Retired IPS Pankaj Dutta s request for protection not granted in Kolkata High Court
"আরজি করের মতো জায়গায় একজন মহিলা চিকিৎসককে নির্যাতন করে মেরে ফেলা হল। সোনাগাছির মতো জায়গায় হলে তাও মেনে নেওয়া যেত।"অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তর সোনাগাছি মন্তব্যের জেরে বেজায় ক্ষুব্ধ হাইকোর্ট! তাঁর রক্ষাকবচের আবেদনে সাড়া-ই দিল না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আর তারপরই উঠছে প্রশ্ন তবে কি এবার গ্রেফতার হতে পারেন অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্ত? গতকালই কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তকে কোনওরকম রক্ষাকবচ দিতে অস্বীকার করে। এরপর তিনি দ্বারস্থ হন প্রধান বিচারপতির বেঞ্চে। প্রধান বিচারপতির বেঞ্চ কোনওরকম আবেদন শুনতেই অস্বীকার করে। হাইকোর্টের সাফ পর্যবেক্ষণ, একজন আইপিএস অফিসার হয়ে তিনি যদি শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে থাকেন, তবে তাঁকে তার ফল ভোগ করতে হবে। প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বক্তব্য রাখতে গিয়ে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত বলেন,"আরজি করের মতো জায়গায় একজন মহিলা চিকিৎসককে নির্যাতন করে মেরে ফেলা হল। সোনাগাছির মতো জায়গায় হলে তাও মেনে নেওয়া যেত।" তাঁর এই বক্তব্য নিয়েই শুরু হয় বিতর্ক। গতকাল বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে মামলা উঠলে দু'পক্ষকেই তাদের বক্তব্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ চাঁছাছোলা ভাষায় জানতে চান, 'এটা আপনি কী করে বললেন? এটা কোনও উদাহরণ হতে পারে না। আমি, আপনি যে যেখানে থাকি, সেই জায়গাগুলো কি নিরাপদ? বলতে পারবেন? তাহলে হঠাৎ ওই জায়গাকে উদাহরণ হিসেবে মনে হল কেন? অসম্মান করার জন্য এর থেকে বেশি আর কি দরকার? যেখানে অসহায় মহিলারা থাকেন, সেই জায়গা উদাহরণ হিসেবে উল্লেখ কেন করা হল? এটা একেবারেই উচিৎ কাজ হয়নি।' Delhi Doctor Murder: '২০২৪-এ খুন করার ছিল করে দিয়েছি',দিল্লিতে কিশোরের হাতে চিকিত্সক খুনে হাড়হিম 'গল্প'.
.. (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরFull Scorecard →Kolkata Doctor Rape And Murder Case: অনুমতি ৭টা পর্যন্তই, পুলিস পৌঁছতেই তড়িঘড়ি মহামিছিলে ই...Fake SBI Branch | Chattisgrah: মাথায় টুপি পড়িয়ে দেদার ব্যবসা এসবিআইয়ের ভুয়ো শাখায়, ১০ দিনের...Bardhaman | Durga Puja Special: মাত্র একদিনের দুর্গাপুজো! মহালয়ায় বোধন হয়ে মহালয়াতেই বিসর্জন...R G Kar Incident | Santanu Sen: আশিস পাণ্ডের গ্রেফতারির পর বিস্ফোরক পোস্ট শান্তনু সেনের!...
Retired IPS Kolkata High Court Sonagachhi
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Kedernath Landslide: কেদারনাথের পথে সোনপ্রয়াগে ভয়ংকর ভূমিধস, মৃত ৫ পুণ্যার্থী, আটকে বহুLandslide in Kedernath route takes of toll of 5 people many trapped
Read more »
Bankura: জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জের, নার্সিংহোমে মৃত্যুতেও সরকারি ক্ষতিপূরণ!Family of man, dies in a nursing home get govts compensation for Medical negligence
Read more »
Bangladesh On Amit Shah: বাংলাদেশিদের উল্টো করে টাঙাব, শাহি মন্তব্যের পাল্টা ওপারেরBangladesh protests Amit Shah comment on infiltraters
Read more »
Kolkata Police: ৬ সরকারি হাসপাতালে চালু ‘রাত্তিরের সাথী’, দায়িত্বে কলকাতা পুলিসের প্রাক্তন দুঁদে কর্তারা...Kolkata Police appoints 6 ex officers in charge of Rattirer Sathi in 6 government hospital in kolkata
Read more »
Junior Doctor Protest: রাজ্যের প্রতি আস্থা নেই, সোমবার থেকে ফের কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের! তবে...Junior Doctors said they will cease work again from monday for sagar dutta medical college
Read more »
Bansdroni Accident:মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, টিউশন যাওয়ার পথে স্কুলছাত্রকে পিষে দিল জেসিবিSchool student died in accident in Bansdroni in Kolkata
Read more »
