Bengal Weather Update Devastation from Deep Low Pressure Heavy Rain in Kolkata and Seven Districts
West Bengal Weather Update : ঘূর্ণাবর্তের প্রভাবে আগামীকাল সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।অয়ন ঘোষাল: মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া, কলকাতার ওপর দিয়ে বিস্তৃত। কলকাতা হয়ে দক্ষিণ-পূর্ব দিক দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায়। এর প্রভাবে আজ বিকেলের পর একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে।পূর্ব পশ্চিম অক্ষরেখা এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত। উত্তর-পূর্ব আরব সাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত পর্যন্ত এই অক্ষরেখা। এর প্রভাবে আগামীকাল সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আজও ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের চার জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সাত জেলাতে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি ও বাঁকুড়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কাল সোমবার পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।পরশু মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে । উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। রবিবার ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। বৃহস্পতিবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে।কলকাতায় কাল পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে। আগামী সপ্তাহের শেষে কিছুটা বাড়তে পারে বৃষ্টি। কলকাতাকে প্রায় গোটা সপ্তাহ ভোগাবে চূড়ান্ত ঘর্মাক্ত প্যাচপ্যাচে আর্দ্র অস্বস্তি।Ajker Rashifal | Horoscope Today: আবেগী হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না বৃষ, নিজের উপর ভরসাই হাতিয়ার তুলার.
.. Ajker Rashifal | Horoscope Today: আবেগী হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না বৃষ, নিজের উপর ভরসাই হাতিয়ার তুলার...PPF Account: ব্যাংক না পোস্ট অফিস, কোথায় PPF-এ লাভ বেশি? মাসে ৪৫০০-১১৫০০ জমালে ১৫ বছরে মোট কত টাকা হাতে পাবেন আপনি... জানুন পুরো হিসেব...Vaibhav Suryavanshi: ১৩ চার ১০ ছয়ে ৭৮ বলে ১৪৩! ব্রিটিশদের বিরুদ্ধে বিস্ময় বৈভবের বিস্ফোরক ইতিহাস...1031 Earthquakes: ১০৩১টি ভূমিকম্প! তাতসুকি আর বাবা ভাঙ্গার ৫ জুলাই ভবিষ্যদ্বাণী তাহলে মর্মান্তিক ভাবে সত্য হল? কোমর ভেঙে গেল...
গভীর নিম্নচাপ Heavy Rain Kolkata Kolkata Weather Alert সাত জেলায় বৃষ্টি Bengal Heavy Rainfall West Bengal Weather কলকাতা বৃষ্টি Zee 24 Ghanta Weather News Bengal Monsoon Update Bengal
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Bengal Weather Update: এখনও বাড়বে তাপমাত্রা! লু-র গেরো কাটিয়ে কি নামবে অবিরল বর্ষণধারা? না কি দক্ষিণবঙ্গে শুধুই হাহাকার...Monsoon heat wave Bengal Weather Update Bengal Weather forecast early Monsoon kolkata
Read more »
West Bengal Weather Update: আগামী ৩ দিন টানা ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, ভারী বর্ষণ উত্তরবঙ্গেওLight to moderate rain likely in number of districts in both North and South Bengal
Read more »
Bengal Weather Update: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে প্রবল বৃষ্টি সকাল থেকে, সমুদ্র উত্তাল...North West wind now at doorstep monsoon in full swing Rainy Season in Bengal Rain in South Bengal Rain in north bengal west bengal Weather Update kolkata weather
Read more »
Weather: কাল থেকেই বাড়বে বৃষ্টি, ব্যাপক দুর্যোগের পূর্বাভাস! কোন দিন কোথায় বেশি বৃষ্টি...Bengal Weather Update Heavy rain forecast in North Bengal and South Bengal Kolkata Weather
Read more »
Bengal Weather Update: রথে ভাসবে বঙ্গে! জেলায় জেলায় ভারী বৃষ্টির সর্তকতা, আবহাওয়ার লেটেস্ট আপডেট...Rain may spoil Rath Yatra Heavy rainfall alert issued across districts check the latest weather update
Read more »
Bengal Weather Update: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলা! জেলায় জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কলকাতাও...double threat of low pressure and cyclonic circulation Heavy rain alert across districts Kolkata likely to be waterlogged
Read more »
