Lionel Messi net worth is nearly four times higher the entire Indian team
Lionel Messi : গোটা টিম ইন্ডিয়া জুড়লে যা দাম, মেসির দাম তার থেকে ৪ গুণ বেশি! হ্যাঁ, রো-কো ধরেই. বাপস. Lionel Messi net worth : মেসি একাই একশো। ভারতীয় দলের প্রত্যেক খেলোয়াড়ের সম্পত্তি মিলিয়েও, তার ৪ গুণ বেশি সম্পদের মালিক আর্জেন্টিনার বরপুত্র লিওনেল মেসি। কত সম্পত্তির মালিক মেসি, জানলে চোখ কপালে উঠবে.
Lionel Messi: গোটা টিম ইন্ডিয়া জুড়লে যা দাম, মেসির দাম তার থেকে ৪ গুণ বেশি! হ্যাঁ, রো-কো ধরেই... বাপস... Lionel Messi net worth: মেসি একাই একশো। ভারতীয় দলের প্রত্যেক খেলোয়াড়ের সম্পত্তি মিলিয়েও, তার ৪ গুণ বেশি সম্পদের মালিক আর্জেন্টিনার বরপুত্র লিওনেল মেসি। কত সম্পত্তির মালিক মেসি, জানলে চোখ কপালে উঠবে...২০১১ সালের পর ভারতে এলেন টবল-গ্রহের সর্বকালের অন্যতম সেরা কিংবদন্তি লিয়োনেল মেসি । G.O.A.T-র ইন্ডিয়া ট্যুরে সর্বপ্রথম তিনি আসেন কলকাতায়। কিন্তু মেসি আসার সেই উত্তেজনা চোখের নিমেষে দুঃস্বপ্নের মত হয়ে দাঁড়ায় তিলোত্তমার কাছে। যুবভারতী ক্রীড়াঙ্গন বদলে যায় যুদ্ধক্ষেত্রে। ২০ মিনিট মাঠে থেকেই হায়দরাবাদের জন্য রওনা দেন মেসি।হায়দরাবাদ, মুম্বই হয়ে এবার দিল্লির পথে বিশ্বজয়ী। রাজধানীর পর আজই তিনি বিকেলের দিকে ভারত ছেড়ে চলে যাবেন। মেসির ভারতে আসা শুধুমাত্র কোনও খেলার ইভেন্ট নয়। তাঁর আসা দেশের হাজার হাজার ফুটবলপ্রেমীদের কাছে স্বপ্নপূরণ। মেসি শুধু একজন ফুটবলার নন; তিনি অনুপ্রেরণার প্রতীক। মেসির জনপ্রিয়তা এবং অন্যান্য ক্ষেত্রে তিনি ভারতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড়দের থেকে অনেক এগিয়ে। Messi in Kolkata: গর্বের স্টেডিয়ামে ১০ কোটির ক্ষতি! হিসেবনিকেশে আরও গড়বড়, মেসি-বিপর্যয়ে অনেক রহস্য... বর্তমান ভারতীয় দলের খেলোয়াড়দের নেটওয়ার্থের তথ্য অনুযায়ী, মেসি একাই একশো। ভারতীয় ক্রিকেট টিমের খেলোয়াড়দের সকলের চেয়ে ভারী মেসি।বিরাট কোহলি: প্রায় ১০৫০ কোটি টাকা, রোহিত শর্মা: ২১৪ কোটি, রবিন্দ্র জাদেজা: ১২০ কোটি, কেএল রাহুল: ১০০ কোটি, হার্দিক পাণ্ডিয়া: ৯৪ কোটি, শ্রেয়স আইয়ার: ৫৮ কোটি, মহম্মদ শামি: ৬০ কোটি, অক্ষর প্যাটেল: ৫০ কোটি, বরুণ চক্রবর্তী: ৪০ কোটি, শুভমন গিল: ৩৪ কোটি, কুলদীপ যাদব: ৩২ কোটি। এই প্রত্যেক খেলোয়াড়দের সব মিলিয়ে ভারতীয় দলের মোট নেটওয়ার্থ প্রায় ১৯৫২ কোটি টাকা। এর মধ্যে এমন খেলোয়াড়ও রয়েছে যারা বর্তমানে দলের সঙ্গে নেই, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ভালো আয় করেছেন।লিওনেল মেসির মোট নেটওয়ার্থ প্রায় ৮৫০ মিলিয়ন ডলার, যা ভারতীয় টাকায় প্রায় ৭০০০ কোটি টাকা। তবে, তাঁর ভারত সফরের সময় বিভিন্ন সূত্রের অনুমান অনুযায়ী মেসির সম্পদ প্রায় ৭০০০-৮৫০০ কোটি টাকা, যা ভারতীয় দলের মোট নেটওয়ার্থের প্রায় ৪-৪.৫ গুণ।উল্লেখ্য, অন্যদিকে কলকাতায় কত টাকার ক্ষতি হয়েছে মেসির অনুষ্ঠানে পণ্ড হওয়ায়? পূর্ত দফতরের কর্তারা এ নিয়ে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করতে চাননি। মন্তব্য করতে চাননি মন্ত্রী পুলক রায়ও। তবে একান্ত আলোচনায় সরকারি আধিকারিকেরা কেউ কেউ বলছেন, ১০ কোটির উপর চলে যেতে পারে আর্থিক ক্ষতির পরিমাণ। কেউ কেউ মনে করছেন, আরও অনেক বেশি। শুধুমাত্র চেয়ার ভাঙা হয়েছে বা স্টেডিয়ামের বিভিন্ন কাঠামোয় গণক্রোধ আছড়ে পড়েছে তা-ই নয়, সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে খেলার মাঠ। অ্যাথলেটিক ট্র্যাকও। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরআশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...IPL Auction 2026: ৭৭ শূন্যপদে লড়াই ৩৫৯ প্রার্থীর! কে কত টাকা নিয়ে বাজারে? কখন কোথায় দেখবেন নিলাম?রাজ্যখেলাMessi in Kolkata: বিশৃঙ্খলায় ক্ষুব্ধ মেসি, মাঠ ছাড়ার সময় সৌরভ বলেছিলেন, 'প্লিজ........The Dentique Dental Health Camp: ৫০-রও বেশি সাংবাদিক পেলেন বিশেষজ্ঞ ডেন্টাল পরীক্ষা ও চিকিৎস...Messi in Kolkata: 'যারা মাঠের মধ্যে মেসির সঙ্গে ছবি তুলছিল, সব ফুটেজ থেকে তাদের লিস্ট হ...SIR in Bengal: দুই ছেলের বাবা পাঁচ বছরের সরোজ! এক ছেলে ৫৯, অন্যজন ৫৮... বাম জমানাতেই কেলেঙ্ক...High On Mushrooms: মাশরুমের নেশায় ‘হাই’! মাঝ-আকাশেই বিমানের ইঞ্জিন বন্ধ করে দিলেন পাইলট! তা...Messi GOAT INDIA Tour 2025: আবার বিপর্যয়ে মেসি! ভারত সফরের শেষদিনে দিল্লির আকাশপথে দুর্যোগ.....
Net Worth India Tour Team India Football Cricket Comparison Wealth Comparison Celebrity Earnings
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
प्राइवेट जेट, लग्जरी कारें और आलीशान महल... कोहली से कितने ज्यादा अमीर हैं Lionel Messi? नेटवर्थ जान थम जाएगी धड़कन!Lionel Messi Net Worth: भारत में फुटबॉल से ज्यादा क्रिकेट का क्रेज है, लेकिन इसके बावजूद लियोनेल मेसी के लिए फैंस की दीवानगी अलग लेवल का है.
Read more »
Lionel Messi Hyderabad Tour Live: మెస్సీ Vs సీఎం రేవంత్ రెడ్డి ఫుట్బాల్ మ్యాచ్.. ఉప్పల్ స్టేడియంలో ఫ్యాన్స్ సందడిLionel Messi Hyderabad Tour Live: మెస్సీ Vs సీఎం రేవంత్ రెడ్డి ఫుట్బాల్ మ్యాచ్.. ఉప్పల్ స్టేడియంలో ఫ్యాన్స్ సందడి
Read more »
BJP Targets Mamata Banerjee After Chaos At Lionel Messi Event In Kolkata, Calls It ‘Total Embarrassment’Disorder broke out as thousands of fans, frustrated at being unable to see Messi during his brief appearance of less than half an hour, breached security and hurled chairs and bottles inside the stadium. Organisers struggled to control the crowd, tur
Read more »
લિયોનેલ મેસીને શા માટે 22 મિનિટમાં જ છોડવું પડ્યું સોલ્ટ સ્ટેડિયમ? હવે સામે આવ્યું સાચું કારણLionel Messi, Kolkata: કોલકાતામાં લિયોનેલ મેસીનો બહુપ્રતીક્ષિત GOAT ટૂર કાર્યક્રમ માત્ર 22 મિનિટમાં અવ્યવસ્થાના કારણે રદ કરવો પડ્યો.
Read more »
Messi in Kolkata: Dangerous Pics: কেউ ভাঙল চেয়ার, কেউ ছিঁড়ল জাল, কেউ তুলল কার্পেট! যুবভারতীর ভাঙচুর যেন বাংলাদেশের গণভবন লুঠপাট...Lionel Messi in kolkata yuvabharati vandalised reminds bangladesh and nepal gen z protest photos
Read more »
Lionel Messi India Tour LIVE Update: साढ़े तीन बजे अरुण जेटली स्टेडियम पहुंचेंगेLionel Messi Goat India Tour: लियोनेल मेसी तीन दिन के भारत दौरे पर हैं। आज उनके दौरे का आखिरी दिन है और वह दिल्ली में रहेंगे।
Read more »
