Delhi Red Fort Blast: 2005 Delhi serial blasts victim children escape Red Fort explosion by minutes saved by luck
Delhi Red Fort Blast : ২০০৫-র বিস্ফোরণ কেড়েছে বাবাকে. বাবার LIC-র কাজ সেরে ফেরার পথেই লালকেল্লার বিস্ফোরণ! ২ ভাইবোন. Delhi Red Fort blast Update: সোমবার দুই ভাই-বোন গিয়েছিলেন পূর্ব দিল্লির গীতা কলোনির এলআইসি অফিসে। ২০০৫-এর বিস্ফোরণে প্রয়াত বাবার জীবনবীমা পলিসি সংক্রান্ত কিছু সমস্যা সমাধানের জন্য। সেই কাজ সেরে তাঁরা দ্বারকায় বাড়ি ফিরছিলেন। সেইসময়.
Delhi Red Fort Blast: ২০০৫-র বিস্ফোরণ কেড়েছে বাবাকে... বাবার LIC-র কাজ সেরে ফেরার পথেই লালকেল্লার বিস্ফোরণ! ২ ভাইবোন... Delhi Red Fort blast Update: সোমবার দুই ভাই-বোন গিয়েছিলেন পূর্ব দিল্লির গীতা কলোনির এলআইসি অফিসে। ২০০৫-এর বিস্ফোরণে প্রয়াত বাবার জীবনবীমা পলিসি সংক্রান্ত কিছু সমস্যা সমাধানের জন্য। সেই কাজ সেরে তাঁরা দ্বারকায় বাড়ি ফিরছিলেন। সেইসময়...এক বিস্ফোরণ কেড়েছে বাবাকে... আর আবার সেই বিস্ফোরণ! আবার সেই রক্ত, আর্তনাদ, হাহাকার আর কান্নার রোল! সোমবার, ১০ নভেম্বর, সন্ধ্যায় ব্যস্ত দিল্লির চেনা ছবিটা মুহূর্তের মধ্যে বদলে যায়। আকাশ-বাতাস কাঁপিয়ে সাইরেন আর হুটারবাজিয়ে ছুটতে দেখা যায় অ্যাম্বুলেন্স ও পুলিসের গাড়ি। তবে সোমবার সন্ধ্যায় সেই ভয়াবহ বিস্ফোরণের হাত থেকে অল্পের জন্য রক্ষা পান নিরমিত এবং করুণা সালুজা। ২০০৫-এ দিল্লির ধারাবাহিক বিস্ফোরণে যাঁরা হারিয়েছেন তাঁদের বাবা লাল চাঁদকে ।নিহত হন সরোজিনী নগরের একটি জুস কর্নারের মালিক লাল চাঁদ। সেদিন জুস কর্নারের এক তরুণ কর্মচারী বাবলু প্রথমে দোকানের কাছে একটি পরিত্য়ক্ত ব্যাগ দেখতে পান। পরিত্য়ক্ত ব্যাগটি দেখতে পেয়ে তিনি মালিক লাল চাঁদকে সতর্ক করেন। এরপর তাঁরা দুজনেই ব্যাগটি খুলে তাতে একটি তারযুক্ত প্রেসার কুকার বোমা দেখতে পান। সঙ্গে সঙ্গে সেটি সরানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই সেই বোমা ফেটে বিস্ফোরণ ঘটে। যাতে লাল চাঁদ, বাবলু সহ অন্যদের মৃত্যু হয়। সেদিন সরোজিনী নগরের পাশাপাশি পাহাড়গঞ্জ, গোবিন্দপুরীর একটি ডিটিসি বাসেও বিস্ফোরণ হয়। ধারাবাহিক বিস্ফোরণে ৬২ জনেরও বেশি প্রাণ হারান। ২০০৫-এর সেই বিস্ফোরণে নিহত লাল চাঁদেরই সন্তান নিরমিত এবং করুণা। ২৩ বছর বয়সী নিরমিত এখন সরোজিনী নগরে তাঁদের সেই পারিবারিক জুসের দোকান চালান। সোমবার দুই ভাই-বোন গিয়েছিলেন পূর্ব দিল্লির গীতা কলোনির এলআইসি অফিসে। ২০০৫-এর বিস্ফোরণে প্রয়াত বাবার জীবনবীমা পলিসি সংক্রান্ত কিছু সমস্যা সমাধানের জন্য। সেই কাজ সেরে তাঁরা দ্বারকায় বাড়ি ফিরছিলেন। সেইসময় তাঁদের গাড়ি লালকেল্লা অতিক্রম করার মিনিট খানেকের মধ্যেই ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণ ঘটে লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে। সন্ধ্যার ব্যস্ত সময়ে, ট্র্যাফিক সিগন্যালের কাছে ধীর গতিতে চলা একটি হুন্ডাই i20 গাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। উমর মহম্মদ নামে এক জঙ্গি ডাক্তার সেই বিস্ফোরণ ঘটায়। প্রাণ হারান কমপক্ষে ১২ জন। সেই ভয়াবহ বিস্ফোরণের হাত থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ২ ভাই-বোন। যা মনে করে শিউরে উঠছেন করুণা সালুজা। বলছেন, 'আমরা ভাগ্যবান।' নিরমিত ও করুণী বলেন, বাড়ি ফেরার পথে এক আত্মীয়ের ফোনেই তাঁরা ভাই-বোন লাল কেল্লায় বিস্ফোরণের কথা জানতে পারেন। বিস্ফোরণের সেই খবর তাঁদের পুরনো ভয়াল স্মৃতি মনে