TMC Supremo Mamata Banerjee annouces protest rally in Ambedkar controversy
Mamata Banerjee : 'আসুন, আমরা সকলে গণতন্ত্র রক্ষার্থে এই মিছিলে সামিল হই। এই ঘৃণ্য, স্বৈরাচারী বিজেপির সকল চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই, আসুন আমরা বাবাসাহেবের উত্তরাধিকার এবং আমাদের সংবিধানের মূল্যবোধ রক্ষা করার জন্য একত্রিত হই'।: আম্বেদকর বিতর্কে এবার পথে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, 'বাবাসাহেব আম্বেদকরের প্রতি অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অপমানের বিরুদ্ধে সরব হতে, আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত, রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভাতে এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংঘটিত হবে'।ফেসবুকে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'আমাদের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের অপমান মানছি না, মানব না। এই জাতিবিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার। সংবিধান-বিরোধী বিজেপি বারংবার এই মহান দেশের গণতন্ত্রের উপর আঘাত হেনেই চলেছে। যত দিন যাচ্ছে, তত তাদের দলিত-বিরোধী মুখোশ উন্মোচিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের মর্যাদাকে লঙ্ঘন করেছেন এবং আমাদের সংবিধানের জনক, বাবাসাহেব ড.
বি.আর. আম্বেদকর এবং সংবিধানের খসড়া কমিটির বাকি সকল বরণীয় এবং স্মরণীয় ব্যক্তিদের প্রতি বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন'। মমতার মতে, 'এটি কেবলমাত্র বাবাসাহেবের অপমান নয়, এটি আমাদের সংবিধানের মেরুদণ্ডের উপর একটি আঘাত এবং আমাদের দলিত ও আদিবাসী ভাইবোনদের প্রতি বিশ্বাসঘাতকতা'। সঙ্গে বার্তা, 'আসুন, আমরা সকলে গণতন্ত্র রক্ষার্থে এই মিছিলে সামিল হই। এই ঘৃণ্য, স্বৈরাচারী বিজেপির সকল চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই, আসুন আমরা বাবাসাহেবের উত্তরাধিকার এবং আমাদের সংবিধানের মূল্যবোধ রক্ষা করার জন্য একত্রিত হই'। ঘটনাটি ঠিক কী? সংবিধানের ৭৫ বছর উপলক্ষে তখন বিতর্ক চলছিল সংসদে। মঙ্গলবার রাজ্যসভায় জবাবি ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর বলা এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। যদি তারা এই ভাবে ঈশ্বরের নাম নিত, তাহলে তারা স্বর্গে জায়গা পেত'। শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। একই পথে কংগ্রেসও। আজ, শুক্রবার আম্বেদকর বিতর্ক বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সাংসদ।(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরBeleghata ID Hospital: বেলেঘাটায় আইডিতে উদ্ধার মানুষের খুলি-হাড়়গোড়! আঁৎকে উঠেছেন এলাকাবাসী...TMC| Aparajita Bill: কবে কার্যকর অপরাজিতা বিল? নতুন বছরের শুরুতেই ফের পথে তৃণমূল মহিলা কং...বিনোদনরাজ্যNolen Gur: মিঠে নতুন গুড় নিয়ে কারবার, কিন্তু তাঁদের জীবন কেন এত তেতো? প্রশ্ন শিউলিদের...দেশলাইফ স্টাইল
TMC Protest Rally Ambedkar Controversy
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Bypoll Result 2024 LIVE Update: পালাবদল না প্রত্যাবর্তন? শনিতে ৬ কেন্দ্রে ভাগ্য নির্ধারণ...Bypoll Result 2024 LIVE Update: পালাবদল না প্রত্যাবর্তন? �
Read more »
Mamata Banerjee: আমার কথাই শেষ কথা, বিধানসভার পরিষদীয় দলের বৈঠকে বার্তা মমতার!TMC supremo Mamata Banerjee messgage Legislative party meeting in Assembly
Read more »
Potato Strike: বৈঠকে সমাধান না মেলায় ধর্মঘটে ব্যবসায়ীরা, আগামিকাল থেকে আর পাতে পড়বে না আলু!Strike in potato supply likely to hike price in two days
Read more »
DADT: আনুগত্যের দিন গিয়েছে, সম্পর্কে থাকলে এখন জানতে চেয়ো না, নিজেও বোলো না!Gone are the days of loyalty if you are in a relationship now dont want to know dont even talk
Read more »
আরজি কর কাণ্ডে ধর্মতলায় ধরনা অনুমতিজয়েন্ট প্ল্যাটফর্ম ফর ডক্টরসের ধরনার অনুমতি না মেলে এমনকি মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে
Read more »
Mamata Banerjee: প্রবল কষ্টে দিন কাটছিল সংগীতশিল্পীর, মমতার পরশে আশার আলো দেখছেন সুপ্রকাশ চাকি...Mamata banerjee stood beside the famous veteran music artist Suprakash Chaki after hearing about his illness and financial problems
Read more »
