Why Afghanistan team cooks their own meals in T20 World Cup 2024
Afghanistan team cooks their own meals: আর কোনও উপায় না দেখে রশিদরাই ঢুকে পড়লেন রান্নাঘরে! নিজেরাই বুঝে নিচ্ছেন খাওয়াদাওয়া।যুদ্ধবিধ্বস্ত দেশ হিসেবে ক্রিকেটে আফগানিস্তানের উত্থান রূপকথার চেয়ে কোনও অংশে কম নয়। আফগানিস্তান আর কোনও ভাবেই ক্রিকেটের 'ছোট' দেশ নয়। গোলাগুলির আওয়াজের ভূমিকম্পে বারবার কেঁপে ওঠা দেশটার শাসন করে তালিবানিরা। আর সেই দেশেরই ক্রিকেটার রশিদ খানরা । তাঁরা বুঝিয়ে দিয়েছেন যে, তাঁদের ক্রিকেট সাধনাকে কোনও শক্তিই টলাতে পারেনি। টি-২০ বিশ্বকাপের সুপার আটে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমকে দিয়ে তা বুঝিয়ে দিয়েছেন রশিদরা।বিশ্বকাপে আফগানিস্তানের পারফরম্য়ান্স যতই ভালো হোক না কেন, তারা কিন্তু খাওয়া দাওয়া নিয়ে বেজায় বিপাকে পড়েছে ওয়েস্ট ইন্ডিজে। বাধ্য হয়েই ক্রিকেটার থেকে রাঁধুনি হতে হয়েছে রশিদদের! পরিস্থিতি এমনই যে, লারার দেশে হাত পুড়িয়ে রান্না করছেন তাঁরা। কিন্তু কেন এই অবস্থা হয়েছে রশিদদের? আফগানিস্তানের এক ক্রিকেটার সংবাদ সংস্থা পিটিআই-কে এই প্রসঙ্গে বলেন, 'দেখুন বার্বাডোজে আমাদের হোটেলে কোনও হালাল করা মাংস নেই। কখনও আমরা নিজেরাই রান্না করে নিচ্ছি তো কখনও বাইরে বেরিয়ে খাচ্ছি। গতবছর ভারতে যখন বিশ্বকাপ খেলতে গিয়েছিলাম, তখন সব কিছু একদম পারফেক্ট ছিল। এখানে হালাল করা গরুর মাংস একটা বড় সমস্য়া। আমরা সেন্ট লুসিয়াতে পেয়েছিলাম। কিন্তু এখানকার সব ভেন্য়ুতে তা নেই। একজন বন্ধু ব্য়বস্থা করে দিয়েছেন। আমরা নিজেরাই রান্না করে নিচ্ছি।' টি-২০ বিশ্বকাপের সুপার আটে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমকে দিলেন রশিদরা। অসাধারণ অলরাউন্ড পারফরম্য়ান্সে মিচেল মার্শদের ২১ রানে হারিয়েছেন তাঁরা। এই জয়েই আফগানদের টি-২০ বিশ্বকাপের স্বপ্ন যেমন জিইয়ে থাকল, তেমনই আফগানিস্তান ইতিহাস লিখেছে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে অবস্থিত আর্নোস ভেল গ্রাউন্ডে। এই প্রথমবার আফগানিস্তান আন্তর্জাতিক মঞ্চে পরম শক্তিধর ক্রিকেটীয় দেশকে হারিয়ে দিয়েছে। অতীতে এই দুই দেশ ৪টি ওডিআই ও ১টি টি-২০ আই খেলেছিল। কিন্তু কোনওবারই ক্য়াঙারুদের হারাতে পারেননি রশিদরা। তবে এবার করেই দেখিয়ে দিলেন তাঁরা।(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরVIRAL VIDEO | Virat Kohli: 'করছেন কী!' দেখুন ভিভের মাঠে কোথায় ঢুকে গেলেন বিরাট, আইসিসিও দেখে অবাকখেলাKolkata Derby: মরসুমের প্রথম ইস্ট-মোহন কবে? রইল তিন প্রধানের লিগ শুরুর দিনও, জানিয়ে দিল আইএ.
..India vs Bangladesh | T20 World Cup Super 8: বাংলাদেশকে ৫০ রানে হারিয়ে সেমিফাইনালের রাস্তায়...PCB | T20 World Cup 2024: বিশ্বকাপে বুকড ৬০ ঘর! নিউ ইয়র্কের হোটেলেই বাবরদের চলত... চমকে দেও...NEET | NTA : পরীক্ষাপদ্ধতি হবে আরও সুরক্ষিত, এনটিএ-র সংস্কারে কমিটি গড়ল কেন্দ্র, শীর্ষে ইসর...কলকাতা
T20 World Cup 2024 Halal Meats Beef Rashid Khan
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
T20 World Cup 2024: নাম উচ্চারণে ভাঙবে দাঁত, বিশ্বকাপে খেলছেন এমনই পাঁচ, OMG!Thess 5 player Names in T20 World Cup 2024 which are difficult to pronounce
Read more »
Jasprit Bumrah And Sanjana Ganesan: যতই পেশাদার হন না তাঁরা, দিনের শেষে তো সেই স্বামী-স্ত্রীই! বলেই ফেললেন...Sanjana Ganesan And Jasprit Bumrah Steals Heart After IND vs PAK T20 World Cup 2024 Match
Read more »
टी-20 वर्ल्ड कप में पाकिस्तान vs कनाडा: PAK को टूर्नामेंट में बने रहने के लिए जीत; जानिए पॉसिबल प्लेइंग-11PAK Vs CAN T20 World Cup 2024 Match LIVE Score Today; Follow (Pakistan Vs Canada) T20 World Cup Live Score Latest News, Photos and Video Updates on Dainik Bhaskar.
Read more »
इंग्लैंड-पाकिस्तान हो सकते हैं वर्ल्ड कप से बाहर: दोनों ने खेला था पिछला फाइनल, न्यूजीलैंड-श्रीलंका भी मुश्...T20 World Cup Points Table 2024 Update.
Read more »
Virender Sehwag On Shakib Al Hasan: সাকিব তুমি বাংলাদেশি, হেডেন বা গিলক্রিস্ট নও, লজ্জায় অবসর নাও এবারVirender Sehwag slammed Shakib Al Hasan for his poor performance in T20 World Cup 2024
Read more »
T20 World Cup 2024: ಸೌತ್ ಆಫ್ರಿಕಾ ವಿರುದ್ಧ ಮಂಡಿಯೂರಿದ ನೇಪಾಳT20 World Cup 2024: ದಕ್ಷಿಣ ಆಫ್ರಿಕಾದ ವಿರುದ್ಧ ಮುಗ್ಗರಿಸಿದ ನೇಪಾಳ ಐಸಿಸಿ 2024ರ ಟಿ20 ಯಿಂದ ಔಟ್.
Read more »
