Pankaj Dheer Death: ক্যানসার কেড়ে নিল কর্ণকে! ৭০ না পৌঁছতেই জীবনকে বিদায় জানালেন পঙ্কজ ধীর...

Pankaj Dheer News

Pankaj Dheer Death: ক্যানসার কেড়ে নিল কর্ণকে! ৭০ না পৌঁছতেই জীবনকে বিদায় জানালেন পঙ্কজ ধীর...
Pankaj Dheer Death NewsPankaj Dheer HealthMahabharat
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 141 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 84%
  • Publisher: 63%

Pankaj Dheer Death News: সূত্রের খবর, দীর্ঘ দিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন পঙ্কজ। তবে ধীরে ধীরে সেরেও উঠেছিলেন। কিন্তু, মাসকয়েক আগে আবার তাঁর অবস্থার অবনতি হয়।

Pankaj Dheer Death News: সূত্রের খবর, দীর্ঘ দিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন পঙ্কজ। তবে ধীরে ধীরে সেরেও উঠেছিলেন। কিন্তু, মাসকয়েক আগে আবার তাঁর অবস্থার অবনতি হয়।ফের দুঃসংবাদ বিনোদন জগতে। প্রয়াত পর্দার মহাভারতের কর্ণ, জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর। ক্যানসার আক্রান্ত হয়ে ভুগছিলেন দীর্ঘদিন। বড় অস্ত্রোপচারও করা হয়েছিল অভিনেতার। তবে শেষ রক্ষা হল না। না ফেরার দেশের পাড়ি দিলেন পঙ্কজ। ১৫ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর পুরনো বন্ধু ও সহকর্মী অমিত বহল এই খবর নিশ্চিত করেছেন। এই মৃত্যু খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে বলিউডে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। বিআর চোপড়ার মহাভারতের এই গুরুত্বপূর্ণ চরিত্রের মাধ্যমে সকলের মন জয় করেছিলেন তিনি। হিন্দি সিনে দুনিয়ার পরিচিত মুখ পঙ্কজ ধীর। তবে তিনি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন 'কর্ণ' চরিত্রে অভিনয় করে।সূত্রের খবর, দীর্ঘ দিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন পঙ্কজ। তবে ধীরে ধীরে সেরেও উঠেছিলেন। কিন্তু, মাসকয়েক আগে আবার তাঁর অবস্থার অবনতি হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস্‌ অ্যাসোসিয়েশন’-এর তরফেও শোকপ্রকাশ করে জানানো হয়েছে তাঁর মৃত্যুর কথা। বুধবার, বিকেল সাড়ে ৪টেয় মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। পঙ্কজ ধীরের অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে 'চন্দ্রকান্তা', 'বাধো বহু', 'জি হরর শো' এবং 'কানুন'-এর মতো টেলিভিশন ধারাবাহিক, সেইসাথে 'সোলজার', 'আন্দাজ', 'বাদশাহ' এবং 'তুমকো না ভুল পায়েঙ্গে'-এর মতো চলচ্চিত্র। শৈশব থেকেই ফিল্মজগতের মধ্যে বড় হয়ে ওঠা। অভিনয় নিয়েই কেরিয়ার গড়ে তোলার ইচ্ছা থাকলেও কেরিয়ার শুরুতে বার বার ব্যর্থতার সম্মুখীন