West Bengal News LIVE Update: গন্ডগোল থামাতে মাথা গিয়ে ফাটল পুলিসের, উত্তেজিত জনতা ভাঙল থানার গাড়ি

Live Blog News

West Bengal News LIVE Update: গন্ডগোল থামাতে মাথা গিয়ে ফাটল পুলিসের, উত্তেজিত জনতা ভাঙল থানার গাড়ি
Zee 24 GhantaFresh News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 127 sec. here
  • 6 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 61%
  • Publisher: 63%

West Bengal News LIVE Update: গন্ডগোল থামাতে মাথা গিয়ে ফ

West Bengal News LIVE Update: পরিচালন সমিতির দায়িত্বে থাকা তৃণমূল যুব নেতার সঙ্গে যোগসাজস করে স্কুল উন্নয়নের ৫২ লক্ষ টাকা লোপাটের অভিযোগ: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরঢাকুরিয়ার পর এবার মধ্য কলকাতা। ফের বিজেপি সভাপতির বিরুদ্ধে পোস্টার। ঘুষের বিনিময়ে পদ পাইয়ে দেওয়ার অভিযোগ।বাঁকুড়া, চুঁচুড়ার পর এবার পোলবা। ফের বিজেপির ‘হিন্দু-হিন্দু ভাই ভাই’ পোস্টার। ২৬-এর আগে ‘হিন্দুত্ব’কে আঁকড়ে ময়দানে বিজেপি। ইতিমধ্যেই বিজেপির পোস্টারের পাল্টা তৃণমূল। বিভিন্ন জায়গায় পাল্টা পোস্টার তৃণমূলেরও।Mpox: পূর্ব আফ্রিকার উগান্ডায়, মহামারীর আকার নিয়েছে,এমপক্স। পূর্ব আফ্রিকার উগান্ডার স্বাস্থ্য দপ্তর এর তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, এম পক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৩২ জন। মৃত্যু হয়েছে ৩১ জনের। কুড়ি জানুয়ারি থেকে, ২রা মার্চ পর্যন্ত এমপক্সে আক্রান্ত হয়েছে,১১৫৭ জন। মহামারী ঘোষণা করা হয়েছে উগান্ডা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। উগান্ডার kampala তে বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৫ জন । বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে পূর্ব আফ্রিকায় , এই পরিস্থিতি মোকাবিলায় প্রতিনিধি পাঠানো হয়েছে। লক্ষণ হিসাবে দেখাযাচ্ছে,সারা শরীরে অসহ্য ব্যথা । জ্বরে গা পুড়ে যায়। গা ভরা ফোস্কা। গাঁটে গাঁটে যন্ত্রণা। সেই সঙ্গে গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, কাশি তো আছেই। ধীরে ধীরে সারা গা গুটি গুটি ফোস্কায় ভরে যাওয়া। ক্লান্তিতে নেতিয়ে পড়া। হু হু করে ছড়াচ্ছে এমপক্স। ২০২৪ সাল থেকেই চোখ রাঙাচ্ছে এই রোগ। পরিস্থিতির উপরে নজর রাখছে কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকসংসদে এপিক-বিতর্কের আঁচ, আলোচনার দাবিতে সরব তৃণমূল। তৃণমূল সাংসদ আজ প্রস্তাব আনতে পারে। ভুয়ো এপিক ইস্যুতে ফের উত্তপ্ত হতে পারে সংসদ।Bidhannagar: বিধাননগর পৌর নিগম প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্রে আট জন আশা কর্মীকে অশালীন মন্তব্য এবং যৌন হেনস্থা করার অভিযোগ ওই প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারের বিরুদ্ধে ঘিরে চাঞ্চল্য বাগুইআটি থানায় অভিযোগ দায়ের ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত চিকিৎসক, বিধান নগর পৌরনিগম অভিযুক্ত চিকিৎসক অনন্ত সাহাকে সাসপেন্ড করা