Waqf Protest: রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কড়া আদালত, রাজ্যকে ৩০ মিনিট সময় দিল হাইকোর্ট
Waqf Protest : শুভেন্দু অধিকারীর আইনজীবী সওয়াল করেন, ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে হামলা চলছে। একজন মন্ত্রী প্রকাশ্যে বলেছেন কলকাতা অচল করে দেবেনরাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কড়া কলকাতা হাইকোর্ট। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় ওই নির্দেশ দিল শীর্ষ আদালত। রাজ্যকে ৩০ মিনিট সময় দিল আদালত। মুর্শিদাবাদের একাধিক জায়গায় হামলা হয়েছে। ইতিমধ্যেই ২ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন করা হয়েছে আদালতে। ওই আবেদেনের ভিত্তিতে মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে কিছু সময়ের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে। এমনটাই জানাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এতে রাজ্যের অধিকার খর্ব হচ্ছে এমন কাথায় কোনও অর্থ হয় না। রাজ্য অশান্তি দমনের জন্য কী করতে চায় তা তিরিশ মিনিটের জন্য জানাক। এমনটাই বলল হাইকোর্ট। শুভেন্দু অধিকারীর আইনজীবী সওয়াল করেন, ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে হামলা চলছে। একজন মন্ত্রী প্রকাশ্যে বলেছেন কলকাতা অচল করে দেবেন। মুর্শিদাবাদে দু জন মৃত্যু হয়েছে। সেখানে অশান্তি চরম পর্যায়ে গিয়েছে । আমরা ওই জেলাগুলিতে CAPF মোতায়েন চাইছি। রাজ্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। মামলাটি সুপ্রিম কোর্টে আছে। প্রতিবাদ ইন হাউস হতেই পারে। কিন্তু মানুষের জীবন যাবে কেন? মুর্শিদাবাদ ছাড়াও উত্তর ২৪ পরগনা স্পর্শকাতর। আমতলাতে হচ্ছে। ধুলিয়ান এলাকায় বোমাবাজি হচ্ছে।ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়, বিএসএফ কি ওখানে আছে? আপনারা কি চাইছেন? কী করে জানা যাবে যে কোন কোন জেলা স্পর্শকাতর? DM বিএসএফ সাহায্য চেয়েছে! আমরা CAPF-কে বলি রাজ্যের সঙ্গে থেকে কাজ করতে! তার মধ্যে রাজ্য রিপোর্ট দিয়ে জানাক। এখন পরিস্থিতি বুঝেই আমরা বলছি কেন্দ্রীয় বাহিনীর কথা। তার মানে রাজ্যের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে না। শুধু সাহায্য করবে। অতীতেও বাহিনী মোতায়েন হয়েছে। রুট মার্চ করতে পরবে তারা। নির্বাচন ছাড়াও অনেক ক্ষেত্রে আগে বাহিনী মোতায়েন হয়েছে। নির্দিষ্ট কাউকে রক্ষা করা আমাদের কাজ নয়। আমাদের কর্তব্য মানুষকে রক্ষা করা। সেটা আমাদের দেখতে হবে।রাজ্য সরকারের তরফে জানানো হয়, মুর্শিদাবাদের গোলমালে এখনওপর্যন্ত ১৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। দু জনের মৃত্যু হয়েছে। পুলিস মোতায়েন আছে বিভিন্ন জায়গায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই মুহুর্তে আমদের অফিসাররা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Waqf Protest : 'কয়েকটি দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে, প্ররোচনায় পা দেবেন না'Delhi Murder Case | A Nosepin: নৃশংস হত্যাকাণ্ড! খুনের পর তার দিয়ে বেঁধে কাপড়ে মুড়িয়ে ড্রে.
..Sheikh Hasina: ফিরতে চান দেশে! বাংলাদেশে পা রাখলেই হাজতবাস হাসিনার, জারি গ্রেফতারি পরোয়ানা.....Thunderstorm Tragedy: বজ্রপাতে মৃত্যুমিছিল! নিহত ৮০-র বেশি, ৪ লক্ষ ক্ষতিপূরণ ঘোষণা সরকারের.....CSK vs KKR | IPL 2025: ধোনিদের ডেরায় ঢুকে রাহানেদের শিকার, বলে-ব্যাটে দুরন্ত কেকেআর...দুনিয়ারাজ্য
Waqf Protest Murshidabad Calcutta High Court
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
वक्फ संशोधन बिल के खिलाफ जंतर-मंतर पर प्रदर्शन: ओवैसी बोले- बिल में प्रावधान, मस्जिद पर सवाल उठे, तो जांच ह...Waqf Amendment Bill Jantar Mantar Protest Update.
Read more »
वक्फ पर बंगाल के मुर्शिदाबाद में सड़क पर क्यों भड़के शोले, पढ़ें इनसाइड स्टोरीWest Bengal में Waqf Bill के खिलाफ Jangipur में Violent Protest, Police Vehicle में आगजनी | Mamata
Read more »
ममता बोलीं- बंगाल में नया वक्फ कानून लागू नहीं होगा: मुस्लिम प्रॉपर्टी की रक्षा होगी; गोली मार दो पर धर्म क...Waqf Amendment Bill 2025 Muslims Protest Update; Follow Waqf Bill Latest News, Supreme Court Decisions Updates On Dainik Bhaskar.
Read more »
Mamata Banerjee: SSC চাকরি বাতিল সুপ্রিম রায় নিয়ে মমতার মন্তব্য, মুখ্যমন্ত্রীকে কড়া আইনি নোটিস!Legal Notice sent to Mamata Banerjee by a Delhi Lawyer for her comments on Supreme Court SSC case verdict
Read more »
मध्य प्रदेश मुस्लिम त्योहार कमेटी करेगी वक्फ बिल का विरोध: इकबाल मैदान सड़क पर होगा प्रदर्शन, आज 3 बजे इकट्ठ...Madhya Pradesh (MP) Bhopal Waqf Bill Protest Update.
Read more »
Waqf Protest: কয়েকটি দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে, প্ররোচনায় পা দেবেন নাWaqf Protest: কয়েকটি দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে, প্ররোচনায় পা দেবেন না
Read more »
