India Beats Afghanistan By 47 Runs in T20 World Cup Super 8
India vs Afghanistan: আফগানিস্তানের বিরুদ্ধে দাপুটে পারফরম্য়ান্স ভারতের। জিতেই সুপার আটের খেলা শুরু ভারতের।রোহিত শর্মারা টি-২০ বিশ্বকাপের সুপার আটে উঠেছে গ্রুপ পর্যায়ে শীর্ষ স্থানে শেষ করেই। বৃহস্পতিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে আফগানদের .
.. হারিয়ে সুপার আটের অভিযান শুরু করল টিম ইন্ডিয়া । দিনের শেষে রোহিতরা আফগানিস্তানকে বুঝিয়ে দিল যে, বিশ্বের ১ ও ১০ নম্বর দলের ঠিক কোথায় ফারাক।এদিন শুরুটা মোটেই ভালো হয়নি ভারতের। বিশ্বের যে কোনও পিচেই রশিদ আতঙ্কের বিজ্ঞাপন! ফের একবার সেই কথা তিনি প্রমাণ করে দিয়ে, ভারতীয় ব্য়াটারদের শিরদাঁড়ায় শীতল স্রোতের সঞ্চার করেছিলেন শুরুতে। টস জিতে রোহিতের ব্য়াটিং করার সিদ্ধান্ত কার্যত ভুল প্রমাণ করে দিচ্ছিলেন আফগানিস্তানের অধিনায়ক ও বিশ্বের অন্য়তম সেরা স্পিনার। চার ওভারে তিন উইকেট তুলে তিনি বিরাট ধাক্কা দিয়েছিলেন শুরুতে। তাঁকে যোগ্য় সঙ্গ দিয়েছেন ফজলহক ফারুকি। তিনিও নির্দিষ্ট কোটার বল করে ৩৩ রান দিয়ে তিন উইকেট তুলে নেন। রশিদ-ফারুকির ধাক্কা সামলেও ভারত দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ায়। বিরাট কোহলি ও রোহিত শর্মার ওপেনিং জুটি এদিন তিন ওভারও টিকতে পারেনি। রোহিত মাত্র ৮ রান করে রশিদের হাতে ক্য়াচ তুলে দেন। এরপর তিনে নামা ঋষভ পন্থ ঝোড়ো ১১ বলে ২০ রানের ইনিংস খেলে ফিরে যান। রশিদের প্রথম শিকার হন ঋষভ। ভারতের উইকেটকিপার-ব্য়াটার প্লাম এলবিডব্লিউ হয়ে যান। এরপর বিরাটও ফেরেন সেই রশিদের বলেই। বিরাট সোজা এক্সটা কভারের উপর দিয়ে মহম্মদ নবির হাতে ক্য়াচ তুলে দেন। এদিন বিরাট ২৪ বলে মাত্র ২৪টি রান করতে পেরেছিলেন। ৯ ওভারের মধ্য়ে ৬২ রানে তিন উইকেট হারিয়ে ভারত রীতিমতো ধুঁকছিল। পাঁচে নামা শিবম দুবেকে নিয়ে আবারও প্রশ্ন উঠবেই। ৭ বলে ১০ রান করে সেই রশিদের ফাঁদে পা দিয়ে এলবিডব্লিউ হয়ে যান। সাতে নেমেছিলেন রবীন্দ্র জাদেজা। দেশের স্টার অলরাউন্ডার ক্রিকেটটিই কী ভুলে গেলেন! এদিন তাঁর অবদান মাত্র ৫ বলে ৭! ফারুকির বলে গুলবদিন নইবের হাতে ক্য়াচ দিয়ে হাসতে হাসতে চলে যান তিনি। সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ডিয়া এদিন যদি খেলতে না পারতেন, তাহলে ভারত হয়তো ১০০ রানের গণ্ডিও টপকাতে পারত না। শেষে অক্ষর প্য়াটেল ৬ বলে ১২টি রান করেছিলেন এসে। ভারত শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৮১ রান তুলতে পেরেছিল। ১৮১ রানই আফগানিস্তানের কাছে পাহাড় প্রমাণ টার্গেট হয়ে গিয়েছিল। রশিদরা পাঁচ ওভারের মধ্য়েই তিন উইকেট হারিয়ে ফেলেন। মাত্র ২৩ রানের মধ্য়ে দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও হজরাতুল্লাহ জাজাইকে ডাগআউটে