Coldest Cristmas in Bengal in 30 years, Cold Wave forecast in Bengal
Cold Wave in Bengal: ৩০ বছরে শীতলতম বড়দিনে কাঁপছে বাংলা! কাল কলকাতাতেই ১২. কাঁপুনি ধরাবে শৈত্য প্রবাহ! আবহাওয়ার বড় আপডেট. Bengal Weather Update : আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় প্রায় ৮ ডিগ্রির কাছাকাছি চলে যাবে বলে পূর্বাভাস.
Cold Wave in Bengal: ৩০ বছরে শীতলতম বড়দিনে কাঁপছে বাংলা! কাল কলকাতাতেই ১২... কাঁপুনি ধরাবে শৈত্য প্রবাহ! আবহাওয়ার বড় আপডেট... Bengal Weather Update: আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় প্রায় ৮ ডিগ্রির কাছাকাছি চলে যাবে বলে পূর্বাভাস... সর্বোচ্চ অর্থাৎ দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি পর্যন্ত কম থাকতে পারে...অয়ন ঘোষাল: ৩০ বছরের মধ্যে আজকের বড়দিন শীতলতম বড়দিন! আগামিকাল কলকাতার তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রিতে। সেইসঙ্গে রাজ্যে হতে পারে শৈত্য প্রবাহও! বাংলায় ঠান্ডা নিয়ে বড় পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল জেলাগুলিতে ২৬ ডিসেম্বর থেকে অন্তত ২ দিন শৈত্য প্রবাহের সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া বিজ্ঞানীদের একাংশ। এরমধ্যে পুরুলিয়া, বাঁকড়া, পশ্চিম বর্ধমান জেলার কথা বিশেষভাবে বলা হচ্ছে। সেখানে শৈত্য প্রবাহ বা অনুরূপ অর্থাৎ ফিল লাইক পরিস্থিতি তৈরি হতে পারে। তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বিশেষত কলকাতায় চলতি বছরে এখনও শৈত্য প্রবাহের সম্ভাবনা কম।দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় প্রায় ৮ ডিগ্রির কাছাকাছি চলে যাবে বলে পূর্বাভাস। কলকাতায় তাপমাত্রা প্রায় ১২ থেকে ১৩ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে। আজই কলকাতায় তাপমাত্রা রেকর্ড ভেঙে ১৩.৭ ডিগ্রি! ৩০ বছরের মধ্যে আজকের বড়দিন শীতলতম দিন। কলকাতা সহ দক্ষিণবঙ্গে মরশুমের শীতলতম দিন আজ। এর আগে মাঝে শুধু ২০১৬ সালে একবার বড়দিনে ১৩ ডিগ্রির ঘরে নেমেছিল পারদ। আগামিকাল কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রিতে নামতে পারে! তারপর পরবর্তী ৫ দিন ফের ১৩ ডিগ্রি বা তার কাছাকাছি থাকবে তাপমাত্রা। পরবর্তী ৫ দিন দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলায় সর্বোচ্চ অর্থাৎ দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি পর্যন্ত কম থাকতে পারে। ওদিকে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটা কমে প্রায় ১০ থেকে ১২ ডিগ্রির কাছাকাছি থাকবে। আর দার্জিলিং পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা প্রায় ৩ থেকে ৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। পরবর্তী ৪৮ ঘণ্টায় কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় শীতল দিনের পরিস্থিতি তৈরি হবে। এক্ষেত্রে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি কম থাকবে। রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার নীচে থাকবে। Christmas WhatsApp Scam: খুব সাবধান, বড়দিনের বিরাট স্ক্যাম! হোয়াটসঅ্যাপ খুললেই নিমেষে হবেন সর্বস্বান্ত...Aadhaar Rules Change: ৩১ ডিসেম্বর মাঝ রাতের পরই বদলে যাবে আপনার আধার! আসছে বড়সড় পরিবর্তন...আপডেট করার শেষ তারিখ কবে?Mysterious New Virus: বলা হচ্ছে 'আনট্রিটেবল'! করোনার চেয়েও বহুগুণ খতরনাক রহস্য-ভাইরাস! ফের বড় বিপদ পৃথিবীর জন্য...
Coldest Cristmas In Bengal In 30 Years Coldest Cristmas Cold Wave Forecast In Bengal Bengal Weather Update
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
पूर्णिया में शीतलहर का असर बरकरार: कोहरे की सफेद चादर में लिपटा शहर, पछिया हवा से बढ़ी कनकनी; स्कूलों की टाइ...Due to the cold wave in Purnia, school timings have been changed.
Read more »
SIR In Bengal: কমিশন জবাব দাও, CEO দফতরের সামনে ফের বিক্ষোভ BLO-দের, শুনানি শুরুর আগেই...BLO stages protest in front of CEO office during SIR in Bengal
Read more »
Bengal Winter Update: ঘন কুয়াশার মধ্যেই শীতের আভাস! ক্রমশ নামতে পারে তাপমাত্রা? বুধবার থেকে কী হবে?Bengal Winter Update Bengal Weather Update dense fog low temperature
Read more »
Bengal Weather Update: বড়দিন থেকে ঝুপ করে নামবে পারদ, জবুথবু শীতে কাঁপুনির বার্তা রাজ্যেTemperature likely to dip further from tomorrow in Bengal
Read more »
राजस्थान में कड़ाके की सर्दी, 2 दिन शीतलहर की चेतावनी: 4 शहरों में पारा 5 डिग्री से नीचे आया, ओस जमी, सिरोह...Rajasthan is experiencing severe cold weather; a cold wave alert has been issued for the next two days.
Read more »
मुजफ्फरपु में एक हफ्ते बाद धूप निकली: ठंड से हल्की राहत, पछिया हवा के चलते कनकनी बरकरार; लोगों से सावधानी ब...sun came out in Muzaffarpur after a week, Slight relief from the cold.
Read more »
