Heavy rain likely in southern districts of Bengal in next three days
WB Weather Update: বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতামঙ্গলবার বিকেলে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপের সর্বশেষ অবস্থান। দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ এলাকায় নিম্নচাপ শক্তি বাড়াবে। এই নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এমনটাই আবহাওয়া দফতর সূত্রে খবর।নিম্নচাপের প্রভাবে আজ বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব ও পশ্চিম, বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাবে কলকাতা। কাল বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে। নতুন করে ভারী বৃষ্টিতে দুর্ভোগ বাড়তে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ বুধবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে। কাল বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শুক্রবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলায়। কলকাতায় আজ সারাদিন মূলত মেঘলা আকাশ। দিনের বিভিন্ন সময়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। তাপমাত্রা কিছুটা কমবে। বৃষ্টির আগে জলীয় বাষ্পের অস্বস্তি বহাল থাকবে। বৃষ্টির সময় কলকাতায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য নিচে নেমে ২৬.
৮ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি নিচে নেমে ৩০.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৪ শতাংশ। কলকাতার আলিপুরে গত ২৪ ঘণ্টায় ৭.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরবিনোদনIndian Railway | Ticket Collector: 'মুসলিমদের কাজ দিই না, ব্যবসাও করতে দিই না', টি...Jalpaiguri girl | India book of records: প্রথম শ্রেণিতেই গড়গড়িয়ে বলে... ইন্ডিয়া বুক অব রেক...Illicit Relationship: ৬০ কিমি দূরে সংসার পেতেও সুখ নেই! তেড়ে এসে বরকে বিছুটি লাগাল প্রথম স্ত...Pathan 2: শুরুতেই বেরিয়ে গেছেন পরিচালক, পাঠান-২ নিয়ে কি বিরাট নাজেহাল বাদশা? বড় আপডেট...Udayan Guha:'অনেকেই টাকা তুলছেন', দলেরই একাংশের বিরুদ্ধে এবার বিস্ফোরক উদয়ন!
Rain In Bengal Depreassion In Bengal
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Weather Update: শুক্রবার বিকেল থেকে হাওয়া বদল, উত্তাল হবে সমুদ্র, ফের দুর্যোগ দক্ষিণবঙ্গেHeavy rain likely in South Bengal on Saturday and Sunday
Read more »
WB Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গLight to moderate rain likely in week end in South Bengal due to depression in Bay of Bengal
Read more »
WB Weather Update: শিয়রে গভীর নিম্নচাপ, সোমবার থেকে বৃষ্টিতে ভাসবে দক্ষিণের এইসব জেলাHeave rain likely from tomorrow due to depression in Bay of Bengal
Read more »
Bengal Weather: গভীর নিম্নচাপ! বাংলা জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা, ভাসবে কোন কোন জেলা?west bengal weather heavy rain alert for few districts before viswakarma pujo kolkata north bengal forecast
Read more »
WB Weather Update: আগামী ২ দিন ভোগান্তি, ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণের অধিকাংশ জেলাHeavy rain likely almost all districts in South Bengal
Read more »
WB Weather Update: বন্যার মধ্যেই ফের বৃষ্টি, ভাসবে দক্ষিণের এই ৫ জেলাRain and thunderstorm likely tomorrow in coastal districts in West Bengal
Read more »
