China deploys most advanced GJ-11 Sharp Sword stealth drone near Sikkim border
India China Border Tension : সিকিমে শিহরণ! চড়চড়িয়ে রক্তচাপ বাড়ল ভারতের, চিন মোতায়েন করল সবচেয়ে উন্নত ড্রোন. India China Border Tension : সিকিমে রীতিমতো শিহরণ! চড়চড়িয়ে রক্তচাপ বাড়ল ভারতের, চিন মোতায়েন করল উন্নততম স্টেলথ ড্রোন! ফের চিনের রক্তচক্ষু.
India China Border Tension: সিকিমে শিহরণ! চড়চড়িয়ে রক্তচাপ বাড়ল ভারতের, চিন মোতায়েন করল সবচেয়ে উন্নত ড্রোন... India China Border Tension: সিকিমে রীতিমতো শিহরণ! চড়চড়িয়ে রক্তচাপ বাড়ল ভারতের, চিন মোতায়েন করল উন্নততম স্টেলথ ড্রোন! ফের চিনের রক্তচক্ষু...অগস্ট-থেকে সেপ্টেম্বর! ভারত-চিন সম্পর্কের বরফ গলার ইঙ্গিত মিলেছিল। গত অগস্টে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বৈঠক করেছিলেন। সীমান্ত সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়ে দুই দেশই একমত হয়েছিল। সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা হবে বলেই জানা গিয়েছিল। এর গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক 'এসসিও সামিট ২০২৫'-এ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে দু’দিনের চিন সফরে মোদী গিয়েছিলেন। তিয়ানজিন শহরে মোদী পা রাখতেই তাঁর সম্মানে নিজের প্রিয় সরকারি গাড়িটিই ছেড়ে দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। এহেন সৌজন্য নিয়ে বিস্তর লেখালিখিও হয়েছিল। আর সেই সময়ে চিন ঠিক যা যা করেছিল, তা এবার সবার সামনে!উপগ্রহের হাড়হিম ছবি বলছে, অগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে বেশ কয়েক সপ্তাহ ধরে চিন দ্বৈত-ব্যবহারে উপযোগী সামরিক-বেসামরিক বিমানবন্দরে কয়েকটি যুদ্ধ ড্রোন মোতায়েন করেছিল। ভারতের সীমান্তবর্তী তিব্বতের শিগাটসে বিমানঘাঁটির কার্যকর রানওয়েতে সবচেয়ে উন্নত জিজে-১১ শার্প সোর্ড স্টেলথ ফ্লাইং-উইং আনক্রুড কমব্যাট এয়ার ভেহিকেল মোতায়েন করেছিল। এই ড্রোন চিনের বিমান সক্ষমতার বিরাট সম্প্রসারণ হিসাবেই দেখা হচ্ছে, যা ভারতের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করতে পারে। দ্য ওয়ার জোন জানিয়েছে যে, এই ড্রোনগুলি এখন একটি আধা-কার্যক্ষম অবস্থায় রয়েছে এবং প্রকৃত যুদ্ধ পরীক্ষার জন্য মোতায়েন!প্ল্যানেট ল্যাবসের অনলাইন আর্কাইভ ডাটাবেসের ছবি তুলে ধরে দ্য ওয়ার জোন জানিয়েছে যে, ৬ অগস্ট থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে শিগাটসে বিমান ঘাঁটিতে তিনটি জিজে-১১ ড্রোন দেখা গিয়েছে। শার্প সোর্ড ড্রোনটি আকাশ থেকে ভূমিতে হামলায় যেমন সিদ্ধহস্ত। তেমনই গোয়েন্দাগিরি, নজরদারি এবং আইএসআর মিশন পরিচালনার জন্য তৈরি। এটিকে একটি ইলেকট্রনিক ওয়ার প্ল্যাটফর্ম হিসাবে আকাশ থেকে আকাশে যুদ্ধেও ব্যবহার করা যেতে পারে।শিগাটসে বিমানঘাঁটির স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে যে, কমপক্ষে দু'টি ড্রোন সম্পূর্ণ ধূসর রঙের, যা সাধারণত অন্যান্য চিনা পাইলটেড এবং নন-পাইলটেড সামরিক বিমানে দেখা যায়। কমপক্ষে অন্য একটিতে লাল-বাদামি রঙের প্রতিরক্ষামূলক আবরণ রয়েছে বলে মনে হচ্ছে। ১০ সেপ্টেম্বর শিগাটসের এক প্ল্যানেট ল্যাবসের ছবিতে একই রকম ছদ্মবেশযুক্ত ফ্ল্যাঙ্কার-টাইপ যুদ্ধবিমান দেখানো হয়েছে। শিগাটসে বিমান ঘাঁটি চিনের দক্ষিণ-পশ্চিম ফ্রন্টে অবস্থিত, ভারতের সিকিম থেকে মাত্র ৯০ মাইল দূরে। এই বিমান ঘাঁটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি চিনকে ভারতের উত্তর-পূর্ব ফ্রন্ট পর্যবেক্ষণ করতে এবং বিমান শক্তি প্রদর্শন করতে দেয়। এটি সেই একই বিমান ঘাঁটি যেখানে চিনের ডব্লিউডেড-সেভেন সোরিং ড্রাগন রিকোনাইসেন্স ড্রোনগুলি আগে সক্রিয়ভাবে কাজ করেছে।