Heave rain likely from tomorrow due to depression in Bay of Bengal
WB Weather Update: দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টি বাড়বে। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি। মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনাবঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত। এটি উত্তর দিকে এগোচ্ছে। ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় এটি দীঘা ও পুরীর মাঝে সোমবার সন্ধ্যায় স্থলভাগে প্রবেশ করবে। এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। পরবর্তীতে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর ওড়িশা, ঝাড়খন্ড এবং উত্তর ছত্রিশগড় এলাকায় সরে যাবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।TRENDING NOW নিম্নচাপের কথা মাথায় রেখে মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ৪০ থেকে ৫০ সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে মানা করা হয়েছে। দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টি বাড়বে। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি। মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশ; সোমবার থেকে বৃহষ্পতিবার পর্যন্ত। হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলায়। উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে সোমবার থেকে। বাতাসে জলীয় বাষ্প থাকায় উত্তরের জেলাগুলিতে আর্দ্রতা জনিত অস্বস্তিও হবে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই স্থানীয়ভাবে স্বল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রতিদিনই। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতে। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরUP Shocker: টিফিনবক্সে কেন বিরিয়ানি! যোগীরাজ্যে স্কুল থেকে তাড়ানো হল কিন্ডার গার্টেনের ছাত্.
..Joe Biden: বিভিন্ন অপরাধে এবার হাজতবাসই কপালে! ছেলেকে আর ক্ষমা করবেন না বাইডেন...RG Kar Corruption: 'এখনও কিছু পাওয়া যায়নি, আগামীদিনেও কোনও কাগজ পাবে না', দাবি সন্...Primary Teacher Recruitment: সর্বোচ্চ নম্বর পেয়েও চাকরি পায়নি ২০০ জন, প্রাথমিকে নিয়োগে বড়...France: দুঃসহ! ৭২ জন পরপুরুষকে দিয়ে দিনের পর দিন নিজের স্ত্রীকেই ধর্ষণ করিয়েছে স্বামী! তারপর...Earthquake at North Bengal: ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা, রিখটার স্কেলে মাত্র...
Depression In Bay Of Bengal Rain In Bengal
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Ship wreck: গভীর রাতে ডুবল কলকাতা থেকে আন্দামানগামী জাহাজ, ১১ জনকে উদ্ধার করল কোস্ট গার্ডCost Guard rescued 11 persons from sinking cargo ship going from Kolkata to port Blair
Read more »
Weather Update: তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ, ফের ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গেHeavy rain likely this week end in South Bengal
Read more »
Weather Update: শুক্রবার বিকেল থেকে হাওয়া বদল, উত্তাল হবে সমুদ্র, ফের দুর্যোগ দক্ষিণবঙ্গেHeavy rain likely in South Bengal on Saturday and Sunday
Read more »
WB Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, বাংলায় এর প্রভাব কতটা, জানাল হাওয়া অফিসLight to moderate rain likely in Bengal in some days
Read more »
WB Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গLight to moderate rain likely in week end in South Bengal due to depression in Bay of Bengal
Read more »
Bengal Weather Update: রবির পরেই পটবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টিতে সোমের শহর ভাসবে?after sunday there will be a big change in weather with huge possibilities of heavy to light rain in kolkata and bengal
Read more »
