Sukanta Majumdar BIG Allegation against Mamata Banerjee to promote Abhishek Banerjee as TMC supremo before West Bengal Assembly Election 2026
West Bengal Assembly Election 2026 : অভিষেককে মাথায় বসাতে প্ল্যান করেই ইডি অফিসে হামলা. মমতার বিরুদ্ধে বিস্ফোরক. West Bengal Assembly Election 2026 : 'অভিষেককে মাথায় বসাতে প্ল্যান করেই ইডি অফিসে হামলা.' মমতার বিরুদ্ধে বিস্ফোরক.
West Bengal Assembly Election 2026: অভিষেককে মাথায় বসাতে প্ল্যান করেই ইডি অফিসে হামলা... মমতার বিরুদ্ধে বিস্ফোরক... West Bengal Assembly Election 2026: 'অভিষেককে মাথায় বসাতে প্ল্যান করেই ইডি অফিসে হামলা...' মমতার বিরুদ্ধে বিস্ফোরক... Sukanta Majumder Attacks Mamata Banerjee, Abhishek Banerjee: এটাও এই প্ল্যানের অংশ নয় তো? যারা অভিষেককে মানতে চায় না, তাদেরকে বাধ্য করার পরিকল্পনা হতে পারে।বিস্ফোরক সুকান্ত মজুমদার। প্ল্যান করে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে তৃণমূলের সুপ্রিমো পদে বসানোর পরিকল্পনা চলছে! এমনটাই দাবি করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। একইসঙ্গে গঙ্গাসাগর থেকে বাবুঘাট, বিবিধ ইস্যুতে রাজ্যের ক্ষমতাসীন সরকার ও শাসকদলকে কাঠগড়ায় তুললেন তিনি। বলাই বাহুল্য যে, ছাব্বিশের ভোট ঘিরে রাজনৈতিক তরজার ক্রমশ পারদ চড়ছে। হাইভোল্টেজ নির্বাচন ঘিরে যুযুধান দুই পক্ষ, একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাতে ব্যস্ত।মুখ্যমন্ত্রী প্রতিবারই এই কাজ করেন। মাননীয়া মুখ্যমন্ত্রী নিজের মুখ ছাড়া পোস্টারে অন্য কারও মুখ দেখতে দেন না, বা নিজেও পছন্দ করেন না। উনি এবং উনার ভাইপোর মুখ ছাড়া কিছুই থাকে না। মুখ্যমন্ত্রী অবাস্তব দাবি করেন, ব্রিজ বানিয়ে দেবেন! গতকাল দাবি করেছেন ৪৫ লক্ষ লোক এসেছে। যদিও এখনও আমাদের কাছে আপডেট ৩০ হাজার ভেসেল টিকিট বিক্রি হয়েছে। তাহলে ৪৪ লক্ষ ৭০ হাজার লোক নদীর এপার থেকে ওপার শক্তিমানের মত উড়ে উড়ে গেছে কিনা আমার জানা নেই। আমরা তো নতুন না, প্রতিবারই আমরা যাই। গতবারও আমি গিয়ে স্নান করে এসেছি, ওখানে ডুব দিয়েছি। মুখ্যমন্ত্রী ওখানে যান বিজ্ঞাপনের জন্য, যান চলে আসেন। স্নান-টান করেন না। আমি গতবারেও স্নান করেছি, তার আগেও স্নান করেছি, এটা হিন্দু সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি। গঙ্গাসাগর মেলার উপর কত সাহিত্য রচনা হয়েছে। বাঙালিকে তো গঙ্গাসাগর ছাড়া ভাবা যায় না। এখন বাংলাদেশের মতো বাঙালি হলে পৌষ পার্বণেও হারাম হয়ে যায়। আমরা সেই বাঙালিত্বে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি, যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ।বিগত বেশ কয়েকবার বাবুঘাটে গিয়েছিলাম এবারে আমার যাওয়ার সময় হয়নি। প্রতিবারই গিয়ে দেখেছি প্রচুর অব্যবস্থা থাকে। বিহার, উত্তর প্রদেশ থেকে প্রচুর সাধু-সন্তরা আসেন। এখানে এসে তাঁরা বাধ্য হন একপ্রকার এখানে থাকতে। আমরা বরাবর দাবি তুলেছি একটা গঙ্গাসাগর হাউস করার, যেখানে এসে এই পুণ্যার্থীরা থাকতে পারবেন। মাথার উপর ছাদ পাবেন। দুর্ভাগ্যের বিষয় এই রাজ্যে হজ হাউজ করা যতটা সহজ, যতটা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন পাওয়া যায়, গঙ্গাসাগর হাউসের ক্ষেত্রে ততটা সমর্থন বা ততটা উদ্যোগ পাওয়া যায় না।