হন। কিন্তু ভাগ্যের চাকা পরিবর্তনশীল। আশির দশকে জনপ্রিয় পৌরাণিক ধারাবাহিকে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন পঙ্কজ ধীর। এমনকি ভারতের দু’টি মন্দিরে তাঁর ছাঁচে গড়া মূর্তিও রয়েছে। পঙ্কজের বাবা সিএল ধীর ছিলেন তৎকালীন বলিপাড়ার নামকরা পরিচালক। ‘জব জব ফুল খিলে’র মতো ছবি পরিচালনা করেছিলেন সিএল ধীর। হিন্দি ছবিতে কাজ করবেন বলে পূর্ব আফ্রিকা থেকে মুম্বইয়ে যান তিনি। চিত্রনাট্য লেখার কাজ থেকে শুরু করে পরিচালনার প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। ছোটবেলা থেকেই বাবার সঙ্গে ফিল্মের সেটে যেতেন পঙ্কজ। এ ভাবেই অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায় তাঁর। ছোট থেকে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখলেও আর্থিক অভাবের কারণে সহ-পরিচালনার কাজ শুরু করেন পঙ্কজ। পঙ্কজের বাবা ‘এক চাদর ময়লি সি’ ছবির পরিচালনা করছিলেন। ছবির শুটিং প্রায় শেষ হয়ে গিয়েছিল। আর ছয়-সাত দিন কাজ করলেই শুটিং শেষ হয়ে যেত। কিন্তু কোনও এক অজানা কারণে ছবির কাজ বন্ধ হয়ে যায়। এই ছবির জন্য প্রচুর খরচ করে ফেলেছিলেন সিএল ধীর। লোকসানের ধাক্কা সামলাতে পারেননি পঙ্কজের বাবা। সংসার সামলাতে আর অভিনয় নয়, সহ-পরিচালনার মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেন পঙ্কজ। ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত ‘পরওয়ানা’ ছবিতে সহ-পরিচালনার মাধ্যমে কাজ শুরু করেন তিনি। সত্তরের দশকে একাধিক হিন্দি ছবিতে সহ-পরিচালনা করতে দেখা যায় তাঁকে। সহ-পরিচালনার কাজ করলেও ফিল্ম সেটে উপস্থিত থেকে অভিনয়ের খুঁটিনাটির দিকে নজর রাখতেন পঙ্কজ। ‘পুনম’, ‘সুখা’ এবং ‘মেরা সুহাগ’ নামের হিন্দি ছবিতে স্বল্পদৈর্ঘ্যের চরিত্রে অভিনয় করতে দেখা যায় পঙ্কজকে। দক্ষিণী অভিনেতা কমল হাসনের প্রাক্তন স্ত্রী সারিকার নজরে পড়েন পঙ্কজ। সারিকা তাঁর ছবি ‘তিতলিয়া’তে মুখ্যচরিত্রে অভিনয়ের জন্য পঙ্কজকে প্রস্তাব দেন। দ্বিতীয় অভিনেতা হিসাবে পঙ্কজকে অভিনয় করতে দেখা যাবে বলে আশ্বাসও দেন সারিকা। রাজ বব্বরও সেই ছবিতে অভিনয় করবেন বলে জানা যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছবির কাজ শুরু করতে পারেননি সারিকা। তাঁর ছেলে নিকিতিন ধীরও একজন অভিনেতা, যিনি 'চেন্নাই এক্সপ্রেস', 'জোধা আকবর' এবং 'সূর্যবংশী'-এর মতো চলচ্চিত্রের জন্য পরিচিত। তাঁর পুত্রবধূ হলেন অভিনেত্রী কৃতিকা সেঙ্গার, যিনি 'এক বীর স্ত্রী কি কাহানি – ঝাঁসি কি রানি' ধারাবাহিকের জন্য বিখ্যাত। টেলিভিশনে তাঁর শেষ কাজ ছিল 'ধ্রুব তারা – সময় সাদি সে পারে'। এছাড়াও, তাঁকে ২০১৯ সালের ওয়েব সিরিজ 'পয়জন'-এও দেখা গিয়েছিল। বি.