পাঠিয়ে দেন জসপ্রীত বুমরা। তিনে নামা ইব্রাহিম জর্দানকে অক্ষর প্য়াটেল বুঝে নেন। ৮ রান করে তিনি ফিরে যান। এরপর ধীরে ধীরে যা হওয়ার তাই ঘটল। চরম ব্য়াটিং ভরাডুবি। গুলবদিন নইব , আজমাতুল্লাহ ওমরজাই , নাজিবুল্লাহ জদরান , মহম্মদ নবি , রশিদ , নবীন-উল-হকরা সাধ্য় মতো সময় কাটিয়ে নিজেদের ডাগআউটে ফিরে যান। আফগানিস্তান শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ১৩৪ রান তুলতে পারে। ৪৭ রানে জেতে ভারত। বুমরা ও অর্শদীপ সিং এদিন তিন উইকেট করে নিলেন। কুলদীপ যাদব নিলেন দুই উইকেট। এক উইকেট করে নিলেন অক্ষর প্য়াটেল ও রবীন্দ্র জাদেজা। আগামী শনিবার ভারত সুপার এইটের দ্বিতীয় ম্য়াচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরVVS Laxman | Team India: 'লক্ষ্মণরেখা'ই টানছে বিসিসিআই! কোচে হিসেবে চেনা মুখেই আস্থা! চলে এল বিরাট আপডেটBengal Weather Update: আর মাত্র কয়েকঘণ্টার মধ্যেই বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে! কতদিন চলবে এই প্র...Full Scorecard →খেলাBengal Weather Update: মাত্র ২ থেকে ৩ ঘণ্টার মধ্যেই প্রাক্ বর্ষার বৃষ্টি! ব্যস! কান পেতে দিন...দেশRescheduling Of Trains: ফের ট্রেনের সময়সূচিতে বদল! জেনে নিন, দিঘার ট্রেনের ক্ষেত্রে বড় কী ব...
Bridgetown Barbados IND VS AFG T20 World Cup Super 8 Hardik Pandya Suryakumar Yadav Fazalhaq Farooqi
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
T20 World Cup: সুপার এইটেই আসল খেলা! ভারতের প্রতিপক্ষ হবে কারা? অপেক্ষায় পরপর অগ্নিপরীক্ষাIndia Schedule For Super 8 s At The T20 World Cup 2024
Read more »
T20 World Cup 2024: বোলারদের দাপটে ধরাশায়ী আয়ারল্যান্ড, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অনায়াস জয় ভারতেরIndia wins against Ireland in T-20 World Cup
Read more »
Bengal News LIVE Update: T20 বিশ্বকাপে ফের জয় ভারতের, ৬ রানে হারাল পাকিস্তানকে! ম্যাচ নায়ক কে?Bengal News LIVE Update: T20 বিশ্বকাপে ফের জয় ভারতের, ৬ �
Read more »
Pakistan: ভারতের আশীর্বাদ পেলেই সিদ্ধিলাভ! এই ৫ শর্তেই বাবরদের সুপার এইট, জানুন পুরো সমীকরণPakistan will need favour from Team India to qualify for T20 World Cup Super 8 stage
Read more »
T20 World Cup 2024: অর্শদীপের আগুনেই সূর্যর প্রহার, আমেরিকাকে গুঁড়িয়ে সুপার এইটে ভারতIndia Beats USA By 7 Wickets to Clinch Back To Back Victories In T20 World Cup 2024
Read more »
T20 World Cup 2024: ঘাড় থেকে ভূত নামল ভারতের! আতঙ্কের শহর থেকে পালিয়ে বাঁচলেন রোহিত? অকপট অধিনায়কRelieved Rohit Sharmas Big Admission After Super 8 Qualification T20 World Cup 2024
Read more »