হয়েছে। বিধাননগর পৌর নিগম ১৯ নম্বর ওয়ার্ডে পৌর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বিগত কয়েক মাস ধরে আশা কর্মীদের অশ্লীল মন্তব্য করে উত্ত্যক্ত এবং যৌন হেনস্থা করছিলেন সেখানকার ডাক্তার অনন্ত সাহা, এই নিয়ে বিধাননগর পৌর নিগম কেও জানায় ইউ পি এইচ সি ৭ এর আশা কর্মীরা, তাতেও দমেনি অভিযুক্ত চিকিৎসক এরপর বাগুইআটি থানায় সোমবার অভিযোগ দায়ের করেন এক আশা কর্মী তার অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যে তদন্তে নেমেছে বাগুইআটি থানার পুলিশ যদিও বিধান নগর পৌরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানিয়েছেন অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত চিকিৎসক অনন্ত সাহাকে বরখাস্ত করা হয়েছে সাথে এই বিষয় নিয়ে সি এম ও এইচ বিষয় টি তদন্ত করছেন ।Kolkata Police: সামার সিজিনে ৬ঘন্টার বেশি ডিউটি নয় ট্রাফিক পুলিশ কর্মীদের। প্রচন্ড গরমের মধ্যে দাঁড়িয়েই ডিউটি করতে হয় ট্রাফিক পুলিস কর্মীদের। তাই তাঁদের কথা ভেবেই বিগত বছরের ন্যায় এই বছরেও সেই সব ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে"সামার কিট" তুলে দেওয়া হয় কলকাতা পুলিশ কমিশনারের তরফে। বুধবার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে ট্রাফিক কর্মীদের হাতে জলের বোতল, ছাতা, গ্লুকোশ তুলে দেন পুলিশ কমিশনার মনোজ কুমার ভর্মা। পুলিশ কমিশনার জানান, এই সামার সিজিনে ৬ঘন্টার বেশি কোনো ট্রাফিক পুলিশ কর্মীই ডিউটি করবে না।West Bengal Assembly Session: আজও বিধানসভা উত্তাল হওয়ার আশঙ্কা। সাসপেনশন শেষ হলেও অধিবেশনে যাবেন না শুভেন্দু এমনকি বিধানসভাতে থাকলেও অধিবেশনে যোগ দেবেন না তিনি। অন্যদিকে, আজ অধিবেশনে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য বাজেট নিয়ে আজ আলোচনার সম্ভাবনা।West Bengal Assembly Session: আজ বিধানসভায় স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনা রয়েছে । আরজিকরের ঘটনার পরে আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ । যদিও আজকের আলোচনায় বিরোধী দল কোন বক্তা দিচ্ছে না ।। আরজিকর ঘটনার পরে বিরোধী রাজনৈতিক দলগুলো স্বাস্থ্য ক্ষেত্রের পরিকাঠামো নিয়ে রীতিমতো সরব হয়েছিল । কিন্তু আজ স্বাস্থ্য বাজেটে বিজেপির কেউ কোনো বক্তব্য রাখবেন না । বিজেপি পরিষদীয় দলের দাবি এখনও পর্যন্ত বিধায়ক দীপক বর্মন সাসপেন্ড হয়ে আছেন । তাকে অনৈতিকভাবে সাসপেন্ড করা হয়েছে । তার সাসপেনশন যতক্ষণ না উঠছে তারা কোনও আলোচনাতেই বক্তব্য রাখবেন না ।ফলে শিক্ষা সহ অন্যান্য একাধিক বাজেটে ,যেগুলোতে ইতিমধ্যেই আলোচনা হয়েছে সেখানে তাদের কেউ বক্তব্য রাখেননি আজ স্বাস্থ্যতেও তারা অনুপস্থিত থাকবেন ।