Elder Couple: দিনের পর দিন খাবার জুটত না, কাজও পাননি! অভাবের তাড়নায় বি*ষ খেল বৃদ্ধ দম্পতি...

South 24 Parganas News

Elder Couple: দিনের পর দিন খাবার জুটত না, কাজও পাননি! অভাবের তাড়নায় বি*ষ খেল বৃদ্ধ দম্পতি...
বৃদ্ধ দম্পতি আত্মহত্যাঅভাব আত্মহত্যাবিষ খেয়ে আত্মহত্যা
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 40 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 54%
  • Publisher: 63%

Elderly Couple took extreme step by Consuming Poison Due to Poverty

South 24 Parganas : টাকার অভাবে প্রায় দিন খাবার জুটত না। অনেক চেষ্টা করেও কাজ পাননি ৭০-এর বৃদ্ধা। তাই অভাবের তাড়নায় স্ত্রীকে নিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধ দম্পতির।দারিদ্র্যের করুণ চিত্র আরও একবার সামনে এল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর স্টেশন চত্বরে। শনিবার সন্ধ্যায় সেখানে বিষ খেয়ে আত্মহত্যা র চেষ্টা করলেন এক বৃদ্ধ দম্পতি—সন্ন্যাসী কর্মকার ও তাঁর স্ত্রী ঝর্ণা কর্মকার । স্থানীয়দের নজরে আসতেই খবর যায় জিআরপির কাছে। পুলিস তাঁদের উদ্ধার করে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসায় সন্ন্যাসী কর্মকার কিছুটা সুস্থ হলেও, তাঁর স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। হাসপাতালে শয্যাশায়ী সন্ন্যাসী কর্মকার জানিয়েছেন, তাঁদের বাড়ি ডায়মন্ড হারবারে। সন্তান নেই, পরিবারে কেউ নেই বললেই চলে। একসময় একটি ফ্যান তৈরির কারখানায় কাজ করতেন তিনি। তবে করোনা ও লকডাউনের ধাক্কায় সেই কাজ চলে যায়। এরপর থেকেই শুরু হয় জীবনের দুর্বিষহ লড়াই।সন্ন্যাসীর কথায়, 'টাকার অভাবে প্রায় দিন খেতে পারতাম না। অনেক চেষ্টা করেও কোনও কাজ পাইনি। অসহ্য অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম। তখনই ভাবি, আর না… বাঁচা যাবে না। তাই দুজনে একসঙ্গে শেষ করার সিদ্ধান্ত নিই।' শনিবার সকালে ট্রেনে চেপে বারুইপুর আসেন তাঁরা। স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে সারাদিন কাটিয়ে সন্ধ্যায় বিষ কিনে খান। পরে আবার প্ল্যাটফর্মে ফিরে এলে অসুস্থ হয়ে পড়েন। যাত্রীরা তাঁদের পড়ে থাকতে দেখে পুলিসে খবর দেন। এই করুণ ঘটনার জেরে ফের প্রশ্ন উঠেছে—প্রান্তিক মানুষদের জন্য ঠিক কতটা সুরক্ষা আছে আমাদের সমাজে? মানবিক সহায়তার অভাবে একের পর এক মানুষ কেন এই চরম পথ বেছে নিচ্ছেন, তার উত্তর খুঁজছে গোটা সমাজ।আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ.

..কলকাতা পুলিস হেল্পলাইন ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭ (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরBaidyabati Couple Murder: ২ বোনেরই পরকীয়া, বোনের প্রেমিকের হাতেই খু*ন দিদি ও.... বৈদ্যবাটি য...রাজ্যThis girl rejected 7000 crore offer by Ratan Tata: রতন টাটাকে প্রত্যাখান! ফেরান ৭০০০ কোটির অ...First Indian on Hollywood Walk of Fame: দীপিকা নন! প্রথম ভারতীয় হিসাবে হলিউডের ওয়াক অফ ফেমে...রাজ্যMalda School Teacher Lifetime imprisonment: মালদায় ভোট পরবর্তী হিংসায় নাবালিকা ছাত্রীকে ধর্ষ...Minor Girl Trafficking: সোশ্যাল মিডিয়ায় আলাপ, সপ্তম শ্রেণীর নাবালিকাকে বিহারে পাচার! তোলপাড়...East Bengal On Souvik Chakrabarti: লাল-হলুদ জার্সিতে খেলেছেন ৪৬০১ মিনিট! মাঝমাঠের তারকার ভবি...

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

বৃদ্ধ দম্পতি আত্মহত্যা অভাব আত্মহত্যা বিষ খেয়ে আত্মহত্যা Poverty Suicide West Bengal Elderly Suicide News Zee 24 Ghanta Bengal Crime News আত্মহত্যার চেষ্টা খবর Bengali News Today WB News

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Mysterious Death: দিল্লি থেকে নিখোঁজ অসমের তরুণী, ৫ দিন পর দেহ মিলল উত্তরাখণ্ডে! তাহলে কি...Mysterious Death: দিল্লি থেকে নিখোঁজ অসমের তরুণী, ৫ দিন পর দেহ মিলল উত্তরাখণ্ডে! তাহলে কি...Assam woman found dead in Uttarakhand, was missing for 5 days since Delhi visit
Read more »

Meghalaya Missing Couple: কামাখ্যা দর্শন না করে সহবাস নয়, খুনের আগে রাজাকে শর্ত স্বামীহন্তা সোনমের!Meghalaya Missing Couple: কামাখ্যা দর্শন না করে সহবাস নয়, খুনের আগে রাজাকে শর্ত স্বামীহন্তা সোনমের!Sonam Wanted Raja To Visit Kamakhya for consummate the marriage only after making an offering
Read more »

Abhishek Banerjee: আমি ছিলাম না! ২১ জুলাইয়ের পোস্টারে থাকছেন না অভিষেক, শুধুই মমতার মুখ...Abhishek Banerjee: আমি ছিলাম না! ২১ জুলাইয়ের পোস্টারে থাকছেন না অভিষেক, শুধুই মমতার মুখ...Abhishek Banerjee Opts Out Of July 21 Rally Posters, as He Was Not Part Of Original Movement
Read more »

North 24 Parganas: মায়ের সম্মতিতেই দিনের পর দিন মেয়েকে ধর্ষণ গুণধর বাবার! কাউকে বললেই...North 24 Parganas: মায়ের সম্মতিতেই দিনের পর দিন মেয়েকে ধর্ষণ গুণধর বাবার! কাউকে বললেই...Stepfather physically abused his minor daughter day after day Mother keeps quiet even though knows about the crime
Read more »

Singur Missing Man Returns: পঁচিশ বছর কোনও খোঁজ ছিল না, বাংলা ভুলে বাড়ি ফিরল সেই ছেলেSingur Missing Man Returns: পঁচিশ বছর কোনও খোঁজ ছিল না, বাংলা ভুলে বাড়ি ফিরল সেই ছেলেSingur man returns home in Balarambati after 25 years from Rajasthan
Read more »

Horoscope Today: একাধিক দিক থেকে আয় হতে পারে মিথুনের, অতিরিক্ত কাজের চাপ নেবেন না ধনু...Horoscope Today: একাধিক দিক থেকে আয় হতে পারে মিথুনের, অতিরিক্ত কাজের চাপ নেবেন না ধনু...Horoscope 2025 ajker rashifal June 21 Astrology aries taurus gemini cancer leo virgo libra scorpio sagittarius capricorn aquarius pisces
Read more »



Render Time: 2026-04-02 09:11:21