Mamata Banerjee: বাজারে আগুন! আলু কেন বাইরে চলে যাচ্ছে? মুখ্যমন্ত্রীর নিশানায় পুলিস!

Mamata Banerjee News

Mamata Banerjee: বাজারে আগুন! আলু কেন বাইরে চলে যাচ্ছে? মুখ্যমন্ত্রীর নিশানায় পুলিস!
PatatoPolice
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 122 sec. here
  • 6 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 59%
  • Publisher: 63%

Mamata Banerjee blames police for export of patato from Bengal

Mamata Banerjee : 'আমরা বলেছিলাম, আমাদের যা প্রয়োজন রাজ্যে, সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ না উঠছে, ততক্ষণ বাইরে আলুটা যাবে না। এখন তো দেখছি এরা এক্সপোর্ট করতে শুরু করে দিয়েছে'।: 'বাংলার আলু কেন বাইরে চলে যাচ্ছে'? মুখ্যমন্ত্রীর নিশানায় এবার নিচুতলার পুলিসকর্মীরা। বললেন, 'রাজনৈতিক নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। ৫ টাকা খেলে ৫০০ টাকা বলে দেয় চোর। কিন্তু নিচুতলার কিছু অফিসার, কিছু কর্মী, যাঁরা এই সরকারকে ভালোবাসে না। এবং পুলিসেরও কিছু লোক'।TRENDING NOW ঘটনাটি ঠিক কী? রাজ্য জুড়ে এখন শীতের আমেজ। কিন্তু বাজারে আগুন! শাক-সবজির দাম আকাশছোঁয়া। মুখ্যমন্ত্রী বলেন, 'জিনিসপত্রের দাম.

. শীতকাল আসছে। অবিলম্বে টাস্ক ফোর্সের মিটিং করা হোক। আলু আর পেঁয়াজের দামটা কেন বাড়াচ্ছে? আমরা বলেছিলাম, আমাদের যা প্রয়োজন রাজ্যে, সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ না উঠছে, ততক্ষণ বাইরে আলুটা যাবে না। এখন তো দেখছি এরা এক্সপোর্ট করতে শুরু করে দিয়েছে। কোন পজিশনে আছে, আমাকে জানাতে হবে। নজরদারি করতে হবে'। মুখ্যমন্ত্রীর নির্দেশ, 'সীমানা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আবার নিয়ন্ত্রণ কর। তার আগে স্টক আমাকে দেখাবে। কত ছিল, কত বেরিয়েছে, এখন কত আছে'। বলেন, 'আমাদের স্টকটা তো রেখে দিতে বলেছিলাম জানুয়ারি পর্যন্ত আমাদের স্টকটা। শুধু বীজের জন্য় আলু যেটুকু লাগে, সেটুকু রেখে। কেন এটা হল? আমাকে কেন জানানো হল না? আমি বলেছিলাম এক লক্ষ করে করে আমি ছাড়ব। ছাড়তেও শুরু করেছিলাম। যতটা পেরেছে নিয়ে নিয়েছে'। এদিনের বৈঠকে প্রথমে উপস্থিত ছিলেন না রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার। তাঁকে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। ডিজিকে বলেন, 'হয়তো তুমি চেষ্টা কর, কিন্তু স্থানীয় পুলিস সহযোগিতা করছে না। সবাইকে বলছি না আমি, একাংশ। রাজনৈতিক নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। ৫ টাকা খেলে ৫০০ টাকা বলে দেয় চোর। রাজনৈতিক নেতারা টাকা খাওয়ার আগে দশবার ভাবে। জনগণের টাকা খাওয়া কি উচিত! তাঁদের নিজস্ব দায়বদ্ধতাও থাকে। কিন্তু নিচুতলার কিছু অফিসার, কিছু কর্মী, যাঁরা এই সরকারকে ভালোবাসে না। এবং পুলিসেরও কিছু লোক, তাঁরা টাকা খেয়ে বালিচুরি বল, কয়লাচুরি বল, সিমেন্ট চুরি বল...' মুখ্যমন্ত্রীর কথায়, 'সব আলু বেরিয়ে গিয়েছে। আজকে আলুর দাম বাড়ছে। পেঁয়াজ আমি কষ্ট করে তৈরি করতে শুরু করেছিলাম। বাংলার পেঁয়াজ তৈরি হত না বলে। সবটা নাসিক থেকে আনতে হয়। সেই পিঁয়াজ, আমার খাওয়ার পেঁয়াজ নেই। আমাকে নাসিক থেকে আনতে হয়'। সঙ্গে হুঁশিয়ারি,' এবার সিআইডি রদবদল করব'। WATCH | New Drug in Kolkata: চোখের নিমেষেই এসে পৌঁছাবে ইউক্রেনের ড্রাগ! এক ক্লিকেই দুর্লভ মাদক কলকাতায়... (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরLakshmir Bhandar: '২ হাজার টাকা অন্তত দিন', লক্ষ্মীর ভাণ্ডারে অনুদান বাড়ানোর আর্জি বিজেপি সাংসদের!Bankura: পুজো দিতে বেরিয়ে সোজা বাঁকুড়া, হাতুড়ে ডাক্তারের পাল্লায় পড়েই মর্মান্তিক পরিণতি...BGT 2024: সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা, ছিটকেই গেলেন ভারতীয় তারকা! চলে এল বুক কাঁপানো আপডেট...India vs Australia 1st Test Live Streaming: অজিভূমে অ্যাসিড টেস্ট, BGT বোধনে বুমরা বনাম কাম...Heath Centre Condition: হাসপাতাল চত্বর মদ্যপানের ঠিকানা, কোয়ার্টার গোরুর গোয়াল! স্বাস্থ্যকেন...WATCH | Delhi Pollution: বায়ু দূষণের মাত্রা ১০০০ পেরনোর খুশিতে, ফাটল বাজি! গুরগাঁওতে অদ্ভুত...BGT 2024: হেডের মাথা যন্ত্রণা শুরু, ব্যথা জব্দের টোটকা অজানা! একজনই কাঁপাচ্ছেন অজি তারকাকে....কলকাতা

