তাঁর স্ত্রী নারায়ণী । তারা সবাই রাজস্থানের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সাদা রঙের অডি গাড়িটি রাস্তার ধারে উঠে যায় এবং শিব ক্যাম্প এলাকায় রাস্তায় ঘুমিয়ে থাকা মানুষদের ওপর দিয়ে চলে যায়। এরপর কিছু দূর গিয়ে গাড়িটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। ইতোমধ্যেই ঘটনার মামলা দায়ের হয়েছে এবং তদন্ত চলছে, দাবি পুলিসের।এর আগে, মে মাসে পশ্চিম দিল্লিতে একটি বেপরোয়া সুইফট গাড়ির ধাক্কায় দু’জন মারা যান ও তিনজন আহত হন। সেই গাড়িটি ১৯ বছরের এক কিশোর চালাচ্ছিল, যা প্রথমে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে এবং পরে একটি ঝুপড়িতে গিয়ে ধাক্কা খায়। এছাড়া, এপ্রিল মাসে পালঘঞ্জ এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোর প্রতিবেশীর গাড়ির ধাক্কায় ২ বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়। এটি ছিল আরও একটি বেপরোয়া গাড়ি চালানোর ঘটনা। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরRussian woman in Karnataka Cave: নির্জন গুহা ঘিরে ধরল কর্নাটক পুলিস, তল্লাশি চালাতেই ২ সন্তানকে নিয়ে বেরিয়ে এলেন রুশ মহিলা...Radhika Yadav Murder: রাধিকার জন্য ২ কোটি ঢেলেছিল দীপকই! 'মেয়ের কথায় নাচা ফালতু বাবা...Full Scorecard →দুনিয়াকলকাতাUS Visa for Indians: পাগলা জগাই খেপেছে, ডলার ছুড়ে মেরেছে! ট্রাম্পের আমেরিকায় এবার ট্যুরিস্ট...দেশরাজ্য
Drunk Driving Audi Crash Vasant Vihar Accident Drunk Driving Arrest
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Hilsa: নিষেধাজ্ঞা উঠতেই দীঘা থেকে ২০০০ ট্রলার পাড়ি দিল গভীর সমুদ্রে! চোখে গভীর আশা, মনে আশঙ্কা...2000 trawlers voyaged through deep sea fishermen of digha started their journey with hope for more hilsa than previous season
Read more »
Israel-Iran war: ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের সদর দপ্তরে আবার ইসরায়েলের আঘাত! গুঁড়িয়ে দিল পরমাণু সংরক্ষালয়ও...On Sunday Israel again Attacked in Iran and this time target was Iran nuclear achieve
Read more »
Businessman kidnap and murder in Howrah: হাড়হিম হাওড়া! ব্যবসায়ীর অপহরণ-খুনের গল্প লুকিয়ে বিস্কুটে! ভয়ংকর...Naihati Businessman kidnap and murder in Howrah, body found in Birbhum Bolpur one youth arrested
Read more »
Haryana Crime: হাড়হিম! বউমাকে খুন করে বাড়ির সামনেই ১০ ফুট গভীরে পুঁতে দিল শ্বশুরবাড়ির লোকজন...Four in laws including husband accused of burying wife in 10 foot deep pit
Read more »
Russias take on Iran-Israel attack: ওদের এত লাফালাফির কিছু নেই, যুদ্ধে বহু দেশই ইরানকে পরমাণু বোমা দেবে! ট্রাম্পকে বড় কথা বলে দিল রাশিয়া...Dont worry Many Nations Ready To Supply Iran With Their Nuclear Warheads said Top Putin Aide
Read more »
Bengal Weather Update: গভীর নিম্নচাপের তাণ্ডব! ভারী বৃষ্টি কলকাতা-সহ সাত জেলায়...Bengal Weather Update Devastation from Deep Low Pressure Heavy Rain in Kolkata and Seven Districts
Read more »
