Suryakumar Yadav On Sanju Samson vs Shubman Gill Debate
Suryakumar Yadav : 'ওকে অনেক সুযোগ দেওয়া হয়েছে', বিস্ফোরক সূর্য! বিশ্বকাপে জায়গা হারালেন কোন তারকা? Suryakumar Yadav On Sanju Samson vs Shubman Gill : সঞ্জু স্যামসন বনাম শুভমন গিল! কে করবেন ওপেন? দলে কার জায়গা পাকা? যাবতীয় বিতর্কের অবসান ঘটালেন সূর্যকুমার যাদব.
..তিন সংস্করণের ক্রিকেট খেলে এই মুহূর্তে ভারতে সফররত দক্ষিণ আফ্রিকা। সিরিজ এবার প্রায় অন্তিম লগ্নে। আয়োজকরা ০-২ টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে। এরপর ভারত তিন ম্যাচের ওডিআই সিরিজে ২-১ জিতে বদলা নিয়েছে। এবার টি২০আই। পাঁচ ম্যাচের সিরিজ ওপেনার ৯ ডিসেম্বর মঙ্গলবার কটকের বারাবটি স্টেডিয়ামে। আগামিকাল প্রথম ম্যাচে মুখোমুখি সূর্যকুমার যাদব ও আইডেন মারক্রমরা । সোমবার প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে সূর্যকুমার যাদব সোজাসুজি জানিয়ে দিলেন দলে কার জায়গা কোথায়। সঞ্জু স্যামসন বনাম শুভমন গিল বিতর্কের অবসান ঘটলানে 'স্কাই' চোট আঘাত সারিয়ে দুই তারকা শুভমন গিল ও হার্দিক পাণ্ডিয়া দলে ফিরে এসেছেন। সূর্য জানিয়ে দিয়েছেন যে, তাঁরা এখন ১০০ শতাংশ ফিট। শুভমন-হার্দিক ফেরায় ভারতের টি-২০আই সেট-আপে যে বিরাট রদবদল হবে, তা বলার অপেক্ষা রাখে না কোনও। দলের ডায়নামিক নাটকীয় ভাবে পরিবর্তিন হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে সবচেয়ে প্রাসঙ্গিক প্রশ্ন- সঞ্জু স্যামসন কি খেলার সুযোগ পাবেন?' স্যামসন গত বছরের বেশিরভাগ সময় ওপেনার হিসেবে খেলেছেন। অভিষেক শর্মার সঙ্গে তাঁর জুটি রীতিমতো সফল। কিন্তু গিল দলের সহ-অধিনায়ক হিসেবে পদোন্নতির পাওয়া সঙ্গেই এশিয়া কাপে স্যামসনকে লোয়ার-মিডল অর্ডারে ঠেলে দেওয়া হয়েছিল। সৈয়দ মুসতাক আলি ট্রফিতে আবার স্যামসন দুর্দান্ত খেলেছেন। ৫১, ৪৩, ৪৬ এবং ৭৩ রান করেছেন তিনি। সূর্যকুমার জানিয়ে দিলেন যে, কার জায়গা কোথায়।সূর্যকুমার এদিন সাংবাদিকদের বলেন, ' সঞ্জু যখন সার্কিটে এসেছিল, তখন সে উপরের দিকেই ব্যাট করেছে। তবে এখন ব্যাপারটা হল দলে ওপেনারদের ছাড়া সকলকেই কিন্তু ফ্লেক্সিবল হতে হবে। ওপেনার হিসেবে সত্যিই সঞ্জু ভালো করেছে। কিন্তু শুভমন তার আগে শ্রীলঙ্কা সিরিজে খেলেছে। তাই সে সেই জায়গাটি নেওয়ারই যোগ্য। কিন্তু আমরা সঞ্জুকে যথেষ্ট সুযোগ দিয়েছি। সে যে কোনও নম্বরে ব্যাট করতে প্রস্তুত। দলের যে কোনও খেলোয়াড় তিন থেকে ছয় পর্যন্ত ব্যাট করার জন্য প্রস্তুত এবং ফ্লেক্সিবল। এটা দেখতেও ভালো লাগে। আমি ওপেনারদের ছাড়া অন্য ব্যাটারদের বলেছি যে, তোমাদের ব্যাট করার জন্য ফ্লেক্সিবল হতে হবে। তাই স্যামসন এবং শুভমন আমাদের পরিকল্পনায় আছে। তাদের মতো খেলোয়াড়দের দলে থাকাটা ভালো। একজন ওপেন করতে পারে, অন্যজন নীচের দিকে ব্যাট করতে পারে। এমনকী দু'জনেই সব ভূমিকা পালন করতে পারে। তারা আমাদের দলের জন্য ভালো সম্পদ এবং একই সঙ্গে ভালো মাথাব্যথাও। অস্ট্রেলিয়ায় যেমনটা দেখেছেন, দুবে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিল। এটা নির্ভর করে ব্যাটারদের এন্ট্রি পয়েন্টের উপর। সেই সময়ে আমাদের সত্যিই ফ্লেক্সিবল হতে হবে। আমাদের আগে আপনারাই জানতে পারবেন দল কেমন হবে। সম্ভবত দল এমনই দেখাচ্ছে। দেখতে ভালো লাগছে। শক্তিশালী দেখাচ্ছে। তাই আমি খুব খুশি।' স্যামসন এখন আর গিলের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করছেন না। জিতেশ শর্মা তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। স্যামসন সরাসরি 'লাইক-ফর-লাইক' প্রতিযোগিতার মুখোমুখি। ভারত শেষ টি-টোয়েন্টিআই ম্যাচে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্যামসনের বদলে দলের উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে জিতেশকে