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Patato Police

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Abhishek Banerjee: কলকাতা বাদে পিছিয়ে থাকা পুরসভায় রদবদল? মমতাকে রিপোর্ট অভিষেকের!Abhishek Banerjee: কলকাতা বাদে পিছিয়ে থাকা পুরসভায় রদবদল? মমতাকে রিপোর্ট অভিষেকের!Abhishek Banerjee report to Mamata Banerjee on reshuffle in Municipalities
Read more »

Abhishek Banerjee: সুপ্রিমো মমতাকে বিস্ফোরক রিপোর্ট অভিষেকের, গোষ্ঠীদ্বন্দ্বে হাতছাড়া ৩ কেন্দ্র!Abhishek Banerjee: সুপ্রিমো মমতাকে বিস্ফোরক রিপোর্ট অভিষেকের, গোষ্ঠীদ্বন্দ্বে হাতছাড়া ৩ কেন্দ্র!Abhishek Banerjee allegedly sent confidential report on party to Mamata Banerjee
Read more »

Mamata Banerjee: নিশানায় বিজেপি, অনীত থাপা এগিয়ে যাক, দার্জিলিংয়ে বার্তা মুখ্যমন্ত্রীর..Mamata Banerjee: নিশানায় বিজেপি, অনীত থাপা এগিয়ে যাক, দার্জিলিংয়ে বার্তা মুখ্যমন্ত্রীর..Mamata Banerjee attacks BJP in Darjeeling
Read more »

Mamata Banerjee: ট্যাব জালিয়াতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, নিশানায় বিজেপি শাসিত রাজ্যের যোগ...Mamata Banerjee: ট্যাব জালিয়াতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, নিশানায় বিজেপি শাসিত রাজ্যের যোগ...Chief Minister opens up about tab fraud, targets BJP-ruled states
Read more »

Dinajpur: শীতের মুখে বাজারে নতুন আলু, কিন্তু ২০০ টাকা...Dinajpur: শীতের মুখে বাজারে নতুন আলু, কিন্তু ২০০ টাকা...In the face of winter new potatoes in the market but 200 taka
Read more »

Lakshmir Bhandar: ২ হাজার টাকা অন্তত দিন, লক্ষ্মীর ভাণ্ডারে অনুদান বাড়ানোর আর্জি বিজেপি সাংসদের!Lakshmir Bhandar: ২ হাজার টাকা অন্তত দিন, লক্ষ্মীর ভাণ্ডারে অনুদান বাড়ানোর আর্জি বিজেপি সাংসদের!BJP MP jyotirmoy singh Mahato appeals to CM Mamata Banerjee to increase donation in Lakshmir Bhandar
Read more »



Render Time: 2026-04-02 14:40:12