BJP leader Kalipada Sengupta comment on the women who takes Lokkher Bhander
West Bengal Assembly Election 2026 : ভোটটা দিতে হবে পদ্মফুলে, লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মহিলাদের ঘরবন্দি করার নিদান! West Bengal Assembly Election 2026 : 'ভোটটা দিতে হবে পদ্মফুলে', লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মহিলাদের 'ঘরবন্দি' করার নিদান! West Bengal Assembly Election 2026 : 'এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মায়েরা আছেন, যাঁরা জোড়া ফুলে ভোট দিতে যাবেন, আমি সেই সমস্ত পরিবারের স্বামীদের বলছি, ওই মায়েদের ঘরে বন্দি রেখে দেবেন'।: নজরে ছাব্বিশের বিধানসভা ভোট। এ রাজ্যে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলাদের এবার 'ঘরবন্দি' করে রাখার নিদান দিলেন বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত। তাঁর সাফ কথা, ভোটটা দিতে হবে 'পদ্মফুলে, জোড়াফুলে নয়'। বিতর্ক তুঙ্গে।পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বিজেপি নেতা কালীপদ। দলের রাজ্য কমিটিরও সদস্য তিনি। সেই কালীপদের বক্তব্যে একটি ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল। যে ভিডিয়োতে সংকল্প সভার মঞ্চে দাঁড়িয়ে ওই বিজেপি নেতাকে বলতে শোনা যাচ্ছে, 'এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মায়েরা আছেন, যাঁরা জোড়া ফুলে ভোট দিতে যাবেন, আমি সেই সমস্ত পরিবারের স্বামীদের বলছি, ওই মায়েদের ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্মফুলে, জোড়া ফুলে নয়।'এক্স হ্যান্ডেল পোস্টে তৃণমূল লিখেছে, 'প্রথমে বিজেপির কোচবিহার জেলা নেত্রী ক্ষমতা দখলের সাথে সাথে লক্ষ্মীর ভান্ডার বাতিল করার হুমকি দিয়েছিলেন। তারপর তাদের নেতারা 'ভিক্ষা' বলে উপহাস করেছিলেন, লক্ষ লক্ষ গর্বিত মহিলাকে অপমান করেছিলেন যারা এই অর্থ ব্যবহার করে ঘর পরিচালনা, শিশুদের শিক্ষিত করা এবং ভবিষ্যত তৈরি করেন। এবং এখন বিজেপি মধ্যযুগীয় নারী বিদ্বেষের নতুন গভীরতা অর্জন করেছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বিজেপির"সংকল্প সভায়" তাদের রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত প্রকাশ্যে স্বামীদের লক্ষ্মীর ভান্ডার গ্রহণকারী স্ত্রীদের আটকে রাখার আহ্বান জানিয়েছেন, যাতে তারা বাইরে বেরিয়ে ভোট দিতে না পারে'। তৃণমূলের দাবি, বিজেপি ইতিমধ্যেই SIR কে অস্ত্র হিসেবে ব্যবহার করছে যাতে বৈধ বাঙালি ভোটারদের গণহারে মুছে ফেলা যায়। এখন তারা লক্ষ্মীর ভান্ডার সুবিধাভোগীদের ঘরে আটকে রাখতে চায় যাতে তাদের ভোটদান সম্পূর্ণরূপে বন্ধ করা যায়। বাংলার গণতন্ত্রের বিরুদ্ধে বিজেপির যুদ্ধ এখন বাংলার মা, বোন এবং কন্যাদের বিরুদ্ধে যুদ্ধে পরিণত হয়েছে। ২০২৬ সালে, সেই একই"বন্দী" মহিলারা লক্ষ লক্ষ মিছিল করে বিজেপির নারী-বিদ্বেষী, বাংলা-বিরোধী রাজনীতিকে ভোটের তুষারপাতের তলায় চাপা দেবেন'। ভিডিয়োটি শেয়ার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।মন্ত্রী শশী পাঁজা বলেন, 'এই কালীপদবাবু, যিনি নাকি রাজ্য কমিটির সদস্য। রাজ্য কমিটির যদি এই মানসিকতা থাকে, প্রকল্প বন্ধ করে দেব, যাঁরা প্রাপক তাদের বাড়ি থেকে বেরনো বন্ধ করে দেব। তারা যে যাবে ভোটকেন্দ্রে সেই পথটাতেই বাধা তৈরি করতে হবে। বাড়ির দরজা বন্ধ করে দিন। এই যে চরম কথা বলা, তীব্র ভাষা নিন্দা জানাই'। এই ঘটনায় অবশ্য কড়া বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য তিনি বলেন, 'এসব কথা বলা মানে মহিলাদের অপমান করা। দল এসব বরদাস্ত করে না। আর লক্ষ্মী ভান্ডার দিয়ে কাউকে দয়া করছে না'। Cooperative Bank Election in Nandigram: দুয়ারে ছাব্বিশ, সমবায় নির্বাচনেও উত্তেজনা নন্দীগ্রামে! তৃণমূল নেতাকে.
