TMC leader shot dead just 500 meters from home in birbhum
Birbhum TMC Leader Murder: ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খানের খুনে পর সরগরম রাজ্য রাজনীতি। এই আবহেই ফের খুন আর এক হেভিওয়েট তৃণমূল নেতা। মাঝরাত ফোন করে ডাকা হয়, তারপর বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরেই গুলি করে খুন করা হয় তৃণমূল নেতাকে।ভাঙড়ের পর এবার বীরভূমে খুন হেভিওয়েট তৃণমূল নেতা। ঘটনাটি ঘটে, বীরভূমের লাভপুর বিধানসভার আমদপুরের শ্রীনিধিপুর অঞ্চলের কোমরপুর গ্রামে। গভীর রাতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পীযূষ ঘোষকে। IIM Calcutta Incident: অভিযোগের পর পিছু হটছেন IIM কাণ্ডের নির্যাতিতা? অন্যদিকে CCTV ফুটেজে মিলেছে জোরাল প্রমাণ.
..জানা গিয়েছে, শনিবার রাত প্রায় ২টো নাগাদ ফোন পেয়ে বাইকে চড়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পাশেই পড়ে ছিল তাঁর বাইক। পুলিস সূত্রে জানা গিয়েছে, একেবারে কাছ থেকে গুলি চালানো হয় তাঁর উপর। পিছন থেকে তার মাথায় গুলি করা হয়েছে। সেখানেই মৃত্যু হয় তার। স্থানীয় সূত্রে খবর, পীযূষবাবু বালি কিনে এনে বিক্রি করতেন। ব্যবসা ও তৃণমূল সংগঠনের কাজ মিলিয়ে তাঁর বেশ প্রভাব ছিল এলাকায়। ঘটনাস্থলের সামনে থাকা একটি বাড়ি থেকে মৌসুমী মাল নামে এক মহিলাকে আটক করেছে পুলিস। তাঁর পরিবারের দাবি, মৌসুমী তৃণমূল কংগ্রেস করতেন এবং পীযূষ ঘোষের সঙ্গে তাঁর রাজনৈতিক যোগাযোগ ছিল। Alive Daughter Cremation: ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করার অপরাধ! রাগে চোখের মণি 'জীবন্ত' মেয়ের মুখাগ্নি করল বাবা... এই ঘটনার সঙ্গে মৌসুমী বা অন্য আটক ব্যক্তিদের ভূমিকা কী—তা জানার চেষ্টা করছে পুলিস। ইতিমধ্যে সাঁইথিয়া থানার পুলিস তিনজনকে আটক করেছে, যাদের মধ্যে দু’জন মহিলা। ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এলাকাজুড়ে চরম উত্তেজনা, মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিসবাহিনী। পুলিস খুনের মোটিভ জানতে জোরদার তদন্ত চালাচ্ছে। উল্লেখ্য, রাজ্জাক খান খুনে আটক করা হয় দুই তৃণমূল নেতাকে। ঘটনার পর রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ নেয় প্রশাসন। এবার ভাঙড়ের ১০ জন তৃণমূল নেতাকে বরাদ্দ করা হয় নিরাপত্তারক্ষী। কলকাতা পুলিসের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরRadhika Yadav Murder: রাধিকার জন্য ২ কোটি ঢেলেছিল দীপকই! 'মেয়ের কথায় নাচা ফালতু বাবা...Full Scorecard →দুনিয়াকলকাতাUS Visa for Indians: পাগলা জগাই খেপেছে, ডলার ছুড়ে মেরেছে! ট্রাম্পের আমেরিকায় এবার ট্যুরিস্ট...
Birbhum News Trinamool Leader Killed Birbhum Crime West Bengal Crime News TMC Violence Political Murder West Bengal Zee 24 Ghanta Birbhum Murder Case Kolkata News Today
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Singur Missing Man Returns: পঁচিশ বছর কোনও খোঁজ ছিল না, বাংলা ভুলে বাড়ি ফিরল সেই ছেলেSingur man returns home in Balarambati after 25 years from Rajasthan
Read more »
Malda: পরীক্ষায় টুকলিতে বাধা! কলেজ অধ্যক্ষকে হুমকি, তৃণমূল ছাত্রনেতার দাদাগিরিতে তুলকালাম...professor stop cheating in exam tmc student leader threatened College principal
Read more »
Hooghly Shocker: খুনের মামলায় তৃণমূল নেতার মৃত্যুদণ্ড, ১৮ জনের যাবজ্জীবন, রায়ে খুশি হয়ে মিষ্টি বিলি দলেরই নেতারDeath penalty awarded by Arambagh Court to TMC leader in murder csae
Read more »
কলকাতায় ওসি-র গাড়ি চুরি, ধরা পড়ল অভিযুক্তকলকাতার প্রগতি ময়দান থানার সামনে থেকে ওসি-র গাড়ি চুরি হয়েছে। অভিযুক্ত ধরা পড়েছে এবং গাড়ি উদ্ধার করা হয়েছে।
Read more »
Kasba Law College Incident: খু*ন, কলেজে ভাঙচুর, মারধর, ব়্যাগিং, মেয়েদের টিজ়! কসবাকাণ্ডে পা*রভা*র্ট মনোজিতের কীর্তিতে...Murder college vandalism assault ragging eve teasing Pervert Manojits actions in Kasba scandal
Read more »
Jam in National Highway: ডবল ইঞ্জিন বিকল! বিজেপিশাসিত রাজ্যে ৮ কিমি জ্যাম, ৩২ ঘণ্টা আটকে থেকে মারাই গেলেন তিন..Jam in National Highway: ইন্দৌর থেকে থেকে সোজা দেওয়াস পর্যন্ত। ৮ কিমি জাতীয় সড়কে 'প্রাণঘাতী' জ্যাম। প্রশ্নের মুখে ইন্দৌরের ট্রাফিক ব্যবস্থা।
Read more »