Kakdwip: সাইকেল ও বাইকের মুখোমুখি সংঘর্ষ আহত পুলিস কর্মী সহ ৩ জন। দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার অক্ষয় নগর নতুন রাস্তার মোড় সংলগ্ন এলাকার ঘটনা। একটি বাইক কাকদ্বীপের দিক থেকে নামখানা দিকে যাচ্ছিল অপরদিক থেকে একটু সাইকেল নামখানা দিক থেকে কাকদ্বীপের দিকে আসার সময় তখনই মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষ জেরে আহত হয় তিনজন । স্থানীয় মানুষের তৎপরতা তিনজনকে কাকদ্বীপ মহাকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। তবে স্থানীয় সূত্রে জানা গেছে ওই তিনজনের মধ্যে একজন রয়েছে সুন্দরবন জেলার পুলিশ কর্মী রয়েছে বলে জানা গেছে,গোটা ঘটনা খবর পেয়ে কাকদ্বীপ হারুউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করে।Gosaba: সমবায় নির্বাচনে আগে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। বইবে রক্তগঙ্গা, দাবি বিজেপির। গোসাবা ব্লকের শম্ভুনগর পঞ্চায়েতের শম্ভুনগর বালাহারানী সমবায় কৃষি উন্নয়ণ সমিতি লিঃ রয়েছে। যার নির্বাচন আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সমিতির দখল কার হাতে থাকবে তা নিয়ে শাসক দলের দুই গোষ্ঠির মধ্যে শুরু হয়েছে জোর লড়াই। দুই গোষ্ঠিই তাদের নিজ নিজ প্রার্থীকে নির্বাচনে দাঁড় করিয়েছে।তৃণমূলের অন্দরে এমন গোষ্ঠিদ্বন্দ্ব প্রকাশ্যে আসতেই বিজেপি কামান দেগেছে। বিজেপির রাজ্য নেতা সুনীপ দাস দাবি করেছেন,সামান্য সমবায় নির্বাচন নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠির মধ্যে যে লড়াই শুরু হয়েছে, তাতে ক্ষমতা দখলের জন্য রক্তগঙ্গা বইবে!কারণ যেদিন থেকে গোসাবার বিধায়ক হয়েছেন সুব্রত মন্ডল,সেদিন থেকে গোসাবায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠিদ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠেছে।Jalpaiguri: ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে ওদের পরিবার, দেখা না পেয়ে ফিরতে হবে না আর কোনো পর্যটককে। ৫৫ থেকে বর্তমান গন্ডার এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১। দেশ বিদেশের পর্যটকদের কাছে উত্তরবঙ্গের বিশিষ্ট ভ্রমনস্থল গুলোর মধ্যে অন্যতম জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান। কারন এই গভীর জঙ্গলটি হলো বিলুপ্ত প্রজাতির তালিকায় থাকা এক শৃঙ্গি গন্ডারের অবাধ বিচরণ ভূমি। পর্যটকদের কাছে গরু মারা জঙ্গল ভ্রমণ মানেই অন্যান্য বন্য প্রাণের সঙ্গে এক শৃঙ্গী গন্ডার দর্শন, এবার সেই স্বচক্ষে গন্ডার দেখার সুযোগ বেড়ে গেলো এক ধাপে প্রায় ৬ শতাংশ । সম্প্রতি জলপাইগুড়ি বনদফতরের ওয়াইল্ড লাইফ শাখার পক্ষ থেকে করা এক গন্ডার গণনার পর উঠে এসেছে এই আকর্ষণীয় তথ্য। পূর্বে এই জঙ্গলে ৫৫ টি গন্ডারের বসবাস থাকলেও সদ্য সমাপ্ত গন্ডার গণনার পর সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে এই মুহূর্তে গরু মারা জাতীয় উদ্যানে শিশু সহ পূর্ন বয়স্ক গন্ডার সংখ্যা ৬১। এই প্রসঙ্গে গরু মারা জাতীয় উদ্যান বিভাগের বিভাগীয় বনাধিকরিক দ্বিজ প্রতিম সেন জানান। একদিকে যেমন গরু মারা জাতীয় উদ্যান বেড়েছে এক শৃঙ্গ গন্ডারের সংখ্যা তার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এবারের গন্ডার গণনার পর উঠে এসেছে সেটি হলো গরু মারা জঙ্গলে এই প্রাণীটির বর্তমান লিঙ্গ ভারসাম্য ,এই মুহূর্তে ১.

