Delhi Capitals bought Jammu and Kashmir all-rounder Auqib Nabi for Rs 8.40 crore at the IPL 2026 auction
Auqib Nabi IPL 2026 Auction: ৩০ লাখ থেকে সোজা ৮.৪০ কোটি! নিলামে দিল্লির চমক কাশ্মীরি কোহিনুর, রইল বায়োডেটা. Who is Auqib Nabi: আইপিএল ছাব্বিশের নিলামে দিল্লি ক্যাপিটালস, জম্মু ও কাশ্মীরের অলরাউন্ডার আকিব নবীকে ৮.
Auqib Nabi IPL 2026 Auction: ৩০ লাখ থেকে সোজা ৮.৪০ কোটি! নিলামে দিল্লির চমক কাশ্মীরি কোহিনুর, রইল বায়োডেটা... Who is Auqib Nabi: আইপিএল ছাব্বিশের নিলামে দিল্লি ক্যাপিটালস, জম্মু ও কাশ্মীরের অলরাউন্ডার আকিব নবীকে ৮.৪০ কোটি টাকায় দলে নিয়েছে। কাশ্মীরিকে নিয়েই এখন চলছে চর্চা...চর্চায় জম্মু-কাশ্মীরের অলরাউন্ডার আকিব নবী ধর । অবশেষে দেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর, কঠোর পরিশ্রমের ফসল পেলেন। ২৯ বছর বয়সী ক্রিকেটার ৩০ লক্ষ টাকার বেসপ্রাইজে নিলামের তালিকায় ছিলেন। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত, চলতি আইপিএল মিনি-নিলামে দিল্লি ক্যাপিটালস তাঁকে ৮.৪০ কোটি টাকায় দলে নিয়েছে।দিল্লি এদিন ডানহাতি মিডিয়াম পেসারের জন্য প্রথমে বিড করে এবং একটি তীব্র নিলাম যুদ্ধ বাঁধিয়ে দেয়। রাজস্থান রয়্যালস সংক্ষিপ্ত সময়ের জন্য লড়াইয়ে অংশ নিলেও, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আকিবের দাম ১ কোটি টাকার উপরে নিয়ে যায়। পরে সানরাইজার্স হায়দরাবাদাও দর কষাকষিতে যোগ দেয়, কিন্তু দাম ক্রমাগত বাড়তে থাকলেও দিল্লিই শেষ পর্যন্ত টিকে থাকে এবং ৮.৪০ কোটি টাকায় কাশ্মীরিকে নিয়ে আসে ঘরে। জম্মু-কাশ্মীরের বারামুল্লার বাসিন্দা আকিব। এখন উমরান মালিক এবং যুধবীর সিং চরাকের পর তৃতীয় কাশ্মিরী হিসেবে আইপিএলে চুক্তিবদ্ধ হলেন। যা রাজ্য ক্রিকেটের জন্য উল্লেখযোগ্য মাইলফলক।আকিবের এই বড় অঙ্কের পারিশ্রমিক ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক চিত্তাকর্ষক পারফরম্যান্সেরই ভিত্তিতেই। একজন প্রকৃত অলরাউন্ডার হিসেবে নতুন বলে সুইং করানোর দক্ষতার জন্য পরিচিত। ডেথ ওভারেও তাঁর বোলিং দক্ষতা উল্লেখযোগ্য। পাশাপাশি ব্যাট হাতেও কার্যকর অবদান রাখেন। চলতি সৈয়দ মুসতাক আলি ট্রফিতে তিনি ৭ ম্যাচে ৭.৪১-এর ইকোনমি রেটে ১৫ উইকেট শিকার করেছেন। মধ্যপ্রদেশের বিরুদ্ধে তাঁর সর্বশেষ ম্যাচ ছিল। আকিব ২১ বলে দ্রুত ৩২ রান করার পর ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে জম্মু-কাশ্মীরকে জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।আকিবের টি-টোয়েন্টি ফর্ম বজায় ছিল ২০২৫-২৬ রঞ্জি ট্রফিতেও। অসাধারণ শুরু করেছিলেন। প্রতিযোগিতার প্রথমার্ধে শীর্ষ ৫ উইকেট শিকারির মধ্যে আকিবই ছিলেন একমাত্র পেসার, যিনি ৯ ইনিংসে ২৯ উইকেট নিয়েছিলেন। তাঁর শিকারের মধ্যে ছিল তিনটি পাঁচ উইকেটও! রাজস্থানের বিরুদ্ধে অসাধারণ ৭ উইকেটে ২৪ রানের পারফরম্যান্সে মোহিত করেছিল। যা জম্মু-কাশ্মীরকে নকআউট পর্বে জায়গা করে দিয়েছিল। ২০২৪-২৫ রঞ্জি ট্রফিতেও সমান ভাবে প্রভাব ছিল তাঁর। পারফরম্যান্সের ধারাবাহিকতায় আকিব ১৩.