Pak legendary batter divorces Indian actress from Filmfare! Secretly even his daughters...
Pak Cricket Great: পাক কিংবদন্তি ব্যাটার, ফিল্মফেয়ার থেকে ভারতীয় নায়িকার সঙ্গে ডিভোর্স! গোপনে নিজের মেয়েদেরকেও. Mohsin Khan: পাকিস্তানের হয়ে খেলা সেরা ক্রিকেটারদের একজনই মহসিন খান। ভারতের বিরুদ্ধে খেলা থেকে বলিউড অভিনেত্রী রীনা রায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ! গোপনে মেয়েদেরকেই.
Pak Cricket Great: পাক কিংবদন্তি ব্যাটার, ফিল্মফেয়ার থেকে ভারতীয় নায়িকার সঙ্গে ডিভোর্স! গোপনে নিজের মেয়েদেরকেও... Mohsin Khan: পাকিস্তানের হয়ে খেলা সেরা ক্রিকেটারদের একজনই মহসিন খান। ভারতের বিরুদ্ধে খেলা থেকে বলিউড অভিনেত্রী রীনা রায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ! গোপনে মেয়েদেরকেই... সম্প্রতি এক সাক্ষাৎকারে স্মৃতিচারণ করলেন পাক গ্রেট।মহসিন খানের স্মৃতিগুলো তরঙ্গের মতো ভেসে ওঠে। পাকিস্তানের প্রাক্তন ওপেনার তাঁর কেরিয়ারের স্মৃতিচারণ করলেন। তাঁর প্রজন্মের সবচেয়ে ভয়ংকর ফাস্ট বোলারদের সঙ্গে ৪৮ টেস্ট এবং ৭৫ ওডিআই খেলেছিলেন। মহসিনের নখদর্পণে ছিল মুম্বইয়ের ফিল্ম পাড়া । এক ডজন হিন্দি সিনেমায় অভিনয় করেছেন ইন্ডাস্ট্রির হেভিওয়েটদের সঙ্গেই।ভারত-পাকিস্তান মহারণের প্রসঙ্গে মহসিন বলছেন, 'ভারতের বিরুদ্ধে দেশে এবং বিদেশে খেলা ভীষণ মজার ছিল। জিমি ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিল। আমরা আক্রমণাত্মক ছিলাম ঠিকই। কিন্তু কোনও বোকার মতো আচরণ করিনি।' লর্ডসের ডাবল সেঞ্চুরিও ভোলেননি। হাসি মুখে বলছেন, 'ওটা খুবই স্পেশ্যাল ছিল, বিশেষ করে লর্ডসে ডাবল টন হাঁকানো প্রথম পাকিস্তানি ব্যাটার হয়েছিলাম'। দু'বছর পর ১৯৮৪ সালে মহসিন অ্যাডিলেড এবং মেলবোর্নে পরপর সেঞ্চুরি করেছিলেন। নিজের ঘরের উঠোনে তাও আবার ডেনিস লিলির বিরুদ্ধে। 'আমার সময়ের সেরা ফাস্ট বোলারের বিরুদ্ধে এটা করা তৃপ্তিদায়ক ছিল।'মহসিন বিশ্বাস করেন যে, তাঁর ব্যাটিং পেস-বাউন্সের জন্য উপযুক্ত ছিল। মহসিনের সংযোজন,'আমার মনে হয় আমি আমার সমসাময়িক অনেক পাকিস্তানি ব্যাটারদের চেয়ে বাউন্সি পিচে অনেক ভালো খেলেছি।' তাঁর কেরিয়ার সংজ্ঞায়িত করে এমন স্থিতিস্থাপকতার দিকে ইঙ্গিত করে বলেছেন। লাহোরে ভারতের বিরুদ্ধে তাঁর হৃদয়ের খুব কাছের একটি টেস্ট ছিল। মদন লাল তাঁকে আউট করার আগে প্রথম ইনিংসে ৯৪ রান করেছিলেন এবং তারপরে দ্বিতীয় ইনিংসে ১৩৫/১ রানে অপরাজিত ১০১ রান করেছিলেন। সর্বনিম্ন সম্পূর্ণ দলীয় সংগ্রহে সেঞ্চুরির বিরল নজির। 'ওই ম্যাচটি এখনও আমার প্রিয়গুলির মধ্যে একটি'।