সুকান্ত মজুমদার: ওই যে যুবরাজ বলছেন না, এখন বাংলার মসনদে ভাইপোকে বসানোর সমস্ত রকম প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রচেষ্টাগুলো গভীর চিন্তাভাবনার সঙ্গে হচ্ছে। আমার মনে হয়, ইডির অফিসে অতর্কিতে হামলা এটাও এই প্ল্যানের অংশ নয় তো? যে আদালত একটা অন্যরকম রায় দিতে পারে তাই মেনে নাও অভিষেককে! এটা দলের পুরনো তাদেরকে বাধ্য করার পরিকল্পনা হতে পারে।ইডি মুখ্যমন্ত্রী সহ পাঁচজনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে এফআইআর দায়ের করেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিজি ছিলেন এবং নন্দিনী চক্রবর্তীও সম্ভবত ছিলেন। এনারা কিন্তু থ্রেট দিয়ে ওসব জিনিসপত্র নিয়ে এসেছেন। কাজেই এটাকে আইনের ভাষায় তো ডাকাতি বলে! পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এতদিন পর্যন্ত সবাই 'চোর, চোর' বলতেন! এখন প্রমোশন পেয়েছেন, সংক্রান্তির আগে তিনি ডাকাত হয়েছেন। এর আগে আমরা ডাকাত-রানি বলতাম। এখন ভারতবর্ষের একটি সংস্থা বলছে ডাকাত। এবার আদালতে যাচ্ছে বিষয়টা, আদালত বিচার করবে; আদালতের উপর বিশ্বাস আছে। ইডির বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তাতে স্থগিতাদেশের আবেদন জানিয়েছে। কারণ এটা তো হওয়ারই কথা। তাহলে ইডি কোথাও গিয়ে তদন্ত করবে কীভাবে? তাহলে ইডি, সিবিআই তুলে দেওয়া উচিত। রাজ্যের পুলিস যা ইচ্ছা তাই করবে। কয়লা পাচার করবে, পুলিসের গাড়িতে করে কয়লা পাচার করে টাকা পৌঁছে দেবে ভাইপোর কাছে!এসআইআর-এর সব অভিযোগ ওয়াইল্ড অ্যালিগেশন। কোনও সঠিক তথ্য দেওয়া হচ্ছে না। তৃণমূল কংগ্রেস যে ভূতেদের Ramp ওয়াক করাল, তা কতটা বেসলেস! ২৪ লক্ষের মধ্যে মাত্র তিন জনকে হাজির করেছে। কিছু বিএলও এবং এএইআরও তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হিয়ারিং-এর সময় সমস্যা করার চেষ্টা করছে। আমাদের কাছে খবর আছে, তাদের উদ্দেশ্য হচ্ছে এমন একটা পরিবেশ তৈরি করা যাতে এসআইআর-এ হ্যারাসমেন্ট করছে এটা এস্টাবলিশ করা যায়। এই যে ২৬ হাজার লোকের চাকরি চলে গেল, তাতে মানুষকে হেনস্থা করা হচ্ছে না? রেশনের দোকানে লাইন ভোটের দোকানে লাইন, তাতে হেনস্তা হতে হয় না? কিছু তো সময় ব্যয় করতে হবে। মহম্মদ শামির নাম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি তো উত্তরপ্রদেশের লোক। শাগ দিয়ে মাছ ঢাকা যায় না। ২০০২-এ নিশ্চয়ই তাঁর নাম বা বাবার নাম কিছু ছিল না।এসআইআর মামলা নিয়ে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন। যে ৪৮ লক্ষ নাম বাদ গেছে তার মধ্যে মৃত এবং শিফটেড ভোটার। তাতেই দেখা যাচ্ছে একশোর বেশি সিটে তৃণমূল কংগ্রেসের জেতার যে মার্জিন তার থেকেও বেশি ভোটার বাদ চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। কারণ তিনি তো জানেন না, তার চেলা চামুন্ডারা কতটা ছাপ্পা মেরেছে। উনি ভয় পাচ্ছেন যদি সবই ছাপ্পা মেরে থাকে, তাহলে বুঝতে পারছেন তো যে মানুষের রায় উল্টোদিকে ছিল! মুখ্যমন্ত্রী তাহলে এবার হেরে যাচ্ছেন! তিনি আর মুখ্যমন্ত্রী থাকছেন না! 'শুভেন্দুর কনভয়ে হামলা! আপনাদেরও কনভয়ে যেতে হয়, কতটা উদ্বিগ্ন? বিশিষ্টজনেরা প্রার্থী হতে চাইছেন না বিজেপির এই কারণে!'ভয়ের পরিবেশ গণতন্ত্রের ক্ষেত্রে কাম্য নয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে হয়েছে সেটা। এই পরিস্থিতি থেকে আমাদের বাইরে বেরোতে হবে। নির্বাচন কমিশনকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এবং কিছু জনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নচেৎ এটা বন্ধ হবে না। কিছু অফিসারের বিরুদ্ধেও স্টেপ নিতে হবে। একজন ডিএম তার এলাকায় কিছু গুন্ডা নিয়ে এসে গুন্ডারাজ করে যাবেন আর তিনি বলবেন, কিছু জানি না! জেলাশাসক বা জেলা পুলিস সুপারকে দায়িত্ব নিতে হবে।