Rain Returns at the Start of the Week Heavy Rainfall Alert from North to South Bengal
West Bengal Weather Update : জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সোমবার ফের বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। জলীয় বাষ্পের কারণে অস্বস্তি থাকবে। বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে। জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সোমবার ও মঙ্গলবার ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ৩১ জুলাই বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর রোহতক ওরাই এরপর নিম্নচাপ এলাকার ওপর দিয়ে ছত্রিশগঢ়, জামশেদপুর এবং দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পঞ্জাব, মধ্যপ্রদেশ, গুজরাট এবং অসমে রয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। একটি অফশোর অক্ষরেখা রয়েছে গুজরাট থেকে উত্তর কেরালা পর্যন্ত।আজ ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও পুরুলিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। সোমবার ফের বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে। মঙ্গলবার নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে। বুধবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে; ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।আজ অতিভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার ভারী বৃষ্টি শুধুমাত্র কালিম্পং মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে। মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বাড়ি বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। শুক্রবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।আজ আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ১০০ শতাংশ। আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি হবে। বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা বেশি। আগামী সপ্তাহের শুরুতে সোম ও মঙ্গলবার বৃষ্টি বাড়তে পারে।আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.
২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৭ থেকে ১০০ শতাংশ। বৃষ্টি হয়েছে ৭.৬ মিলিমিটার।এক্সট্রিমলি হেভি রেইন বা প্রবল বৃষ্টিপাত। মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টির আশঙ্কা আগামী ২৪ ঘণ্টায়। বিদর্ভে ভারী বৃষ্টি। রাজস্থান এবং গুজরাটেও প্রবল বৃষ্টির আশঙ্কা কিছু জায়গায়। অতি ভারী বৃষ্টির সতর্কতা।আজ সিকিম ও সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ ও কাল পূর্ব মধ্যপ্রদেশে অতি ভারী বৃষ্টি। উত্তরাখন্ডে ও আজও কাল অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ২৯ জুলাই পশ্চিম মধ্যপ্রদেশ অতি ভারী বৃষ্টি।৩০ জুলাই পর্যন্ত মধ্যপ্রদেশ ছত্রিশগড় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বিহারে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে। ২৮ জুলাই পর্যন্ত এবং ৩০ জুলাই ও ১ আগস্ট ভারী বৃষ্টি সিকিম এবং সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে। ২৯ থেকে ৩১ জুলাই ভারী বৃষ্টি ঝাড়খন্ডে। ৩১ জুলাই ওড়িশাতেও ভারী বৃষ্টির সতর্কতা। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরBankura Child Missing: নিখোঁজ শিশুর তদন্তে বাবা-মাকে নিয়ে বাড়ির কাছেই হাজির পুলিস, ঝোপের কাছে...Aparajita Bill: 'ফাঁসির সাজা অত্যন্ত কঠোর'! অপরাজিতা বিল ফেরত পাঠালেন রাজ্য়পাল..Full Scorecard →Kannur Jail crime case: রোমহর্ষক! ক্রাচে ভর দিয়ে হাঁটতে হয়! ধর্ষণ-খুনে দোষী 'বিকলাঙ্গ...Tarapith Temple: এই ভয়ংকর দুর্যোগের মধ্যে দীর্ঘ ২০০ কিমি রাস্তা দণ্ডী কেটে মা তারার মন্দিরে!...School Roof Collapse: প্রার্থনা চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সরকারি স্কুলের ছাদ! মর্মান্তি...রাজ্য
West Bengal Rain Alert Heavy Rain In Bengal North Bengal Rain South Bengal Weather Monsoon Alert Bengali News Zee 24 Ghanta Today Weather Update Rain Forecast
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Jam in National Highway: ডবল ইঞ্জিন বিকল! বিজেপিশাসিত রাজ্যে ৮ কিমি জ্যাম, ৩২ ঘণ্টা আটকে থেকে মারাই গেলেন তিন..Jam in National Highway: ইন্দৌর থেকে থেকে সোজা দেওয়াস পর্যন্ত। ৮ কিমি জাতীয় সড়কে 'প্রাণঘাতী' জ্যাম। প্রশ্নের মুখে ইন্দৌরের ট্রাফিক ব্যবস্থা।
Read more »
Bengal Weather Update: গভীর নিম্নচাপের তাণ্ডব! ভারী বৃষ্টি কলকাতা-সহ সাত জেলায়...Bengal Weather Update Devastation from Deep Low Pressure Heavy Rain in Kolkata and Seven Districts
Read more »
अयोध्या में सरयू उफनाई, वार्निंग लेवल के करीब: बुलंदशहर में भारी बारिश से स्कूल बंद, गलियां तालाब बनीं, 47 ...VnsUP weather update IMD warning, IMD heavy rain alert UP , Uttar Pradesh monsoon weather update, UP latest weather news today, IMD weather warning
Read more »
‘बाबा ने मेरा 12 बार रेप किया, फिर अबॉर्शन कराया’: पद्मश्री कार्तिक महाराज पर आश्रम में रेप-मारपीट का आरोप,...West Bengal Murshidabad Karthik Maharaj Rape Case Update.
Read more »
Bengal Weather Update: আসরে এবার মনসুন ফ্লো! বজ্রবিদ্যুৎ-সহ অতিভারী বৃষ্টির সতর্কতা উত্তর-দক্ষিণে...Monsoon Flow Hits Heavy Rain with Thunderstorm Alert in North and South Bengal
Read more »
Bengal Weather Update: নিম্নচাপের চোখরাঙানি! দুপুরের পরই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ভাসবে এই এই জেলা...The fury of the low pressure system Thunderstorms and rain expected after noon these districts will be flooded
Read more »
