West Bengal Budget 2026 Zomato-Swiggy-Amazon-Flipkart gig workers have been brought under the Swasthya Sathi
West Bengal Budget 2026 : জোমাটো-সুইগি-অ্যামাজন-ফ্লিপকার্টের ডেলিভারি বয়রা স্বাস্থ্যসাথীর আওতায়, বাজেটে গিগ কর্মীদের মেগা গিফট মমতার West Bengal Budget 2026 : জোমাটো-সুইগি-অ্যামাজন-ফ্লিপকার্টের ডেলিভারি বয়রা 'স্বাস্থ্যসাথী'র আওতায়, বাজেটে গিগ কর্মীদের মেগা গিফট মমতার West Bengal Interim Budget 2026 : জোমাটো-সুইগি-অ্যামাজন-ফ্লিপকার্টের গিগ কর্মীরা পেলেন বিরাট সুখবর, রাজ্যের অন্তর্বর্তী বাজেটে তাঁদের আনা হল 'স্বাস্থ্যসাথী'র আওতায়!বিধানসভা ভোটের আগে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি বাংলার গিগ কর্মীদের জন্য 'রেড লেটার ডে' হয়ে থাকল। জোমাটো-সুইগি-অ্যামাজন-ফ্লিপকার্টের ডেলিভারি বয়রা এলেন 'স্বাস্থ্যসাথী'র আওতায়!বিধানসভায় এদিন বিরাট ঘোষণা করে দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন বাজেট পেশ করার সময়ে তিনি বলেন, 'আমাদের সরকার অনলাইনে কেনা জিনিসের সরবরাহকে কেন্দ্র করে দ্রুত গড়ে ওঠা নতুন ‘গিগ-অর্থনীতি-র’ গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতন। আমাদের রাজ্যে এই অর্থনীতির সঙ্গে এক বিশালসংখ্যক কর্মী যুক্ত। এই সমস্ত গিগ-কর্মীদের সামাজিক সুরক্ষা বৃদ্ধির লক্ষ্যে, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সকল গিগ-কর্মীদের সরকারের চালু সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনা হবে।গিগ শ্রমিকদের সামাজিক সুরক্ষা নেই। আমরা আমাদের সামাজিক সুরক্ষায় আনছি। আমরা পোর্টাল করছি। সেখানে তাদের আবেদন করতে বলব।' পাশাপাশি গিগ কর্মীদের ১০০০ টাকা করে ভাতাও বাড়ছে।গিগ ইকোনমি এমন এক বাজার ব্যবস্থা যেখানে দীর্ঘমেয়াদী চাকরির বদলে স্বল্পমেয়াদী চুক্তি বা ফ্রিল্যান্স কাজের প্রাধান্য থাকে। যেমন অনলাইন ডেলিভারি , রাইড শেয়ারিং । গিগ কর্মী হলেন সেই সব ব্যক্তি যাঁরা কোনও নির্দিষ্ট প্রতিষ্ঠানের অধীনে স্থায়ীভাবে কাজ না করে স্বাধীন ভাবে বা চুক্তিতে কাজ করেন। তাদের কাজের সময় এবং ধরন সাধারণত তাঁরাই নির্ধারণ করেন। অ্যাপ-ভিত্তিক চালক ও ডেলিভারি পার্সনদের সঙ্গেই ফ্রিল্যান্সার , পরামর্শক বা কনসালট্যান্টরা ও গৃহস্থালি সেবা রয়েছেন তালিকায়।ভারতের ২০২৫-২৬ সালের অর্থনৈতিক সমীক্ষা এবং বর্তমান প্রেক্ষাপটে গিগ অর্থনীতি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ভারতের শ্রমবাজারে যা কেবল বিকল্পই নয়, বরং আয়ের অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে। ২০২৫-২৬ সাল নাগাদ ভারতে গিগ কর্মীর সংখ্যা প্রায় ১ কোটি ২০ লক্ষে পৌঁছেছে। নীতি আয়োগের পূর্বাভাস অনুযায়ী, ২০২৯-৩০ সালের মধ্যে এই সংখ্যা ২.