.. (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরসাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।Cooperative Bank Election in Nandigram: দুয়ারে ছাব্বিশ, সমবায় নির্বাচনেও উত্তেজনা নন্দীগ্রামে! তৃণমূল নেতাকে...Khaleda Zia Tarique Rahman: মা না ছেলে? ছবি কার? জোটে জট! খালেদার মৃত্যুতে ভোটের আগে 'ম...Khokan Chandra Das Murder: ইউনূস আপনার মুখে শান্তির বাণী মানায় না! মৌলবাদের বাংলাদেশে জ্যান্...Trump Captured Venezuela President: ঘরে ঢুকে তুলে নিয়ে গেল ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে, জানুন...New Year Horror: বর বাড়ি নেই, চলে এসো! বর্ষবরণের রাতে ফাঁকা ফ্ল্যাটে প্রেমিককে ডেকে পুরুষাঙ...রাজ্যTrump Releases Venezuela President Photo: চোখে কালো চশমা-হাত বাঁধা মাদুরোর ছবি প্রকাশ ট্র...
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Breaking News LIVE Update: সরকারি জমি হস্তান্তর! দুর্নীতি মামলায় গ্রেফতার পুরপ্রধান…West bengal news live latest national breaking news today trending india news in bengali 03 January
Read more »
West Bengal Assembly Election 2026: কে পারবে, না পারবে... শুভেন্দুতে সুর নরম! ব্যাকফুটে ডিফেন্স খেললেন দাবাং দিলীপ! বললেন, পার্টি...Dilip Ghosh controversy remark on Suvendu Adhikari after comeback in Bengal BJP before West Bengal Assembly Election 2026
Read more »
Bengal Weather Update: কুয়াশার চাদরে মুড়বে বাংলা! একলাফে পারদ বাড়ছে ৪ ডিগ্রি, নতুন সপ্তাহে ফের শীতের কামড়...bengal-weather-temperature-rising-in-west-bengal-snowfall-forecast-in-darjeeling
Read more »
West Bengal Assembly Election 2026: এবার বুথের ভিতরেই বাহিনী? ছাব্বিশের ভোটে কীরকম হবে কেন্দ্রীয় বাহিনীর বিন্যাস?ছাব্বিশেই মহারণ। আর ২৬-এর সেই মেগা নির্বাচনে কীভাবে ব্যবহার করা হবে কেন্দ্রীয় বাহিনী? কীরকম হবে বাহিনী বিন্যাস? সোমবার তা নিয়েই গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। ভোটে কত কেন্দ্রীয় বাহিনী? কীভাবে কাজে লাগানো হবে? রাজ্যে পুলিসের হাতেই থাকবে...
Read more »
Breaking News LIVE Update: রাজ্যের আইনশৃঙ্খলায় নজর কমিশনের! DM-দের প্রতি সপ্তাহে দিতে হবে রিপোর্ট...West bengal news live latest national breaking news today trending india news in bengali 04 January
Read more »
DMK पूरे भारत की सबसे भ्रष्ट सरकार, तमिलनाडु में अमित शाह का स्टालिन पर तीखा हमलाAssembly Elections: 2026 में असम, पश्चिम बंगाल और तमिलनाडु जैसे बड़े और हॉटस्पॉट सियासी राज्यों और
Read more »
