Potato Price Hike: মুখ্যমন্ত্রীর নির্দেশ উড়িয়ে বাংলা জুড়ে আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকায়!

Potato Price Hike News

Potato Price Hike: মুখ্যমন্ত্রীর নির্দেশ উড়িয়ে বাংলা জুড়ে আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকায়!
West Bengal MarketMamata Banerjee
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 111 sec. here
  • 5 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 55%
  • Publisher: 63%

even after cm mamata banerjee direction still potato price hike in the market

Potato Price Hike : আলু কিনতে গিয়ে পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। যদিও ইতিমধ্যে রাজ্য সরকার আলুর দাম কেজি প্রতি ৩০ টাকা দাম বেঁধে দিয়েছে। সাধারণ মধ্যবিত্তের দাবি সরকার যেখানে নির্দিষ্ট দাম বেঁধে দিয়েছে, কিন্তু তাসত্ত্বেও.

..আলুর বাজার অগ্নিমূল্য। আলু কিনতে গিয়ে পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। যদিও ইতিমধ্যে রাজ্য সরকার আলুর দাম কেজি প্রতি ৩০ টাকা দাম বেঁধে দিয়েছে। সাধারণ মধ্যবিত্তের দাবি সরকার যেখানে নির্দিষ্ট দাম বেঁধে দিয়েছে তাসত্ত্বেও তাদেরকে ৩২ টাকা, ৩৩ টাকা কিলো প্রতি আলু কিনতে হচ্ছে। সরকারের উচিত প্রতিটি বাজারে হানা দিয়ে আলুর ঊর্ধ্বমুখী দামকে নিম্নমুখী করা। একই চিত্র দেখা গেল বর্ধমানের রাণিগঞ্জবাজার, স্টেশন বাজার, রথতলা, কালনা গেট বা পুলিস লাইনে। বর্ধমান পুলিস লাইন খুচরো বাজারে আলুর দাম কম করে ৩২ টাকা। ৩৩, ৩৪ এমনকি ৩৫ টাকাতেও আলু বিক্রি হচ্ছে। এটা জ্যোতি আলুর দাম। চন্দ্রমুখী আরও অনেক বেশি। বিক্রেতারা বলছেন, যেমন কেনা তেমন বিক্রি। কম করে ১৪৫০ টাকা কিনছেন তারা বস্তা পিছু। পরিবহন ৫০ টাকা। আরও বেশি দামেও কিনেছেন কেউ কেউ। এর সঙ্গে প্রচুর আলু নষ্ট বেরোচ্ছে। ৩২ এর নিচে কী করেই বা দেওয়া সম্ভব? ক্রেতারা বলছেন, এখনও দাম নামে নি।ঘোষণা আর বাস্তবের ফারাক আছে। মুখের কথা নয়,কাজের কাজ চান তারা।উল্লেখ্য, আলুর চড়া দামের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন বৈঠকে কড়া নির্দেশ দেন। এমনকি মুখ্যমন্ত্রী নিচুতলার পুলিসকর্মীদের নিশানা করে বলেন, 'বাংলার আলু কেন বাইরে চলে যাচ্ছে'? বললেন, 'রাজনৈতিক নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। ৫ টাকা খেলে ৫০০ টাকা বলে দেয় চোর। কিন্তু নিচুতলার কিছু অফিসার, কিছু কর্মী, যাঁরা এই সরকারকে ভালোবাসে না। এবং পুলিসেরও কিছু লোক'। সঙ্গে নির্দেশ, 'সীমানা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আবার নিয়ন্ত্রণ কর। তার আগে স্টক আমাকে দেখাবে। কত ছিল, কত বেরিয়েছে, এখন কত আছে'। এরপরই তড়িঘড়ি নবান্নে টাস্ক ফোর্সের বৈঠক ডাকেন মুখ্যসচিব মনোজ পন্থ। মুখ্যমন্ত্রীর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিনরাজ্য আলু রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় টাস্ক ফোর্স। শুধু তাই নয়, মূল্যবৃদ্ধি ঠেকাতে পুলিসের সাহায্যে অভিযানও জারি থাকবে। কিন্তু সেই নির্দেশ কি আদৌ মানা হচ্ছে? (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরBengal Weather Update: ক্রমশ নামছে পারদ, মরসুমের শুরুতেই তাপমাত্রায় রেকর্ড কলকাতার! ঝঞ্ঝা উড়িয়ে শীত কি প্রবল হবে?বিনোদনVidyasagar State General Hospital: রোগী মৃত্যুতে রণক্ষেত্র বিদ্যাসাগর হাসপাতাল! ফের অন ডিউটি...রাজ্যAR Rahman: 'নিজের চরকায় তেল দিন, অযথা মানসম্মান নষ্ট করবেন না', মোহিনী বিতর্কে চটল...Yashasvi Jaiswal: যশস্বীর বিশ্বরেকর্ড! ভারতের সঙ্গে ইংল্যান্ড কোচকেও টপকে গেলেন, লেখা হল নত...

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

West Bengal Market Mamata Banerjee

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Potato Price Hike: পাতে আর আলু নয়! রকেট গতিতে বেড়ে দাম দাঁড়াল ৭৫ টাকা...Potato Price Hike: পাতে আর আলু নয়! রকেট গতিতে বেড়ে দাম দাঁড়াল ৭৫ টাকা...potatoes price rose at a rocket speed to 75 rupees in bangladesh
Read more »

Jalpaiguri: আলু ৬০ টাকা কিলো, যে কোনও সবজিই ১০০ টাকা ছুঁইছুঁই! কবে কমবে বাজারদর?Jalpaiguri: আলু ৬০ টাকা কিলো, যে কোনও সবজিই ১০০ টাকা ছুঁইছুঁই! কবে কমবে বাজারদর?Price Rise Price hike of vegetables including potato going to be a great problem
Read more »

Bangladesh: সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা! বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে এপারের এক বাংলা টিভি চ্যানেল?Bangladesh: সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা! বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে এপারের এক বাংলা টিভি চ্যানেল?Case filed against a Kolkata based Bangla TV channel in Bangladesh High Court
Read more »

Mamata Banerjee: বাজারে আগুন! আলু কেন বাইরে চলে যাচ্ছে? মুখ্যমন্ত্রীর নিশানায় পুলিস!Mamata Banerjee: বাজারে আগুন! আলু কেন বাইরে চলে যাচ্ছে? মুখ্যমন্ত্রীর নিশানায় পুলিস!Mamata Banerjee blames police for export of patato from Bengal
Read more »

West Bengal News LIVE Update: মুখ্যমন্ত্রীর কড়া ভাষায় আক্রমণ, বারাবনি থানার ইনচার্জ সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ডWest Bengal News LIVE Update: মুখ্যমন্ত্রীর কড়া ভাষায় আক্রমণ, বারাবনি থানার ইনচার্জ সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ডWest Bengal News LIVE Update: মুখ্যমন্ত্রীর কড়া ভাষায�
Read more »

Task Force Meeting: ভিন রাজ্যে আলু রফতানি নয়, মুখ্যমন্ত্রীর কড়া বার্তায় নড়েচড়ে বসল টাস্ক ফোর্স!Task Force Meeting: ভিন রাজ্যে আলু রফতানি নয়, মুখ্যমন্ত্রীর কড়া বার্তায় নড়েচড়ে বসল টাস্ক ফোর্স!Task force ban export of patato from Bengal till further order by CM Mamata Banerjee
Read more »



Render Time: 2026-04-02 06:29:39