The party doesnt want me to go Dilip makes explosive statement on why he didnot attend Modis rally
Dilip Ghosh: এবারও মোদীর সভায় নেই দিলীপ ঘোষ! মোদীর সফরের দিনেই দিল্লি যাত্রা বিজেপি নেতার। তিনি বলেন, 'নেতৃত্ব ডাকেনি, কর্মী হিসাবে থাকব ভেবেছিলাম'। ফের অভিমানের সুর দিলীপের গলায়।রাজ্যে মোদীর সফরের দিনই দিল্লি যাত্রা দিলীপের। শুক্রবার দুর্গাপুর নেহরু স্টেডিয়ামে সভা মোদীর। এবারে মোদীর সভায় আমন্ত্রণ পাওয়া নিয়ে দিলীপ ঘোষ জানিয়েছিলেন, তিনি সাধারণ কর্মী হিসাবে দুর্গাপুর যাবেন। এমনকী মঞ্চে নয়, বরং কর্মীদের সঙ্গে বসেই প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন। এত কথা বলার পরও দিলীপ ঘোষের যাওয়া নিয়ে ধোঁয়াশা ছিল। জানা গিয়েছিল, আচমকা গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাওয়ায় মোদীর সভায় হাজির থাকবেন না দিলীপ ঘোষ।বিমানবন্দরে দিলীপ ঘোষ: শুক্রবার সকালে দিল্লি যান দিলীপ ঘোষ। দিল্লিতে জরুরি কাজের জন্য যাচ্ছেন তিনি, এমনটাই জানা গিয়েছে। কলকাতা বিমানবন্দরে বিজেপি নেতা বলেন, 'দিল্লি যাচ্ছি ব্যাস এটুকুই। আমাকে কর্মীরা ডেকেছিলেন। তাই আমি হ্যাঁ বলেছিলাম।' দিলীপ ঘোষ আরও বলেন, 'পার্টি ডাকেনি। হয়তো পার্টি চায় না আমি যাই। আমি গেলে হয়তো অস্বস্তি হবে। তাই আমি দূর্গাপুর যাচ্ছি না। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি। পার্টির কাজে যাচ্ছি।'অন্যদিকে, ২১ জুলাই খড়গপুর টাউনে গিরি ময়দান রেল স্টেশন চত্বরে পাল্টা সভা হবে দিলীপেরই নেতৃত্বে। বিজেপি'র খুন হওয়া কর্মীদের স্মরণে 'শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা' হতে চলেছে এটি। অনুষ্ঠিত হবে ওই দিন বেলা তিনটেয়। ইদানীং কালে তাঁর কাছে বারবার প্রশ্ন ছিল-- ২১ তারিখে তাঁকে কি ধর্মতলার মঞ্চে দেখা যাবে? প্রশ্ন শুনে দিলীপ ঘোষ বলেছিলেন, 'কোনো না কোনো মঞ্চে তো আমাকে দেখা যাবেই। আসুক না ২১ তারিখ। রাজনীতি জল্পনায় চলে। দেখা যাক না, কী হয়। মানুষ কী জানতে চায়, সেটাই আসল। জল্পনা দিয়েই অনেকের রাজনীতি হয়।' Bengal Weather Update: বৃষ্টির বিরতি! বাড়বে তাপমাত্রা, চূড়ান্ত ঘর্মাক্ত অস্বস্তিতে নাজেহাল হবে বাংলা.
.. প্রশ্ন উঠছিল, ২১ তারিখের পর আর এই প্রশ্ন তাঁকে করতে হবে না? উত্তরে দিলীপ খুব তাৎপর্যপূর্ণ ভাবেই বলেছিলেন-- ২১ জুলাইয়ের পর আর কোনো প্রশ্ন থাকবে না, সব প্রশ্নের সমাধান হয়ে যাবে। বোঝাই যাচ্ছে, মন্দ কিছু বলেননি! দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরMamata Banerjee: 'বাজারদরের থেকেও কম দামে ফ্ল্যাট', নিউটাউনে সরকারি আবাসন 'সুজন্ন' আর 'নিজন্ন'...Sudan: হত্যাযজ্ঞ! শনি ও রবিবার গ্রামে ঢুকে নির্বিচার গুলি, গ্রামের পর গ্রামে আগুন! নারী শিশু...Satyajit Ray House Demolish: সত্যজিত্ রায়ের পৈতৃক বাড়ি ভাঙছে ইউনূস সরকার! মমতা সরব হতেই বা...Odisha self-immolation Case: ছাত্রীকে ভয়াবহ যৌ*ন হেনস্থায় অধ্যাপককে নিয়ে কমিটির 'বড়...কলকাতারাজ্যরাজ্যবিনোদন
দিলীপ ঘোষ মোদী সভা BJP Bengal মোদীর সভা 2025 Dilip Explosive Statement BJP Controversy Zee 24 Ghanta দিলীপ ঘোষ বিতর্ক Modi Rally Bengal BJP Politics Today
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Bangladesh Crime: বিয়ে দিলাম এত দেখেশুনে, জামাইয়ের সঙ্গে বনিবনা হচ্ছে না কেন! ঘটককে গাছে বেঁধে পেটাল মেয়ের বাড়ির লোকজন...A match maker in Bangladesh got beaten up heavily by brides family after the marriage as husband wife were facing problems of understanding
Read more »
Vande Bharat Incident: বন্দে ভারতে বর্বরতা! বিজেপি বিধায়কের মুখের উপর সিট এক্সচেঞ্জে না, মেরে যাত্রীর নাক-মুখ ফাটাল চেলারা...Vande Bharat passenger assaulted after refusing seat exchange with BJP MLA of Madhya Pradesh Babina
Read more »
Horoscope Today: একাধিক দিক থেকে আয় হতে পারে মিথুনের, অতিরিক্ত কাজের চাপ নেবেন না ধনু...Horoscope 2025 ajker rashifal June 21 Astrology aries taurus gemini cancer leo virgo libra scorpio sagittarius capricorn aquarius pisces
Read more »
Iran Israel War: মৌলবী হওয়ার পাঠ নিতে ভারত ছেড়ে ইরানে মেয়ে-জামাই, খোঁজ না-পাওয়ায় হাহাকার পুলিসকর্মী বাবার!Iran Israel War Raipur Central Jail constables daughter and son-in-law stranded in Iran
Read more »
Famous Actor Death: হাতে কাজ ছিল না, কুরে কুরে খাচ্ছিল অবসাদ! চরম পদক্ষেপ জনপ্রিয় অভিনেতার...marathi actor director Tushar Ghadigaonkar dies by suicide amid lack of work
Read more »
Dilip Ghosh: শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল দিলীপের! দুর্গাপুরে মোদীর সভায়...নয়া জল্পনা...BJP Leader Dilip Ghosh not to attend meeting of Narendra Modi in Durgapur
Read more »