৯৩-এর অসাধারণ গড়ে ৪৪ উইকেট নিয়েছিলেন। সেবার দেশের অন্য কোনও ফাস্ট বোলার এই পারফরম্যান্সের ধারেকাছেও পৌঁছতে পারেননি। কেবল বিদর্ভের অলরাউন্ডার হর্ষ দুবে সামগ্রিকভাবে তাঁর উপরে ছিলেন।বারামুল্লায় বেড়ে ওঠার সময়ে আকিব সীমিত পরিসরে এবং পাহাড়ি অঞ্চলে তাঁর দক্ষতা শাণিত করেছে। যেখানে লম্বা রান-আপের সুযোগ-সুবিধাই ছিল না। সেই ভিত্তিতেই তাঁর নিয়ন্ত্রণ এবং নতুন বলে মুভমেন্টের ক্ষমতাকে রূপ দিয়েছে। যে গুণগুলো এখন তাঁকে দিল্লি ক্যাপিটালসের একজন সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে তুলে ধরেছে। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরবলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...Venkatesh Iyer IPL 2026 Auction: ৭০% পে কাট! কেকেআরের বিতাড়িত ২৩.৭৫ কোটির তারকার করুণ দশা, কত টাকায় কোথায় গেলেন?রাজ্যস্বাস্থ্যFull Scorecard →SIR in Bengal: রাত পোহালেই SIR-এর খসড়া তালিকা! ৫৯ লক্ষ নাম বাদ? আশঙ্কার কালো মেঘ ২ কোটির মা...KKR: ৩০.৫০ কোটিতে কেকেআরে ক্যামেরন গ্রিন! নিলামের আগের দিনই বাদশাহ কাড়লেন সবার গ্রাস...খেলাদুনিয়া
Auqib Nabi Dar Ipl 2026 Auction Ipl Auction 2026 Auqib Nabi Highlights Auqib Nabi Ipl Auction Auqib Nabi Ipl 2026 Auqib Nabi Dar Ipl Auction 2025 Auqib Nabi Dar Ipl 2026 Aaquib Nabi Ipl Auction Ipl 2026 Next Supersta
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
IPL Auction 2026: ৭৭ শূন্যপদে লড়াই ৩৫৯ প্রার্থীর! কে কত টাকা নিয়ে বাজারে? কখন কোথায় দেখবেন নিলাম?When and where how to watch the IPL Auction 2026
Read more »
KKR: ৩০.৫০ কোটিতে কেকেআরে ক্যামেরন গ্রিন! নিলামের আগের দিনই বাদশাহ কাড়লেন সবার গ্রাস...KKR Buys Cameron Green For 30.50 Crore IPL Auction 2026
Read more »
IPL 2026 Auction: আইপিএল নিলামের আগে দেখে নিন ১০ দলের ক্রিকেটারদের পুরো তালিকা...Full List of Squads of All 10 Teams before IPL 2026 Auction
Read more »
IPL Auction 2026 Live Updates: After Green, KKR Buys Matheesha Pathirana For Rs 18 CrIPL Auction 2026 Live Updates: Cameron Green, who was the hottest property in this IPL 2026 auction, goes to KKR for Rs 25.20 Cr.
Read more »
Venkatesh Iyer IPL 2026 Auction: ৭০% পে কাট! কেকেআরের বিতাড়িত ২৩.৭৫ কোটির তারকার করুণ দশা, কত টাকায় কোথায় গেলেন?Venkatesh Iyer takes 70 percent pay cut IPL 2026 Auction
Read more »
IPL 2026 Auction: జాక్ పాట్ కొట్టిన శ్రీలంక యువ పేసర్ మతీషా పతిరానా.. 18 కోట్లకి దక్కించుకున్న కేకేఆర్..!Matheesha Pathirana IPL Auction 2026: అబుదాబి వేదికగా జరుగుతున్న ఐపీఎల్ 2026 మినీ వేలం ఆసక్తికరంగా సాగుతోంది. తాము కోరుకున్న ఆటగాళ్లను దక్కించుకునేందుకు ఫ్రాంఛైజీలు పోటీపడుతున్నాయి.
Read more »