দেখুন আমরা অত্যন্ত চিন্তিত এবং আমরা মনে করি রাজ্য সরকারের উচিত অবিলম্বে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চাওয়া। বিশিষ্ট যারা চিকিৎসক বা বিশেষজ্ঞ আছেন, জীবাণু বিশেষজ্ঞের টিমকে কেন্দ্রীয় গবেষণাগার থেকে সেই বিজ্ঞানীদেরকে উচিত ডেকে পাঠানো রাজ্য সরকারের। কেন্দ্র-রাজ্য টিম তৈরি করে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হোক, যাতে বাংলার মানুষের প্রাণ না যায়। Nipah Virus: বাংলায় ভয়ংকর নিপাকে রুখতে কেন্দ্র-রাজ্য জয়েন্ট রেসপন্স টিম! কোন মাংস এখন একদমই খাবেন না? কী বলছে বিশেষজ্ঞদের গাইডলাইন... Kolkata Book Fair 2026: কলকাতা বইমেলায় ঠাঁই হচ্ছে না বাংলাদেশের স্টলের! ২০ দেশের মধ্যে থিম কান্ট্রি আর্জেন্টিনা... (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরটেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।কলকাতাদুনিয়াFull Scorecard →দুনিয়াখেলাGermany Visa Fees: মোদীর সঙ্গে ঘুড়ি উড়িয়েই আরও বন্ধু জার্মানি! আর লাগবে না ট্রানজিট ভিসা.....Iran Crisis: বিক্ষোভের মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে, আমেরিকার উস্কানির মুখে পাল্টা মুখ খুললেন...
Mamata Banerjee Abhishek Banerjee Sukanta Majumdar ED Raids IPAC Office
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
I-PAC छापेमारी विवाद; ED का ममता पर दखल का आरोप: सुप्रीम कोर्ट में कहा- हमसे सबूत छीनकर ले गईं, मामले की CB...Follow Dainik Bhaskar Updates on ED Supreme Court plea West Bengal.
Read more »
Mamata Banerjee Writes CEC: স্বেচ্ছাচারিতা করে বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছে কমিশন! জনস্বার্থে ফের জ্ঞানেশ কুমারকে বিস্ফোরক চিঠি মমতার..CM Mamata Banerjee writes fifth letter to Chief Election Commissioner on SIR in Bengal
Read more »
West Bengal Assembly Election 2026: যত চমকাবে, তত চকচক করব! তৃণমূল ২৫০ আসনে জিতলেই আমি জিম সেলফি পোস্ট করব...Abhishek Banerjee stated infront of AITC digital warrior thar in 2026 TMC will win in 250 seats and then he will post his gym selfie
Read more »
West Bengal Election 2026: Can Left Revive Itself From Dormancy? Expert SaysWest Bengal Elections 2026: With state elections around the corner, the political churn in West Bengal has already begun. Voter sentiments, particularly those concerning the Left, need to be brought into the broader political discourse.
Read more »
Punjab News: सीएम भगवंत सिंह मान ने स्टार्टअप पंजाब कॉन्क्लेव 2026 का किया उद्घाटन, नवाचार और उद्यमिता को मिला प्रोत्साहनसीएम भगवंत सिंह मान ने स्टार्टअप पंजाब कॉन्क्लेव 2026 का किया उद्घाटन, नवाचार और उद्यमिता को मिला प्रोत्साहन Chief Minister Bhagwant Singh Mann inaugurated the Startup Punjab Conclave 2026
Read more »
पश्चिम बंगाल में दो क्रिकेट क्लबों के बीच क्या हुआ? मैच के दौरान चलने चलीं गोलियांWest Bengal Asansol News: पुलिस के मुताबिक झड़प के दौरान बराकर पुलिस चौकी के सामने कथित तौर पर गोलियां चलाई गईं, हालांकि किसी के हताहत होने की कोई खबर नहीं आई है.
Read more »
