Kalyan Banerjee: স্বীকার করুন আপনাদের জন্যই পহেলগাঁওয়ের ঘটনা ঘটেছিল, মোদী-শাহকে চাঁচাছোলা আক্রমণ কল্যাণের

Pahalgam Terror Attack News

Kalyan Banerjee: স্বীকার করুন আপনাদের জন্যই পহেলগাঁওয়ের ঘটনা ঘটেছিল, মোদী-শাহকে চাঁচাছোলা আক্রমণ কল্যাণের
Kalyan BanerjeeOperation Sindoor
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 68 sec. here
  • 5 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 37%
  • Publisher: 63%

TMC MP Kalyan Banerjee takes a dig at Narendra Modi for Pahalgam Attack

Kalyan Banerjee : স্বীকার করুন আপনাদের জন্যই পহেলগাঁওয়ের ঘটনা ঘটেছিল, মোদী-শাহকে চাঁচাছোলা আক্রমণ কল্যাণের Kalyan Banerjee : তৃণণূল সাংসদ বলেন, বললেন সংঘর্ষবিরতি হয়েছে। ৪৫ দিন কেটে গেছে। তাহলে কি যুদ্ধ শেষ? বলেছিলেন, ঘর মে ঘুসকে মারেঙ্গে। আমরাও চাই আপনি ঘর মে ঘুসকে মারুন। কিন্তু তার আগে জবাব দিন পাহেলগাঁওয়ের ঘটনা কেন ঘটলনরেন্দ্র মোদি, অমিত শাহকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। শ্রীরামপুরে শনিবার সন্ধায় এক সভায় সাংসদ বলেন, পহেলগাম হত্যাকাণ্ডের ঘটনার জন্য প্রধানমন্ত্রী ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী। চারজন জঙ্গি হাঁটতে হাঁটতে এসে পর্যটকদের গুলি করে মেরে দিয়ে চলে গেল। কোথায় ছিল সিআইএসএফ, বিএসএফ, আর্মি? ভারতবর্ষ এর আগে এত অপদার্থ প্রধানমন্ত্রী দেখেনি। এখন নিজের নাম জাহির করছেন? কী বললেন তৃণমূল সাংসদ? প্রধানমন্ত্রীকে নিশানা করে তৃণমূল সাংসদ বলেন, আগে নিজের ভুল স্বীকার করুন তারপর আমাদের বলবেন। পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছিল তা খুবই দুঃখদায়ক ঘটনা। কিন্তু কার জন্য ঘটল? নরেন্দ্র মোদী আপনি কী ধরনের প্রধানমন্ত্রী, আর অমিত শাহ আপনি কী ধরনের স্বরাষ্ট্রমন্ত্রী? চার জন জঙ্গি হাঁটতে হাঁটতে এসে গুলি করে মেরে দিয়ে চলে গেল আর আপনারা দাঁড়িয়ে দেখলেন? কোথায় ছিল আপনার বিএসএফ, কোথায় ছিল আপনার আর্মি, কোথায় ছিল আপনার সিআরপিএফ? আগে ভারতবর্ষের মানুষের কাছে স্বীকার করুন। পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে তার জন্যে দোষী আপনারা। গাফিলতি আপনাদের ছিল। আপনাদের জন্যই পহেলগাঁওয়ের ঘটনা ঘটেছিল। আপনি এতবড় অপদার্থ প্রধানমন্ত্রী যে ৪ জন লোক এসে গুলি করে মেরে দিয়ে চলে গেল আর আপনারা আজও পর্যন্ত তাদের ধরতে পারলেন না। ভারতবর্ষ কখনও একম অপদার্থ প্রধানমন্ত্রী পায়নি।এখানেই থেমে থাকেননি কল্যাণ। তৃণণূল সাংসদ বলেন, বললেন সংঘর্ষবিরতি হয়েছে। ৪৫ দিন কেটে গেছে। তাহলে কি যুদ্ধ শেষ? বলেছিলেন, ঘর মে ঘুসকে মারেঙ্গে। আমরাও চাই আপনি ঘর মে ঘুসকে মারুন। কিন্তু তার আগে জবাব দিন পাহেলগাঁওয়ের ঘটনা কেন ঘটল। যুদ্ধ শুরু হওয়ার আগে সমস্ত রাজনৈতিক দলকে আপনি ডেকেছিলেন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিরোধী নেতা নেত্রীরা সকলেই বলেছিল আমরা আপনার সঙ্গে রয়েছি। গোটা ভারতবর্ষের মানুষ বলেছিল আপনার রয়েছি। আমরা যখন ভাবছি এবার পাকিস্তানকে জবরদস্ত জবাব দেওয়া যাবে। পাক অধিকৃত ভারতবর্ষের কাশ্মীর রিকভারি করা যাবে। আপনি হঠাৎ করে সংঘর্ষবিরতি করে দিলেন। ৮০-৮৫ রান হয়ে গেছে আর কয়েকটা রান হলে সেঞ্চুরি হবে। সেই সময় কেউ ইনিংস ডিক্লেয়ার করে দিলেন। ভারতবর্ষের মানুষ অপেক্ষা করছে এবার সেঞ্চুরি। পাকিস্তানকে এবার উড়িয়ে দেব, পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে নেব।অজয় নদের সেতুর নীচে রিলসের নেশায় বুঁদ দশম শ্রেণির ২ পড়ুয়া, হঠাত্ স্থানীয়রা দেখেন.

. ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়েও সরব হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আজও পর্যন্ত কেন নরেন্দ্র মোদী আপনি বললেন না ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে যা পোস্ট করেছিল সেটা ভুল। ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডলে পোস্ট করে যখন বলল তার জন্যই সিস ফারায় হয়েছে। আপনি কেন এক্সে পোস্ট করে বললেন না-এটা মিথ্যা! বিরোধী দলের প্রতিনিধিদের আপনি বিদেশে পাঠালেন। কারণ তারা গিয়ে যখন সেখানে বলবে মানুষ বুঝবে বিরোধী এমপিরা যখন বলছে তাহলে নরেন্দ্র মোদি যে ব্যবস্থা নিয়েছেন সেটা ঠিক। বিদেশ ভ্রমণ করিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করলেন। কারন আপনার মুখ দেখানোর উপায় ছিল না। কল্যাণ আরও বলেন, আসলে, নির্বাচন এলেই যুদ্ধ যুদ্ধ খেলা চলে। বিহারে নির্বাচন আসছে, এরপর পশ্চিমবঙ্গের নির্বাচন আসবে। আবার যুদ্ধ যুদ্ধ নাটক হবে। সিমপ্যাথি নেওয়ার জন্য। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরKatwa Shocker: অজয় নদের সেতুর নীচে রিলসের নেশায় বুঁদ দশম শ্রেণির ২ পড়ুয়া, হঠাত্ স্থানীয়রা দেখেন...Diamond Harbour Hotel Incident: ডায়মন্ড হারবারের হোটেলে একাধিক পুরুষ-মহিলা... পুলিস হানা দিত...Bengaluru Biker Dies: WATCH | বাইক আরোহীর মাথায় ভাঙল গাছের ডাল, ১২ টুকরো খুলি! ভয়ংকর ভিডিয়ো...Corporate Toxic Work Culture: 'আমার শ্বাস নিতে কষ্ট হতে থাকে...' মিটিংয়ে নন-টেক CE...Watch Mumbai local train fighting: WATCH | জায়গা নিয়ে চুলোচুলি... ২ মহিলার কিল-চড়-ঘুষি, ফাট...দেশরাজ্যরাজ্য

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Kalyan Banerjee Operation Sindoor

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Abhishek Banerjee: বাংলার গর্ব... বাঙালির গর্ব... বরেণ্যদের শ্রদ্ধাঞ্জলি জাপানযাত্রী অভিষেকেরAbhishek Banerjee: বাংলার গর্ব... বাঙালির গর্ব... বরেণ্যদের শ্রদ্ধাঞ্জলি জাপানযাত্রী অভিষেকেরAbhishek Banerjee pays tribute Bengali icons Rash Behari Bose and Justice Radhabinod Pal in Tokyo Japan
Read more »

Mamata Banerjee: গতবার মাইক বন্ধ, এবার নীতি আয়োগের বৈঠকে নেই মমতা...Mamata Banerjee: গতবার মাইক বন্ধ, এবার নীতি আয়োগের বৈঠকে নেই মমতা...CM Mamata Banerjee not to attend NITI Aayog meeting in Delhi
Read more »

Mamata Visits Tejashwi Yadav Son: ৯ মাস কলকাতার হাসপাতালেই ছিল, কেউ জানত না... তেজস্বী-পুত্রকে দেখে বললেন লোকাল গার্জিয়ান মমতা!Mamata Visits Tejashwi Yadav Son: ৯ মাস কলকাতার হাসপাতালেই ছিল, কেউ জানত না... তেজস্বী-পুত্রকে দেখে বললেন লোকাল গার্জিয়ান মমতা!Child Came With Good Wishes, Mamata Banerjee Visits Tejashwi Yadav Newborn son at hospital
Read more »

Mamata Banerjee: মা, করোনা থেকে রক্ষা করো, ভবানীপুরে শীতলা মন্দিরে প্রার্থনা মমতার!Mamata Banerjee: মা, করোনা থেকে রক্ষা করো, ভবানীপুরে শীতলা মন্দিরে প্রার্থনা মমতার!CM Mamata Banerjee offers puja in temple at Bhawanipore
Read more »

Modi Vs Mamata: আগে চা বেচতেন, এখন সিদুঁর বেচছেন, মোদীকে বেনজির আক্রমণ মমতার!Modi Vs Mamata: আগে চা বেচতেন, এখন সিদুঁর বেচছেন, মোদীকে বেনজির আক্রমণ মমতার!CM Mamata Banerjee attacks PM Narendra Modi
Read more »

SSC Protest: মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে এবার অর্ধনগ্ন মিছিলে চাকরিহারারা!SSC Protest: মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে এবার অর্ধনগ্ন মিছিলে চাকরিহারারা!SSC jobless teachers to bring a rally with demand to meet CM Mamata Banerjee on Friday
Read more »



Render Time: 2026-04-02 10:18:18