TMC Mega Meet Mamata Banerjee hints major changes in party leadership inside
তৃণমূলে আসন্ন ব্যাপক রদবদল! আর তার ইঙ্গিত রয়েছে তৃণমূলের মেগা মিটে নেত্রীর ভাষণেই। ঘাসফুল শিবিরের অন্দরে কান পাতলেই এখন তেমনটাই শোনা যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল, তৃণমূলে সাংগঠনিক স্তরে রদবদল নিয়ে। তবে সেই রদবদল যে নেতাজি ইন্ডোরে মেগা মিটের মঞ্চেই হবে না, সেটাও নিশ্চিত হয়ে গিয়েছিলেন দলীয় নেতৃত্ব। আর তাতেই যেন হাঁফ ছেড়ে বাঁচতে চাইছিলেন কিছু নেতা? মেগা মিটের পরই নতুন জল্পনা ছড়ায়, তবে কি তৃণমূলে সাংগঠনিক রদবদল হচ্ছে না? দলীয় স্তরে সাংগঠনিক রদবদলের সম্ভাবনা বা ভবিষ্যৎ কী বিশ বাঁও জলে? আর এখানেই তৃণমূলের একটা অংশ বলছে, না মোটেই না! দলীয় সূত্র বলছে, রদবদল হচ্ছেই! বড়সড় রদবদল হতে চলেছে তৃণমূলে! আজ বা কাল! কারণ স্বয়ং নেত্রী-ই নেতাজি ইন্ডোরে তাঁর ভাষণে রদবদলের ইঙ্গিত দিয়ে জল্পনা জিইয়ে রেখেছেন। নেতাজি ইন্ডোরে মেগা মিটের মঞ্চে কী বলেন তৃণমূল নেত্রী? মমতা বলেন, “যারা ভালো কাজ করছেন, তাঁদের পদোন্নতি করব আমরা। আর যারা শুধু বিবৃতি দেন, মানুষের পাশে থাকেন না, দলের বদনাম করেন, তাঁদের জন্য আমার কোনও দয়ামায়া নেই।” সুতরাং রদবদল কিছু একটা ঘটতে চলেছে। আর পারফরম্যান্সের বিচারেই সেই রদবদল ঘটতে চলেছে বলে সূত্রের খবর।কারণ দলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে যে রিপোর্ট জমা দিয়েছেন, সেখানেও মূল কথা একটাই, পারফরম্যান্স। আর নেত্রীও বললেন, সেই পারফরম্যান্সের কথা-ই! এবার প্রশ্ন, তবে কবে রদবদল? দলীয় সূত্র বলছে, যে কোনওদিন! তবে কোনও আনুষ্ঠানিক সভা করে ঘোষণা নয়। শুধু নোটিফিকেশন জারি করা হবে। আর সেই নোটিফিকেশন জারির মধ্যে দিয়েই ঘটে যাবে রদবদল। বেশ কিছু জায়গায় যে রদবদল হচ্ছেই! এটা নিশ্চিত। RG Kar: প্রাক্তন ওসি অভিজিতের সিমে-ই তথ্যপ্রমাণ লোপাটে বৃহত্তর ষড়যন্ত্রের সূত্র! সিবিআই রিপোর্টে হইচই.
.. (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরRG Kar: প্রাক্তন ওসি অভিজিতের সিমে-ই তথ্যপ্রমাণ লোপাটে বৃহত্তর ষড়যন্ত্রের সূত্র! সিবিআই রিপোর্টে হইচই...Panagarh Accident: 'সুতন্দ্রার গাড়ি এত জোরে চলছিল, তো ওর সঙ্গীরা বারণ করল না কেন!...Full Scorecard →New SEBI Chairman: সরলেন 'বিতর্কিত' মাধবী, SEBI চেয়ারম্যান এবার তুহিনকান্তরাজ্যPanagarh Accident Case: 'এত জোরে গাড়ি ছুটছে কেন?' বাবলু যাদবের গ্রেফতারে প্রশ্ন স...Sandeep Reddy Vanga | Animal: 'খারাপই লাগে! অ্যানিম্যাল নিয়ে এত সমালোচনা, অথচ রণবীরকে ন...
Mamata Banerjee Major Changes In TMC Major Changes In Trinamool Congress
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
TMC: ইন্ডোরে মেগা বৈঠকে মমতা, ছাব্বিশের লক্ষ্যে সংগঠনে ঝাঁকুনি?TMC special meeting on thursday ahead of Assembly election 2026
Read more »
TMC Mega Meet: জোড়াফুলের মেগা সম্মেলন! কোন কোন কর্মসূচিতে নজর তৃণমূলের?TMC Mega Meet mamata banerjee likely to outline the partys roadmap for the 2026 assembly polls in Bengal
Read more »
TMC Mega Meet: দলের সঙ্গে যাঁরা বেইমানি করেছিল সেই মুকুল-শুভেন্দুকে আমি চিহ্নিত করেছিলাম...Abhishek Banerjee | TMC Mega Meet: দলের সঙ্গে যাঁরা বেইমানি করেছিল সেই মুকুল-শুভেন্দুকে আমি চিহ্নিত করেছিলাম
Read more »
Mamata Banerjee on I-PAC: আই প্যাক-এর নামে অপপ্রচার চলছে, ওদের সঙ্গে নিয়েই কাজ করতে হবে...tmc mega meet mamata banerjee targets-bjp talks fake-voters-identification to i pac
Read more »
TMC Mega Meet: মেগা মিটে ভোটে রিগিংয়ের ভয়ংকর অভিযোগ মমতার! ভোটার লিস্ট নিয়ে কড়া নির্দেশ...Mamata Banerjee alleges election rigging and fake voter list in TMC Mega Meet
Read more »
TMC Mega Meet: বেইমান নই, গলা কেটে দিলেও আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে কোথাও যাব না...tmc-mp Abhishek Banerjee talks about rumour and clear about controversy with party line
Read more »