৩৫ কোটিতে পৌঁছাবে। ভারতের মোট জিডিপিতে গিগ অর্থনীতির অবদান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে খুচরা বাণিজ্য, লজিস্টিকস এবং আইটি পরিষেবায় এর প্রভাব সবথেকে বেশি। বিগত চার বছরে ভারতে গিগ কর্মীদের সংখ্যা ৫৫ শতাংশ বেড়েছে। ৭৭ লক্ষ থেকে ১ কোটি ২০ লক্ষে দাঁড়িয়েছে। দেশে দ্রুত বেড়ে ওঠা গিগ অর্থনীতি যেমন বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে, তেমনই আবার বিপরীত দিকটাও দেখতে হবে। গিগ কর্মীদের আয়ের কোনও নিশ্চয়তা নেই এখনও। আর্থিক নিরাপত্তার অভাবের সঙ্গেই জুড়েছে ঋণ পাওয়ার জটিলতা। এখনও প্রাতিষ্ঠানিক আর্থিক ব্যবস্থার বাইরে রয়ে গিয়েছেন গিগ কর্মীদের বড় অংশ।বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...Imran Khan BIG NEWS: দু'চোখে গাঢ়, নিবিড় অন্ধকার! ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে দেখা করতেও...Mamata Banerjee VS ECI: একা হাতে ন্যারেটিভই ঘুরিয়ে দিলেন মমতা! 'ইমপ্রেসড' প্রধান ব...West Bengal Budget 2026: ভোটমুখী বাংলায় বাজেটে মেগা চমক মমতার! বাড়ল লক্ষ্মীর ভান্ডার থেকে D...DA Calculator: কীভাবে হিসেবে করা হয় ডিএ? বকেয়া মেটাতে রাজ্যের মাসিক বাজেটের কতটা খরচ হবে জান...Gaming Addiction Tragedy: তিন বোন- ১২, ১৪, ১৬! বাবা-মায়ের বকুনি, তারপর একে অপরের হাত ধরেই ন...লাইফ স্টাইলPakistan's India Boycott: ইন্ডিয়া ম্যাচ বয়কট করে পুরো একঘরে' পাকিস্তান, এবার দেশ...
West Bengal Budget 2026 Gig Workers
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
WB DA Hike Verdict: রুদ্ধশ্বাস DA মামলার শুনানি আর কিছুক্ষণ পরেই! বাড়ছে টাকা? কী বলছে কোর্ট? সব আপডেট জেনে নিনDA hike in West Bengal budget 2026 employee expectations and DA hike judgement in supreme court
Read more »
DA Hike Verdict: মার্চের মধ্যে বকেয়া DA মেটাতেই হবে রাজ্য সরকারকে! সুপ্রিম কোর্টের বিশাল রায়...DA hike in West Bengal budget 2026 employee expectations and DA hike judgement in supreme court
Read more »
DA verdict in Supreme Court: সুপ্রিম নির্দেশে ২৫% DA দিতে গেলে ১০০০০ কোটি চাপ রাজকোষে! বাড়বে তো লক্ষ্মীর ভান্ডার? টাকা কি ঢুকবে সময়ে? জল্পনা...DA hike in West Bengal budget 2026 employee expectations 10000 crore amount will be huge pressure on govt laxmi bhandar hike in stake
Read more »
West Bengal Budget 2026: বাংলায় বাঙালির চাকরির জন্য যুবসাথী প্রকল্প মমতার, কাজ না পেলে মাসে ১৫০০ টাকা...west-bengal-budget-2026-banglar-yuba-sathi-scheme-updates
Read more »
Bengal Budget 2026: ভোটমুখী বাংলায় বাজেটে মেগা চমক মমতার! বাড়ল লক্ষ্মীর ভান্ডার থেকে DA, আশা কর্মী থেকে সিভিকদের টাকাও...West Bengal Budget 2026 Mamata Banerjee Chandrima Bhattacharya announcement Lakshmir Bhandar, DA, Asha Workers, Civic, Green Police, Para Teachers salary all increased before West Bengal Election 2026
Read more »
West Bengal Budget 2026: কল্পতরু মমতার ছোঁয়ায় বেতন সংস্কার! কর্মীদের জন্য আসছে সপ্তম পে কমিশন, বাড়ছে ৪% DA...west bengal budget 2026 live updates mamata banerjee chandrima bhattacharya announcement laxmi bhandar karmashree scheme da hike news in bengali
Read more »