আর. চোপড়া প্রযোজিত এবং তাঁর পুত্র রবি চোপড়া পরিচালিত 'মহাভারত' ভারতীয় টেলিভিশনের ইতিহাসে এক অবিস্মরণীয় সৃষ্টি। প্রাচীন সংস্কৃত মহাকাব্যকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই ধারাবাহিক এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। দুরদর্শন চ্যানেলে সম্প্রচারিত এই ৯৪ পর্বের মেগা সিরিয়ালটি এমন জনপ্রিয়তা লাভ করেছিল যা আজও দৃষ্টান্ত হয়ে আছে। এই চরিত্রের জন্য প্রযোজক বি.আর. চোপড়া ২০,০০০-এরও বেশিজনের অডিশন নিয়েছিলেন। অভিনেতা পঙ্কজ ধীর প্রথমে অর্জুনের ভূমিকায় নির্বাচিত হলেও গোঁফ কাটতে না চাওয়ায় তাঁকে কর্ণের ভূমিকায় নেওয়া হয়। এই ধারাবাহিকের মূল আকর্ষণ ছিল এর মনোমুগ্ধকর চিত্রনাট্য, যা লিখেছিলেন বিখ্যাত কবি ও লেখক রাহি মাসুম রজা। তাঁর সাবলীল ভাষা ও গভীর উপলব্ধি মহাকাব্যের মূল ভাবকে অক্ষুণ্ণ রেখেছিল। প্রতিটি পর্ব শুরু হতো এক অমোঘ সংলাপে—"ম্যায় সময় হুঁ" , যেখানে কণ্ঠ দিয়েছিলেন হরিশ ভিমানী। এটি যেন দর্শকদের সময়ের এক সাক্ষী হিসেবে মহাভারতের জটিল আখ্যানের গভীরে নিয়ে যেত। ধারাবাহিকে পাণ্ডব, কৌরব, শ্রীকৃষ্ণ, ভীষ্ম, দ্রৌপদী— প্রতিটি চরিত্রই যেন জীবন্ত হয়ে উঠেছিল। রূপা গঙ্গোপাধ্যায় , নীতীশ ভরদ্বাজ , মুকেশ খান্না এবং ফিরোজ খান এর মতো শিল্পীরা তাঁদের অভিনয়ের মাধ্যমে চরিত্রগুলিকে অমর করে তুলেছিলেন। বিশেষ করে দ্রৌপদীর 'বস্ত্রহরণ'-এর মতো দৃশ্যগুলি অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে চিত্রায়িত হয়েছিল এবং তা দর্শকের মনে গভীর প্রভাব ফেলেছিল। 'মহাভারত' কেবল একটি বিনোদনমূলক অনুষ্ঠান ছিল না, এটি ধর্ম, কর্ম এবং নৈতিকতার এক প্রগাঢ় বার্তা বহন করে। পারিবারিক দ্বন্দ্ব, ন্যায়-অন্যায়, ধর্মযুদ্ধ এবং শ্রীকৃষ্ণের গীতার উপদেশ— সব মিলিয়ে এটি ছিল ভারতীয় সংস্কৃতির এক বিশ্বকোষ। এর বিপুল সাফল্য আজও এটিকে টেলিভিশনের জন্য নির্মিত অন্যতম সফল ধারাবাহিক হিসেবে প্রতিষ্ঠিত করে রেখেছে। সময়ের সঙ্গে সঙ্গে এর আবেদন এতটুকুও কমেনি। Haryana IPS Officer death case update: সার্ভিস রিভলভার দিয়ে মাথায় গুলি, ছিটকাল রক্ত, দেহ, মৃত্যুর আগে শেষ নোট এবং... ক্রমশ ঘনাচ্ছে রহস্য... Haryana IPS Officer's Case Update: হরিয়ানা IPS আত্মহত্যার ঘটনায় ১৮০ ডিগ্রি মোড়! ভিডিয়োয় ভয়ংকর সব কথা বলে তদন্তকারী অফিসারও নিজেকে করলেন গুলি... (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরসাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...Actor Yograj Singh: 'কোনদিনও ১ পয়সাও চাইনি! সারা জীবনে কখনও না বলিনি, সামান্য মূল্যেও কাজ করে দিয়েছি...' হঠাত্‍ কী হল যুবরাজ সিংয়ের বাবার?Cancer Vaccine: ক্যানসার নিরাময়ের উত্তর সূত্র 'সুপার ভ্যাকসিন', মার্কিনে তোলপাড়!Bardhaman Medical Collage Child Theft: হঠাত্ ভাড়াটে মহিলার ঘরে সদ্যোজাতের আওয়াজ, পুলিসে খব...Child Abduction in Burdwan Medical College: আদরের ছেলেকে কোলে নিয়েই ধাঁ মহিলা! বর্ধমান মেডিক...দেশBus Accient: পাহাড়ি রাস্তা থেকে গড়িয়ে খাদে পড়ে গেল ভিড়েঠাসা বাস, ঘটনাস্থলেই মৃত্যু ৪২ জন...India's Wealthist Village: রাস্তায় ঘুরে বেড়ায় কোটি টাকার গাড়ি, ব্যাংকে জমা ১০০০ কোট...

