Krishnanagar: জেলবন্দি মাদক পাচারকারী স্বামী, অভিনব কায়দায় সিম কার্ড পৌঁছে দিতে গিয়ে পাকড়াও স্ত্রী
Krishnanagar: জেলবন্দি মাদক পাচারকারী স্বামী, অভিনব কায়দায় সিম কার্ড পৌঁছে দিতে গিয়ে পাকড়াও স্ত্রীমাদক পাচারের অভিযোগে জেলখানায় বন্দি স্বামী। তাকে সিম কার্ড পৌঁছে দিতে এসে পাকড়াও স্ত্রী। জেলে বসেই মাদকের কারবার চালানোর উদ্দেশ্যে তাকে সিম কার্ড সরবরাহ করতে গিয়েছিল স্ত্রী। এমনটাই জানা যাচ্ছে। কীভাবে সিম কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা? পুলিস সূত্রে জানা যাচ্ছে একেবারে সিনেমার কায়দায় স্বামীর কাছে সিম পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল স্ত্রী। বাড়ি থেকে খাবার এনেছিলেন স্বামীর জন্য। সেই খাবারের সঙ্গে ছিল পেঁয়াজ। আর সেই পেঁয়াজের খোসার ভেতরে সূক্ষ্ম কায়দায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল সিম কার্ড।এতকিছু করেও অবশ্য শেষরক্ষা হয়নি। স্বামীর কাছে ওই সিম পৌঁছে যাওয়ার আগেই ধরা পড়ে গেল কারারক্ষীদের হাতে। উদ্ধার হয়েছে ১৩ টি সিম কার্ড। গতকাল ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে।পুলিস সূত্রে জানা গিয়েছে ওই মহিলার নাম শরমিনা বিবি। বাড়ি মুর্শিদাবাদের কুমারপুরে। বেশ কিছুদিন আগে তার স্বামী মনিরুল সেখ মাদক পাচার করতে গিয়ে সিআইডির হাতে ধরা পড়ে। এরপর থেকেই কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে বন্দি আছে সে। গতকাল তার স্ত্রী তার সঙ্গে দেখা করতে যান। পাশাপাশি বাড়ি থেকে আনা খাবার তার কাছে পৌঁছে দেওয়ার জন্য জেলখানার কর্মীর হাতে তুলে দেন তিনি। খাবার পরীক্ষা করতে গিয়ে চক্ষু চড়কগাছ কারারক্ষীদের। দেখা যায় পেঁয়াজের খোসার ভিতরে লুকিয়ে রাখা আছে সিম কার্ড। ১৩ টি সিম কার্ড উদ্ধার হয়। আটক করা হয় ওই মহিলাকে। এরপর কোতোয়ালী থানার পুলিস তাকে গ্রেফতার করে। আজ তাকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরBengal Weather: তীব্র দহন জ্বালা! আরও চড়বে পারদ, জেলায় জেলায় দাবদাহ, ৪০-এর কোঠায় তাপমাত্রা.
..IPL 2025 | CSK vs RCB Head to Head Records: চিপকে আজ মহাসংগ্রাম! মুখোমুখি ধোনি বনাম কোহলি দ্...Full Scorecard →Putin to visit India: যুদ্ধের আবহেই মোদীর ডাকে সাড়া দিয়ে ভারতে আসছেন পুতিন! উপমহাদেশের সঙ্গ...Mayanmar Earthquake: প্রবল ভূমিকম্পে মায়ানমারে মসজিদ-ব্রিজ-বাড়ী ভেঙে নিহত ২৫, থাইল্যান্ডে আ...FIFA World Cup 2026: ছাব্বিশের মহাসংগ্রাম; ৪৮ দেশের লড়াইয়ে চূড়ান্ত ৭, বাকিদের বিশ্বকাপে এন...
SIM CARD Woman Arrest In Krishnagar
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Attack on Police: স্বামী-স্ত্রীর বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত পুলিস! পেটে ধারালো অস্ত্রের আঘাত...Police attacked while trying to interfere between husband and wife in south Dinajpur Buniadpur
Read more »
Asansol Death: গলা কাটে স্ত্রী, স্বামী দেয় দড়ি! এবার আসানসোলে ট্যাংরা-হালতুর ছায়া...couple dead body with throat slit recovered in asansol
Read more »
Ghola Incident: ভয়ংকর! গলা কেটে ট্রলিব্যাগে ভরা হয় দেহ, ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়েতে পাকড়াও ২Ghola Incident: ভয়ংকর! গলা কেটে ট্রলিব্যাগে ভরা হয় দেহ, ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়েতে পাকড়াও ২
Read more »
Family Suicide: যেন ট্যাংরা! দেনার দায়ে ২ ছেলে-সহ জীবনে ইতি টানলেন ডাক্তার স্বামী-আইনজীবী স্ত্রী...Doctor Dies By took extreme step With Wife and 2 Sons
Read more »
Indian in Bangladesh: দেশে ফেরত পাঠানো আগেই মৃত্যু জেলবন্দি ভারতীয়র, বাংলাদেশ থেকে ফিরল বিজলি রায়ের দেহIndian in Bangladesh: দেশে ফেরত পাঠানো আগেই মৃত্যু জেলবন্দি ভারতীয়র, বাংলাদেশ থেকে ফিরল বিজলি রায়ের দেহ
Read more »
West Bengal News LIVE Update: গন্ডগোল থামাতে মাথা গিয়ে ফাটল পুলিসের, উত্তেজিত জনতা ভাঙল থানার গাড়িWest Bengal News LIVE Update: গন্ডগোল থামাতে মাথা গিয়ে ফ
Read more »