শিগাটসের রানওয়ে বিশ্বের দীর্ঘতম রানওয়েগুলির মধ্যে একটি। এটি প্রায় ৫০০০ মিটার বা ১৬৪০৪ ফুট উচ্চতায় অবস্থিত, যা চিনকে হাই-অলটিটিউড অভিযানে অতিরিক্ত সুবিধা প্রদান করে। ২০১৭ সালে ৩০০০ মিটার দীর্ঘ একটি সহায়ক রানওয়ে এবং সাতটি বড় পার্কিং স্পট যুক্ত করা হয়েছিল শিগাটসতে। সাম্প্রতিক বছরগুলিতে, পিএলএ এই বিমানঘাঁটিটি সম্প্রসারিত করেছে। বেশ কয়েকটি নতুন হ্যাঙ্গার, বড় অ্যাপ্রোন এবং সহায়তা পরিকাঠামো তৈরি করেছে। এটি স্পষ্ট দেখায় যে চিন, তিব্বত এবং জিনজিয়াংয়ের বিমানঘাঁটিগুলিকে কেবল নজরদারি কেন্দ্র হিসেবে নয়, বরং সম্পূর্ণ যুদ্ধ-প্রস্তুত বিমানঘাঁটি হিসেবে গড়ে তুলছে।দ্য ওয়ার জোনের মতে, জিজে-১১ হল চিনের সবচেয়ে উন্নত স্টেলথ ড্রোন, যা গত এক দশক ধরে চিন তৈরি করছে। এর উড়ন্ত ডানার নকশা আমেরিকান বি-২ স্পিরিট বোমারু বিমানের মতো। আকাশ থেকে ভূমিতে আঘাত হানতে এবং গোয়েন্দা, নজরদারি এবং আইএসআর মিশনের জন্য ডিজাইনড। এই ড্রোন কেবল স্থলের লক্ষ্যবস্তুতে নির্ভুল ভাবে আঘাত হানতে সক্ষম নয়, ভবিষ্যতে জে-২০ স্টেলথ ফাইটারের সঙ্গে একটি নেটওয়ার্ক-অপারেটিং প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করতে পারে। চিন ইতিমধ্যেই দুই আসন বিশিষ্ট জে-২০ ফাইটার জেটকে ড্রোনের বিমান নিয়ন্ত্রক করার পরিকল্পনা নিয়ে কাজ করছে।(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরবলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...Poland’s Most Powerful Weapon: পুতিনের ঘুম কাড়ল পোল্যান্ড, হাতে 'সবচেয়ে শক্তিশালী অস্ত্র'! স্রেফ কয়েক মিনিটেই...রাজ্যদুনিয়ারাজ্যAbhijit Binayak Bandyopadhyay leaving USA: ট্রাম্পের খ্যাপামিতে রিসার্চের টাকা বন্ধ, নোবেলজয়...রাজ্যSajid Khan Comeback: গোবিন্দার ছেলেকে বলিউডে লঞ্চ করতে ফিরছে সাজিদ খান!Saiyaara Box Office Record: নবাগতদের নিয়ে ৫৮০ কোটির রেকর্ড গড়ল সাইয়ারা, উচ্ছ্বসিত পরিচালক...
India-China GJ-11 Sharp Sword Stealth Drone
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Israeli Strike In Southern Lebanon Kills At Least One; IDF Claims Hezbollah Infrastructure TargetedThe strike comes amid continuing tensions between Israel and Hezbollah, which have periodically escalated into cross-border exchanges.
Read more »
They Graduated Backwards: 167 BSF Recruits Went To Borders During Operation Sindoor Before Their Passing Out ParadeThe Border Security Force, Indias first line of defense, has a long tradition of preparing elite border-men who serve the motherland with distinction, from the Bangladesh border to the Line of Control in Kashmir. Todays passing out parade adds 167 mo
Read more »
US China Tension: अब ऊंट आया पहाड़ के नीचे...चीन टैरिफ चेतावनी से अमेरिका में सुनामी, ट्रंप के पैरों तले क्यों खिसकी जमीन?अमेरिका और चीन के बीच तनाव बढ़ गया है। अमेरिकी शेयर बाजारों में भारी गिरावट आई है। राष्ट्रपति ट्रंप ने चीन से आयात पर टैरिफ बढ़ाने का ऐलान किया है। चीन की जवाबी धमकी से बाजार में हड़कंप मच गया है। टेक शेयरों में सबसे ज्यादा गिरावट देखी गई है।
Read more »
एक गांव और 4 दावेदार, लोग बोले-चुनाव का बहिष्कार करेंगे: न सड़क, न बिजली, न पानी; नेता सिर्फ वोट लेने आते हैंBihar Vidhan Sabha Election India Nepal Border Bhikhna Thori Village Voter Challenges and Issues.
Read more »
Heavy Clashes Erupt Along Pakistan-Afghanistan Border After Taliban Attacks On Pakistani PostsHeavy clashes erupted along the Pakistan-Afghanistan border after Taliban forces reportedly attacked Pakistani posts late Saturday night. Pakistan retaliated with heavy artillery fire at multiple locations in Khyber Pakhtunkhwa and Balochistan, follo
Read more »
Muhammad Yunus: হিন্দুদের উপর কোনও অত্যাচারই হয়নি, ভারতীয় সংবাদমাধ্যম সব ভুয়ো খবর লিখেছে... কট্টর ইউনূসের চরম মিথ্যাচার...Muhammad yunus calls reports of hindu attacks in bangladesh fake news from India
Read more »
