Patient shot dead in Guru Teg Bahadur Hospital in Delhi
Delhi Shooting : ঘটনার এক প্রত্যক্ষদর্শী একটি বৈদ্যুতিন চ্যানেলকে বলেছেন, ঘটনার সময় রিয়াজউদ্দিনের শরীরে ব্যান্ডেজ করছিলেন এক চিকিত্সক। তার মধ্যেই ঢুকে পড়ে ওই হামলাকারীখোদ রাজধানীতে সরকারি হাসপাতালে এলপাথাড়ি গুলি চালাল যুবক। সেই গুলিতে প্রাণ গেল এক রোগীর। রবিবার ভয়ংকর ওই ঘটনা ঘটে গেল দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালে। নিহত যুবকের নাম রিয়াজউদ্দিন। পেটের যন্ত্রণা নিয়ে তিনি গত ২৩ জুন ভর্তি হন ওই হাসপাতালে।রবিবার বিকেল ৪টে নাগাদ ওই গুলি চালনার ঘটনা ঘটে। দিল্লির পুলিসের আধিকারিক বিষ্ণু কুমার শর্মা সংবাদমাধ্যমে বলেন, জিটিবি হাসপাতালে রিয়াজউদ্দিন নামে এক রোগীর গুলিতে মৃত্যু হয়েছে। খাজুরি খাসের বাসিন্দা রিয়াজউদ্দিন। কীভাবে ওই ঘটনা ঘটল তা আমরা সিসিটিভির ফুটেজ স্ক্যান করে দেখছি। হামলাকারীর মোট ৪ রাউন্ড গুলি ছোড়ে। তার বয়স হবে আনুমানিক ১৮ বছর। হামলার পেছনে কী কারণ রয়েছে তা এখনও বোঝা যাচ্ছে না। ঘটনার এক প্রত্যক্ষদর্শী একটি বৈদ্যুতিন চ্যানেলকে বলেছেন, ঘটনার সময় রিয়াজউদ্দিনের শরীরে ব্যান্ডেজ করছিলেন এক চিকিত্সক। তার মধ্যেই ঢুকে পড়ে ওই হামলাকারী। মুহূর্তের মধ্য়ে গুলি করে সে পালিয়ে যায়। রক্তে ভরে যায় রিয়াজের বিছানা। পুলিস এসে রিয়াজকে জীবিত অবস্থায় দেখতে পেলেও পরে তার মৃত্যু হয়। হামলাকারী যুবক পলাতক। দিল্লির মন্ত্রী শুভ্র ভরদ্বাজ বলেন, দিল্লির হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। এনিয়ে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। নিরাপত্তার গাফিলতির সঙ্গে যারা জড়িত তাদের কাউকে ছাড়া হবে না। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরDakshin Dinajpur: ভাঙাচোরা স্যাঁতসেঁতে হস্টেলের ভিতরেই আস্ত এক বিশ্ববিদ্যালয়! কবে হবে নিজস্ব.
..West Bengal Weather Update: ভয়ংকর দুর্যোগ এবার! সাগরে ঘূর্ণাবর্তের জেরে কলকাতা-সহ সব জেলাতেই...Full Scorecard →বিনোদনরাজ্যBobby Deol | R Madhavan: 'সূর্য' বিক্রমকে শুভেচ্ছা! ববি দেওলের পর এবার বাংলা ছবির...
Guru Teg Bahadur Hospital Shooting In Hospital
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
US Shooting: ভয়ংকর! ওয়াটার পার্কে শিশুদের উপর চলল দেদার গুলি...10 people among with children shot at water park in Michigan
Read more »
Kanchanjunga Express Accident: হাসপাতালে শুয়ে বলছেন স্ত্রীর কথা, মালগাড়ির সেই জীবিত সহকারী চালককেই মৃত ঘোষণা রেলের!Kanchanjunga Express Accident Indian railways declared Goods train Alive co-driver as Dead
Read more »
Ayodhya: রামমন্দিরে রক্তপাত? কেন গুলি চলল রামলালার চোখের সামনে?Bullet fired in Ram temple Ayodhya complex SSF jawan deployed for security died under suspicious circumstances
Read more »
Team India Arrives Home: ১৬ ঘণ্টার উড়ানের পর বেজায় খিদে, ডায়েটকে গুলি মেরে বিরাট-রোহিত খেলেন...Virat Kohli, Rohit Sharma Forgets Diet Team India s Breakfast Upon Landing
Read more »
Bankura: বড়জোড়ায় চুল্লির গলিত লোহা উপচে ঝলসে গেলেন ৯ শ্রমিক, তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালেAt least 9 worker injured after liquid iron fall upon them in Barjora
Read more »
Keshpur Accident: ভয়ংকর দুর্ঘটনা, অ্যাম্বুলেন্সের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৬...Terrible accident 6 people lost their lives in a collision between an ambulance and a lorry
Read more »