করিয়ে দেয়। আবার যেন তাঁদের সেই যন্ত্রণার মুখোমুখি দাঁড় করায়। আবার তাঁদের কাঁদিয়ে তোলে। এমবিএ ডিগ্রিধারী করুণা বলেন, 'খবরটা আমায় কাঁদিয়ে তোলে। সন্ত্রাসী হামলায় বাবাকে হারানো একজন মানুষ হিসেবে, আমি একজন প্রিয়জনকে হারানোর বেদনা জানি। দেশের প্রতিটি বিস্ফোরণের ঘটনায় আমি কেঁপে উঠি। আমার চোখ ভিজে ওঠে। চোখ দিয়ে অজান্তেই জল পড়তে থাকে। আমার বাবার স্মৃতি ভেসে ওঠে। আমি খুব কমই সেই মুখটা মনে করতে পারি।" আবেগে তাঁর কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসে। Delhi Red Fort blast: 'মা, বাবা ও কৃতী', হাতে আঁকা ভালোবাসার ৩ চিহ্ন-ই চিনিয়ে দিল বিস্ফোরণে ছিন্নভিন্ন যুবককে... Major blasts in India: ভিড়ে ঠাসা ট্রেনে প্রেসার কুকারে পর পর ফাটল বোমা! বাজারে গাড়িতে! মুহূর্তে লাশের সারি... বার বার রক্তাক্ত ভারত, কান্না, হাহাকার... (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরটেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।Al-Falah University: ৭০ একর ক্যাম্পাস, ৭৪ লক্ষ MBBS ফি! দিল্লি বিস্ফোরণের পর চর্চায় আল-ফালাহ বিশ্ববিদ্যালয়...কলকাতাDeadly Serial Blasts: হাড়হিম সিরিয়াল ব্লাস্ট! দুপুর ১টা ৩০ থেকে ৩টে ৪০-এর মধ্যে পর পর মারণ...Delhi Red Fort Blast: প্রতি সেকেন্ডে ৩,২০০ মিটার! 'বুস্টার বিস্ফোরক' ANFO কী? কেন...SIR in Bengal: মাথায় হাত! ৮ দিনের মাথায় এনুমারেশন ফর্ম নিয়ে এল বড় আপডেট, শনিবারের মধ্যেই শে...Partha Chatterjee: অপেক্ষা করছে অনুগত পোষ্য, ভগ্নদেহে তিন বছর পর বাড়ির পথে পার্থ চট্টোপাধ্য...Delhi Red Fort Blast: কাশ্মীরের হাসপাতালে রোগী মেরেছিল, চাকরি চলে যায়! রাজধানীকে রক্তে ভেজান...দুনিয়া
2005 Delhi Serial Blast 2005 Delhi Serial Blasts Victim
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Delhi Red Fort blast: দিল্লি বিস্ফোরণ: ঘাতক গাড়ির শেষ ১১ ঘণ্টার পুরো রুট ম্যাপ প্রকাশ্যে! হাড়হিম...Faridabad, Badarpur, Red Fort: The last 11 hours route map Of the Car Behind Delhi Blast
Read more »
Delhi Red Fort Blast: इस्राइल, रूस और चीन सहित दुनिया भर के देशों ने जताया दुख, जानिए किसने क्या कहाDelhi Red Fort Blast: इस्राइल, रूस और चीन सहित दुनिया भर के देशों ने जताया दुख, जानिए किसने क्या कहा Delhi Red Fort Blast Israel Russia China and other Countries
Read more »
Delhi Red Fort blast: মা, বাবা ও কৃতী, হাঁতে আঁকা ভালোবাসার ৩ চিহ্ন-ই চিনিয়ে দিল বিস্ফোরণে ছিন্নভিন্ন যুবককে...Delhi Red Fort blast: Mom, Dad and Kriti, Tattoos help identify businessman killed in Delhi blast
Read more »
मैं परेशान हूं.. धमाके से दहला दिल्ली, शुभमन गिल को हो गई टेंशन, पीड़ितों को भेजा खास संदेशShubman Gill, Delhi Red Fort Blast, Delhi Blast, Cricket News in Hindi, Cricket News
Read more »
Red Fort Blast: Delhi Police Launch Search For Second Suspect Vehicle, A Red Ford EcoSportRed Fort Blast Case: Investigating agencies have intensified efforts to trace a second suspect vehicle linked to the Red Fort blast in Delhi.
Read more »
Delhi Red Fort Blast WATCH VIDEO: চারদিকে ছড়িয়ে ছিটিয়ে লাশ, আগুন আর রক্তগঙ্গা! দিল্লির ভয়ংকর বিস্ফোরণের মুহূর্তের CCTV ফুটেজ প্রকাশ্যে...Watch the real cctv footage of the moment of Delhi Red Fort Blast
Read more »
