Manik Bhattacharya gets bail in recruitment case
SSC Scam| Manik Bhattacharya :মানিক ভট্টাচার্য আদালতে সওয়াল করেন ইডি দুর্নীতির স্বপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি। টাকা নিয়ে যে দুর্নীতির কথা বলা হচ্ছে তারও কোনও প্রমাণ নেই: প্রায় দুবছর পর হাইকোর্টে জামিন পেলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার তাঁকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি। তদন্তকে চ্যালেঞ্জ করে তিনি মামলা করেন হাইকোর্টে। সেই মামলায় হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাঁকে জামিন দিয়েছেন।TRENDING NOW প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য আদালতে সওয়াল করেন ইডি দুর্নীতির স্বপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি। টাকা নিয়ে যে দুর্নীতির কথা বলা হচ্ছে তারও কোনও প্রমাণ নেই। দীর্ঘ দিন তিনি নিজেই আদলতে সওয়াল করেন কোনও আইনজীবী ছাড়াই। শেষপর্যন্ত তাঁকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। এদিকে, মানিককে জামিন দেওয়া হলেও তাঁকে দেওয়া হয়েছে বেশ কয়েকটি শর্ত। হাইকোর্টের তরফে বলা হয়েছেন মানিক ভট্টাচার্যকে তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে, তদন্তে সাহায্য করতে হবে, আদালতে হাজিরা দিতে হবে, তদন্তকারী অফিসারকের মোবাইল নম্বর দিতে হবে, সাক্ষীর উপর প্রভাব খাটানো যাবে না, তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাইরে যেতে পারবেন না। উল্লেখ্য, ২০২২ সালে প্রাথমিকে দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় মানিক ভট্টাচার্যকে। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকেই অন্যতম অভিযুক্ত করা হয়। সেই মানিক এতদিন পর জামিন পেলেন। এর আগে মানিক ভট্টাচার্যের স্ত্রী ও ছেলে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে যান। একসময় আদালতে সওয়াল করার সময়ে কেঁদে ফেলেছিলেন মানিক ভট্টাচার্য। তাঁর শুনানির সময় তাঁর ছেলে ও স্ত্রী হাজির থাকতেন। ছেলের বিরুদ্ধে টাকা সাইফন করার অভিযোগ ছিল। সেই অভিযোগ থেকে তাকে রেহাই দেয় সুপ্রিম কোর্ট। মানিকের স্ত্রীকে জামিন দেয় হাইকোর্ট। নিয়োগ দুর্নীতির মামলায় ইডির পাশাপাশি তদন্ত করছে আরও এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তবে মানিককে গ্রেফতার করেনি সিবিআই। কারণ মানিকের কাছে সুপ্রিম কোর্টের রক্ষাকবচ রয়েছে। এবার ইডির মামলা থেকে জামিন পাওয়ার ফলে তার জেল থেকে ছাড়া পাওয়ার ক্ষেত্রে আর খুব বেশি বাধা রইল না বলেই মনে করা হচ্ছে। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরRG Kar Incident| ED: আরজি কর দুর্নীতির তদন্তে সক্রিয় ইডি, সন্দীপ ঘনিষ্ঠ চন্দন-সহ একাধিক ব্যক্তির ঠিকানায় হানাShah Rukh Khan: শাহরুখের প্রথম সিনেমা 'দিওয়ানা'? ভুল জানেন, অরুন্ধতী রায়ের ফিল্মে.
..Full Scorecard →Massive Protest At IIT-Guwahati: 'ভেন্টিলেটরে উঁকি দিয়ে ওকে ঝুলতে দেখলাম, ৮ ঘণ্টা পর দে...Howrah: পুজোর সময়ে মিলবে না ইলিশ! বাঙালির পাতে পড়বে না পদ্মাপারের রুপোলি শস্য?Madhabi Puri Buch | SEBI: নিশানায় সেবি চেয়ারপার্সন মাধবীর কনসালটেন্সি ফার্ম, গুরুতর অভিযোগ...
Manik Bhattacharya Primary TET Manik Gets Bail
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
PR Sreejesh: কিংবদন্তির সম্মানেই অস্তাচলে ১৬ নম্বর, দ্য গ্রেট ওয়াল অফ ইন্ডিয়াই এবার ভারতের কোচHockey India retires PR Sreejesh No.16 jersey: ভারতীয় হকি দল বিরাট সম্মান জানাল পিআর শ্রীজেশকে। এর সঙ্গেই করে দেওয়া হল বিরাট ঘোষণা
Read more »
Bangladesh Protest: হিন্দুদের সুরক্ষা দেওয়া নিয়ে ইউনূস আশ্বস্ত করলেন নরেন্দ্র মোদীকে! তবে,...Bangladesh Protest Bangladesh crisis Muhammad Yunus primarily hurt with India Assures PM Modi Of Protection Of Hindus In Bangladesh
Read more »
Madhya Pradesh: ভয়ংকর! বর্ষার ভরা নদীতে জীবন্ত ফেলে দেওয়া হল ৫০ গরু!50 Cows Thrown Into River 20 Dead Police Registers Case Madhya Pradesh
Read more »
Money Laundering Case:আর্থিক দুর্নীতির মামলায় জামিন-ই নিয়ম, জেল ব্যতিক্রম, সুপ্রিম নির্দেশে বদলে যেতে পারে বাংলার রাজনীতি?Supreme Court says Bail Is Rule And Jail Is Exception Is Applicable Even In Money Laundering Cases, Will Partha Anubrata get relief?
Read more »
Chandranath Sinha| TET Scam: নিয়োগ দুর্নীতি মামলায় তলব, সাতসকালে ইডির দফতরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাWB minister Chandranath Sinha summoned by ED in TET recruitment case
Read more »
Chandrima Bhattacharya: শর্ত রেখে আলোচনা নয়, খোলা মনে আসুন, জুনিয়র ডাক্তারদের বার্তা নবান্নরMeeting can not be held by giving condition says WB Chief Secretary in Nabanna
Read more »