৫৯ স্ত্রী গন্ডার প্রতি পুরুষ গন্ডার প্রতি। লিঙ্গ ভারসাম্য বৃদ্ধি পাওয়ার একটি গুরুত্বপুর্ন দিক হচ্ছে এর ফলে দীর্ঘ সময় ধরে এই প্রানীটির অস্তিত টিকে থাকার সম্ভবনা বৃদ্ধি।CoochBehar: গোপন সূত্রে খবর পেয়ে ২২০ গ্রাম ব্রাউন সুগার সহ দুই যুবককে আটক করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিস। মঙ্গলবার রাতে কোচবিহার শহরের রাজবাড়ি সংলগ্ন এলাকার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস স্ট্যান্ড থেকে সেই যুবক দুজনকে আটক করে পুলিস। সেই দুজনের মধ্যে একজনের নাম সাহিল বিশ্বাস। বাড়ি মালদার কালিয়াচক। আরেকজনের নাম জুয়েল হক যার বাড়ি কোচবিহার শহর টাকাগাছ এলাকায়। এই ব্রাউন সুগারের মূল্য প্রায় দেড় লাখ টাকা।Bankura: পরিচালন সমিতির দায়িত্বে থাকা তৃণমূল যুব নেতার সঙ্গে যোগসাজস করে স্কুল উন্নয়নের ৫২ লক্ষ টাকা লোপাটের অভিযোগ। প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের। তুমুল উত্তেজনা মগরা হাইস্কুলে। শারীরিক অসুস্থতার সাফাই প্রধান শিক্ষকের। দ্রুত পদক্ষেপের নির্দেশ শিক্ষা দফতরের।West Midnapur: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সাগরপুর এলাকায় চলছিল গ্রামের পুজো। সেখানেই শুরু হয় মদ্যপ অবস্থায় গন্ডগোল। গন্ডগোল চলতে চলতে তা বিশাল আকার ধারণ করে। ঘটনার খবর যায় দাসপুর থানায়। খবর পেয়ে উপস্থিত হয় দাসপুর থানার পুলিস। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে পুলিস। সেই সময় এক যুবক মন্দিরের আটচালাতে পড়ে যায়। গ্রামের বেশ কিছুজনের দাবি ওই যুবককে পুলিস মেরেছে সেই কারণেই পড়ে গিয়েছে ওই যুবক। ওই ব্যক্তির চিকিৎসার জন্য পাঠানো হয়েছে কলকাতায়। অপরদিকে পুলিসের দাবি নিজেদের মধ্যে গন্ডগোল করতে করতে এই পরিণতি হয়েছে। এলাকার পুজো দেখতে আসা মানুষ পুলিশকে ঘিরে ফেলে,শুরু হয় পুলিসের সঙ্গে তুমুল গন্ডগোল। গন্ডগোল চলতে চলতে এক পুলিস কর্মীর মাথা ফাটিয়ে দেয় উত্তেজিত জনতা। অকথ্য ভাষায় গালি দেওয়া হয় পুলিসকে। এমনকি পুলিস গাড়িও ভেঙে দেওয়া হয়। ঘটনায় উপস্থিত হয় পুলিস বাহিনী। পরিস্থিতি সামল দিতে নামানো হয় RAF,ঘটনাস্থলে উপস্থিত হয় ঘাটাল মহকুমা পুলিস আধিকারিক, ঘাটাল সার্কেল ইন্সপেক্টর,ওসি দাসপুর,ওসি ঘাটাল সহ বিশাল পুলিশ বাহিনী।পরিস্থিতি বুঝে রাতেই এলাকা থেকে গ্রেফতার করা হয় ১০ জনেরো বেশি মানুষকে। এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী।Shocking Incident | Temple Demolition : মন্দির ভেঙে ফেলা হবে! যন্ত্রণায় চরম পদক্ষেপ পুরোহিতের, ছেলেকে লিখে গেলেন... Kabir Suman Biopic | Anirban Bhattacharya: তাঁর নামেই গানওলার সিলমোহর! 'কবীর সুমন আমার অক্সিজেন', বলছেন অনির্বাণ... Nagpur Violence | Vicky Kaushal: 'যার বউ মুসলিম, সে কী করে এটা করল!', নাগপুর সংঘর্ষে কাঠগড়ায় ভিকি... Tamannaah Bhatia-Vijay Varma Separation: বিজয়ের ব্লেজার পরেই পার্টিতে তামান্না! প্রাক্তনকে ভুলতে পারছেন না নায়িকা...Burdwan: পুকুরের মালিকানা হারিয়ে চরম সিদ্ধান্ত! থানার সামনে প্রৌঢ়ের... ভয়ংকর কাণ্ডTMC MLA Humayun Kabir: বিধানসভায় নওশাদের সঙ্গে 'আড্ডা' হুমায়ুনের! জল্পনা...