খেলিয়েছে এবং ১৩ বলে অপরাজিত ২২ রান করেছেন তিনি। দলকে ১-১ ব্যবধানে সিরিজ শেষ করতে সাহায্য করেন। তাঁর এই ইনিংসটিকে উপেক্ষা করা যাবে না। যা স্যামসনকে নিয়ে অনিশ্চয়তার নতুন স্তর যোগ করবে। আর কিছুদিন পর টি-২০ বিশ্বকাপ রয়েছে। এখন প্রশ্ন স্যামসনের জায়গা পাকা হবে তো? (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরবলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...Smriti Mandhana-Palash Muchhal: স্মৃতির সঙ্গে বিয়ে ভাঙতেই 'সেই' ভিডিয়ো ডিলিট! পলাশের 'পুরুষত্ব' নিয়ে প্রশ্ন জেমিমার...Bengali Houses Set on Fire: হচ্ছেটা কী! হাতে মারাত্মক অস্ত্রসস্ত্র, ওড়িশায় একশোর বেশি বাঙা...Full Scorecard →8th Pay Commission BIG UPDATE: অষ্টম পে কমিশন নিয়ে বড় ঘোষণা! অবেশেষ জানা গেল, কবে থেকে নতুন...Modi gifts Putin: পুতিনকে মোদীর উপহারে বাংলার মুর্শিদাবাদের অনন্য শিল্প নিদর্শনও... চা-সেট,...দুনিয়াIndiGo Airline: ভাড়ার প্লেনে শুরু দুই বন্ধুর, আজ দেশের বৃহত্তম বিমান সংস্থা, ইন্ডিগোর মোট...
Sanju Samson Shubman Gill Ind Vs SA
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
यूं थामा एक-दूसरे का हाथ, फिर किया 'रोमांटिक डांस'... विराट कोहली और कुलदीप यादव का ब्रोमांस देखा क्या?Virat Kohli-Kuldeep Yadav Dance: भारत और साउथ अफ्रीका के बीच विशाखापत्तनम में खेले गए तीसरे वनडे में हमको विराट कोहली और कुलदीप यादव का बीच मैदान पर डांस देखने को मिला।
Read more »
4 फिफ्टी 1 शतक और 372 रन....टीम इंडिया का वो शेर, जो T20I सीरीज में कर देगा साउथ अफ्रीका का धुआं-धुआं, आंकड़े दे रहे गवाहीIND vs SA, Suryakumar Yadav: 9 दिसंबर से भारत और साउथ अफ्रीका के बीच टी20 सीरीज का आगाज होने जा रहा है. पहला मुकाबला कटक में होगा. इस सीरीज में टीम इंडिया का एक मैच विनर अकेले ही पूरी साउथ अफ्रीका टीम पर भारी पड़ता दिखेगा.
Read more »
कुछ चीजें कंट्रोल में नहीं, खेल छोड़कर नहीं जा सकते ...सूर्यकुमार यादव प्रेस कॉन्फ्रेंस में बोलते बोलते बोल...Suryakumar Yadav on Dew factor: सूर्यकुमार यादव की कप्तानी में भारतीय टीम साउथ अफ्रीका के खिलाफ टी20 सीरीज को लेकर तैयार है. ड्यू फैक्टर पर बात करते हुए उन्होंने कहा कि इसपर हमारा कोई कंट्रोल नहीं है. जो भी है जैसा भी होगा मैच छोड़कर तो हम नहीं भाग सकते.
Read more »
संजू सैमसन को लेकर क्या है टीम इंडिया का प्लान, ओपनिंग छीनकर शुभमन गिल को क्यों सौंपी, सूर्यकुमार यादव ने ब...Suryakumar Yadav Press Conference IND vs SA T20I Series: साउथ अफ्रीका के खिलाफ टी20 सीरीज से पहले कप्तान सूर्यकुमार यादव ने संजू सैमसन की टीम में भूमिका को लेकर बात की. सूर्यकुमार यादव ने संजू सैमसन की जगह शुभमन गिल को ओपनिंग स्पॉट देने के भारत के फैसले को सही ठहराया.
Read more »
मैं भी लेफ्ट हाथ से उड़ाता हूं कल...टॉस के सवाल पर ठहाका लगाते हुए सूर्यकुमार यादव का मजाकिया कमेंटSuryakumar Yadav Press Conference IND vs SA सूर्यकुमार यादव ने कटक T20 से पहले प्रेस कॉन्फ्रेंस में मजाकिया अंदाज में कहा कि वे भी बाएं हाथ से टॉस फेंकेंगे. साउथ अफ्रीका में एनरिक नोर्किया और केशव महाराज की वापसी हुई है. वैसे कप्तान सूर्यकुमार यादव की लंबे समय से खराब फॉर्म इस श्रृंखला से पहले चर्चा का मुख्य विषय रहा है.
Read more »
கில் விளையாடுகிறாரா? சஞ்சு சாம்சன் தொடக்க வீரரா? சூர்யகுமார் யாதவ் பதில்!Suryakumar Yadav press conference: நாளை (டிசம்பர் 09) தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி நடைபெற உள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கேப்டன் சூர்யகுமார் யாதவ்.
Read more »