মহসিনের চোখে পাক মহারথী বাবর আজম বেশ ভালো। মহসিন বলছেন, 'বাবর খারাপ ব্যাটার নয়। তবে তাঁকে সমর্থন করার জন্য চারপাশে ভালো মানের খেলোয়াড়দেরও একটি দল থাকা দরকার। বিরাট কোহলির দিকে তাকান। টেস্টে তাঁর কাছে চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে ও কেএল রাহুল ছিল। ওডিআই-তে ওর ছিল রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। একজন দুর্দান্ত খেলোয়াড় যখন অন্যান্য শক্তিশালী খেলোয়াড়দের দ্বারা বেষ্টিত থাকে তখন আরও বড় হয়ে ওঠে। বাবর আজম ও মহম্মদ রিজওয়ান এশিয়া কাপে সুযোগ পাননি। সেই প্রসঙ্গে মহসিন বলেন, 'যদি আপনার উপর সবসময় চাপ থাকে যে, প্রতিবার মাঠে নেমে সেঞ্চুরি করতে হবে, তাহলে কিছু বলার নেই। তারাও মানুষ। তাই অনেক সময় সেই খেলা খেলতে পারে না যেটা দল চায়। দল সংখ্যার উপর ভিত্তি করে তৈরি হয়। আপনার এমন খেলোয়াড়দের একটি দল প্রয়োজন, যারা কমবেশি একই মানের। এই মুহূর্তে, বাবর এবং বাকিদের মধ্যে একটি বড় ব্যবধান রয়েছে।মহসিনকে যখন তাঁর সমসাময়িক ও প্রতিপক্ষকে প্রশংসা করতে বলা হয়েছিল। তখন তিনি দ্বিধা বোধ করেননি। মহসিন বলেন, 'বোলারদের মধ্যে ইমরান খান, ডেনিস লিলি, রিচার্ড হ্যাডলি, ম্যালকম মার্শাল এবং কপিল দেব ছিলেন আমার প্রিয়। তারা ছিলেন তাদের নৈপুণ্যের মাস্টার, আর ব্যাটারদের মধ্যে আমি সুনীল গাভাসকর, মাজিদ খান, ভিভ রিচার্ডস এবং গ্রেগ চ্যাপেলকে খুব পছন্দ করতাম। তাদের মধ্যে প্রতিভা ছিল।'যদিও ক্রিকেট মহসিনের প্রথম প্রেম ছিল, সিনেমা তার অপ্রত্যাশিত ভাবে দ্বিতীয় প্রেম হয়ে ওঠে। আটের দশকের মাঝামাঝি সময়ে, তিনি করাচির চেয়ে মুম্বইতে বেশি সময় কাটাতেন। তখনই জনপ্রিয় অভিনেত্রী রীনা রায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মোড়টি প্রায় দুর্ঘটনাক্রমেই এসেছিল। মহসিন বলিউড ডেবিউ এবং সহ-অভিনেতাদের উষ্ণতায় এখনও মোহিত। ১৯৮৯ সালে জেপি দত্তর 'বাটওয়ারা' সিনেমা দিয়েই মহসিনের বলিউডে পা রাখা। ধর্মেন্দ্র, বিনোদ খান্না, শাম্মী কাপুর, ডিম্পল কাপাডিয়া, পুনম ধিলোঁ, অমৃতা সিং, আশা পারেখ, কুলভূষণ খারবান্দা এবং অমরেশ পুরী ছিলেন সেই সিনেমায়। মহসিন বলেন, 'যখন আমাকে 'বাটওয়ারা' সিনেমার প্রস্তাব দেওয়া হয়ছিল তখন আমি আমার তৎকালীন স্ত্রী রীনাকে নিয়ে মুম্বই হয়ে লন্ডন যাচ্ছিলাম। ধরমজি খুবই স্নেহশীল ছিলেন এবং বিনোদ ছিলেন বন্ধু।' 'বাটওয়ারা'য় একটি দৃশ্য ছিল, যার জন্য গভীর আবেগের প্রয়োজন ছিল, এবং জেপি দত্ত তাঁর ক্রিকেটারের থেকে সেরাটা বার করে আনতে চেয়েছিলেন। জেপি দত্ত বলেছিলেন, 'মহসিন, ফরজ করো তুমনে সেঞ্চুরি মারা, ফির ভি পাকিস্তান ইন্ডিয়া সে হারা। ক্যাসা মেহসুস হোগা আপকো?' তিনি এভাবেই ব্যাখ্যা করেছিলেন। এই সিনেমায় অভিনয়ের জন্য মহসিন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য ফিল্মফেয়ারে মনোনীত হয়েছিলেন। নানা পটেকর এবং অনুপম খেরের মতো খ্যাতিমান অভিনেতাদের সঙ্গেও কাঁধে কাঁধ মিলিয়েছেন বড় পর্দায়। মহসিন মহেশ ভাটের সঙ্গে 'সাথী'তে কাজ করেছেন মহসিন। 'জিন্দেগি কে তালাশ মে হাম, মৌত কে কিতনে পাস আ গায়ে' গান কাল্ট হয়ে গিয়েছে। মহসিন বলছেন, 'ভট সাহেব একজন বুদ্ধিজীবী। আপনি তার সঙ্গে বসে জীবনের দর্শন সম্পর্কে জানতে পারবেন। এই গানটি এখনও মানুষ শোনে। কুমার শানু ছিলেন অসাধারণ।'১৯৮৩ সালে রীনার সঙ্গে মহসিনের বিয়ে। ১৯৯২ সালে ডিভোর্স। মহসিন বলেন, ' মেয়েরা পড়াশোনা শেষ করেছে এবং মুম্বইতে মায়ের সঙ্গে থাকে। আমি তার সঙ্গে যোগাযোগ রাখি। ও পাকিস্তানে স্কুলে পড়াশোনা করেছে এবং মুম্বইতে তার উচ্চশিক্ষা শেষ করেছে।' মহসিন গোপনে মেয়েদের ভালোবাসেন। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরবলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...SIR: SIR নিয়ে বড় আপডেট! স্বাস্থ্যসাথী ও রেশন কার্ড প্রামাণ্য নথি হিসেবে গ্রাহ্য নয়, রাজ্যের...Sunjay Kapur Property Dispute: ৩০০০০ কোটির ভাগ চেয়ে মামলা করিশ্মার! প্রিয়ার কাছে সঞ্জয়ের সম্...Full Scorecard →Kolkata: বাগুইআটির বর্বর! মহিলা চিকিত্সকের গায়ে অশ্লীল হাতের আস্ফালন, দিদিকে বাঁচাতে শেষে.....বিনোদনদুনিয়াAssam Foreigners Tribunal: বিদেশি সন্দেহে অসমে কেউ ধরা পড়লে ১০ দিনের মধ্যে নাগরিকত্ব প্রমাণ...
Mohsin Khan Pakistan Cricketer Batting Mohsin Khan Pakistani Cricketer Biography
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
एशिया कपAsia Cup 2025: Get एशिया कप cricket score, एशिया कप 2025 शेड्यूल, india squad, team list, photos, videos, time table, venue details and all the latest Asia Cup updates at Navbharat Times.
Read more »
दुबे ने UAE को धोया, लेकिन अधर में अटके मिस्टर 99, PAK के खिलाफ चांस मुश्किलशिवम दुबे ने UAE को धो डाला, लेकिन अधर में अटक गया मिस्टर 99 का 'करियर', अब पाकिस्तान के खिलाफ चांस मुश्किल
Read more »
IND vs PAK: क्या रद होगा भारत-पाकिस्तान मैच? महामुकाबले से पहले 4 छात्रों ने कर दिया यह कामएशिया कप में भारत और पाकिस्तान के बीच होने वाले मुकाबले को रद करने की मांग को लेकर सुप्रीम कोर्ट में एक याचिका दायर की गई है। चार कानून के छात्रों ने यह याचिका दायर की है। याचिका में कहा गया है कि राष्ट्रों के बीच क्रिकेट का उद्देश्य सौहार्द और मित्रता दिखाना होता है। हालांकि आतंकी हमले के बाद पाकिस्तान के साथ खेलना उलटा संदेश देता...
Read more »
भारतीय फैंस IND vs PAK मैच के खिलाफ, सुप्रीम कोर्ट में दर्ज हुई याचिका, Asia Cup T20 का मैच रुकवाने की मांगIndia vs Pakistan: एशिया कप 2025 में भारत को अपना अगला मैच 14 सितंबर को पाकिस्तान के खिलाफ खेलना है, लेकिन उससे पहले ही जमकर बवाल देखने को मिल रहा है. ऐसा इसलिए क्योंकि भारतीय लोग उस देश के साथ कोई भी क्रिकेट मैच खेलने के समर्थन में नहीं खड़े हैं, जो आतंक को सपोर्ट करता है.
Read more »
IND vs PAK Asia Cup: भारत-पाक सामना रद्द होणार? सामन्यापूर्वी 4 विद्यार्थ्यांनी केले 'हे' काम, सर्वोच्च न्यायालयात पोहोचले प्रकरणIndia vs Pakistan Asia Cup: आशिया कप 2025 मधील भारत-पाकिस्तान सामना रद्द करण्यासाठी चार विद्यार्थ्यांनी भारतीय सर्वोच्च न्यायालयात धाव घेतली आहे.
Read more »
'भारत-पाकिस्तान मॅचदरम्यान गुजरात आणि...'; राऊतांनी शिंदेंचं नाव घेत सांगितलं मॅच खेळवण्याचं कारणInd vs Pak 2025 Asia Cup Match: भारत आणि पाकिस्तानदरम्यान खेळवण्यात येणाऱ्या सामन्याच्या आधी नवीन वादाला तोंड फुटल्याचं चित्र पाहायला मिळत असतानाच राऊतांनी हे विधान केलंय.
Read more »