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Zee 24 Ghanta Fresh News

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

West Bengal News LIVE Update: অকাল বৃষ্টিতে মাথায় হাত আম চাষীদের, ব্যাপক ক্ষতির আশঙ্কা...West Bengal News LIVE Update: অকাল বৃষ্টিতে মাথায় হাত আম চাষীদের, ব্যাপক ক্ষতির আশঙ্কা...West Bengal News LIVE Update: অকাল বৃষ্টিতে মাথায় হাত আ
Read more »

West Bengal News LIVE Update: স্যুটকেসে উদ্ধার মহিলার ৩ টুকরো মৃতদেহ! আহিরিটোলায় দেহ লোপাটে আটক ২ মহিলা...West Bengal News LIVE Update: স্যুটকেসে উদ্ধার মহিলার ৩ টুকরো মৃতদেহ! আহিরিটোলায় দেহ লোপাটে আটক ২ মহিলা...West Bengal News LIVE Update: স্যুটকেসে উদ্ধার মহিলার ৩
Read more »

West Bengal News LIVE Update: দিল্লি রওনা দিলেন আরজি করের নির্যাতিতার বাবা-মাWest Bengal News LIVE Update: দিল্লি রওনা দিলেন আরজি করের নির্যাতিতার বাবা-মাWest Bengal News LIVE Update: দিল্লি রওনা দিলেন আরজি করে
Read more »

West Bengal News LIVE Update: আচমকা বিকট শব্দ, হুড়মুড়িয়ে ধসে গেল ইংরেজি মাধ্যম স্কুলWest Bengal News LIVE Update: আচমকা বিকট শব্দ, হুড়মুড়িয়ে ধসে গেল ইংরেজি মাধ্যম স্কুলWest Bengal News LIVE Update: আচমকা বিকট শব্দ, হুড়মুড়ি
Read more »

West Bengal News LIVE Update: শিলিগুড়ির মতিধর চা-বাগানে খাঁচাবন্দি চিতাবাঘকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য...West Bengal News LIVE Update: শিলিগুড়ির মতিধর চা-বাগানে খাঁচাবন্দি চিতাবাঘকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য...West Bengal News LIVE Update: শিলিগুড়ির মতিধর চা-বাগান�
Read more »

West Bengal News LIVE Update: জি ২৪ ঘণ্টা খবরের জের, উলুবেড়িয়ায় শুরু নদী ভাঙনের কাজ!West Bengal News LIVE Update: জি ২৪ ঘণ্টা খবরের জের, উলুবেড়িয়ায় শুরু নদী ভাঙনের কাজ!West Bengal News LIVE Update: জি ২৪ ঘণ্টা খবরের জের, উলুব�
Read more »



Render Time: 2026-04-02 14:54:39