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Pankaj Dheer Death News Pankaj Dheer Health Mahabharat Pankaj Dheer In Mahabharat Karna In Mahabharat B. R. Chopra Pankaj Dheer Bollywood Actor

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Purba Medinipur: শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হাসপাতাল, গোলমাল থামাতে যেতেই বেধড়ক মার পুলিসকেই...Purba Medinipur: শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হাসপাতাল, গোলমাল থামাতে যেতেই বেধড়ক মার পুলিসকেই...Chaos at hospital over childs death police thrashed while trying to control situation in egra
Read more »

Mother Kills Twins: খুনি বিষাদ! একরত্তি যমজ সন্তানকে বালিশ চাপা দিয়ে খুন, তারপর মা নিজেই ফ্ল্যাটের ছাদ থেকে...Mother Kills Twins: খুনি বিষাদ! একরত্তি যমজ সন্তানকে বালিশ চাপা দিয়ে খুন, তারপর মা নিজেই ফ্ল্যাটের ছাদ থেকে...Hyderabad Woman Jumps To Death After Killing two Year Old Twins
Read more »

'महाभारत' फेम एक्टर पंकज धीर का हुआ निधन, 68 साल की उम्र में ली अंतिम सांस'महाभारत' फेम एक्टर पंकज धीर का हुआ निधन, 68 साल की उम्र में ली अंतिम सांसमनोरंजन | बॉलीवुड: Pankaj Dheer Death: 'महाभारत' में कर्ण का रोल निभाकर मशहूर हुए पंकज धीर एक्टर पंकज धीर का निधन हो गया है. एक्टर 68 साल की उम्र में इस दुनिया को छोड़कर चले गए हैं.
Read more »

महाभारत के 'कर्ण' पंकज धीर का निधन: कैंसर से पीड़ित थे, सीरियल चंद्रकांता और द ग्रेट मराठा में भी नजर आए थेमहाभारत के 'कर्ण' पंकज धीर का निधन: कैंसर से पीड़ित थे, सीरियल चंद्रकांता और द ग्रेट मराठा में भी नजर आए थेBollywood Actor And Mahabharat Karna Pankaj Dheer Death News Update; एक्टर पंकज धीर (68) का बुधवार को निधन हो गया। उन्होंने बी.आर. चोपड़ा के सीरियल महाभारत में कर्ण का किरदार निभाया था
Read more »

बेटा है खलनायक तो बहू TV की संस्कारी लाडो... पत्नी का बॉलीवुड से कनेक्शन, ऐसा है कर्ण पंकज धीर का परिवारबेटा है खलनायक तो बहू TV की संस्कारी लाडो... पत्नी का बॉलीवुड से कनेक्शन, ऐसा है कर्ण पंकज धीर का परिवारPankaj Dheer Family Background: 68 साल की उम्र में एक्टर पंकज धीर का निधन हो गया. पंकज धीर का बेटा निकितिन विलेन किरदार से अपनी पहचान बना चुका है वहीं उनकी बहू टीवी जगत की पॉपुलर एक्ट्रेस हैं.
Read more »

Pankaj Dheer Died: ਅਦਾਕਾਰ ਪੰਕਜ ਧੀਰ ਦਾ ਦੇਹਾਂਤ; ਮਹਾਭਾਰਤ ਵਿੱਚ ਨਿਭਾਇਆ ਸੀ ਕਰਣ ਦਾ ਰੋਲPankaj Dheer Died: ਅਦਾਕਾਰ ਪੰਕਜ ਧੀਰ ਦਾ ਦੇਹਾਂਤ; ਮਹਾਭਾਰਤ ਵਿੱਚ ਨਿਭਾਇਆ ਸੀ ਕਰਣ ਦਾ ਰੋਲPankaj Dheer Died: ਇੱਕ ਇੰਟਰਵਿਊ ਵਿੱਚ, ਪੰਕਜ ਧੀਰ ਨੇ ਉਸ ਦਿਲਚਸਪ ਘਟਨਾ ਨੂੰ ਯਾਦ ਕੀਤਾ ਜਦੋਂ ਉਸਨੂੰ ਅਰਜੁਨ ਦੀ ਭੂਮਿਕਾ ਲਈ ਚੁਣਿਆ ਗਿਆ ਸੀ। ਉਸ ਸਮੇਂ, ਲੇਖਕਾਂ ਅਤੇ ਪੈਨਲ ਦੇ ਮੈਂਬਰ ਮਾਸੂਮ ਰਜ਼ਾ, ਭਰਿੰਗ ਤੁਪਕਰੀ ਅਤੇ ਪੰਡਿਤ ਨਰਿੰਦਰ ਸ਼ਰਮਾ ਸਹਿਮਤ ਹੋਏ ਕਿ ਉਹ ਇਸ ਭੂਮਿਕਾ ਲਈ ਸੰਪੂਰਨ ਫਿੱਟ ਸੀ।
Read more »



Render Time: 2026-04-02 15:48:03