Who will take the helm as Team Indias next coach After Rahul Dravid
Team India’s Next Coach: জুনেই অবসান দ্রাবিড় যুগের, ভারতের পরবর্তী কোচ কে? লড়াইয়ে হেভিওয়েট তিন বিদেশি Who will take the helm as Team India’s next coach After Rahul Dravid ? কে হবেন ভারতের পরবর্তী কোচ? তিন হেভিওয়েট বিদেশি রয়েছেন দৌড়ে।জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তীরে এসেই ডুবেছিল তরী! বিশ্বকাপ ফাইনালে উঠেও ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি টিম ইন্ডিয়া । গতবছর ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অধরাই থেকে যায় 'বদলাপুর'। ফাইনালে ভারত হেরে যায় ছয় উইকেটে। বিশ্বসেরা হয় সেই অস্ট্রেলিয়া। প্রায় এক লক্ষ দর্শকের প্রবল শব্দব্রহ্ম মিলিয়ে গিয়েছিল হারের হাহাকারে! আর ঠিক ওইদিনই রোহিত শর্মাদের কোচ হিসেবে চুক্তি শেষ হয়ে যায় রাহুল দ্রাবিড় ও তাঁর সাপোর্ট স্টাফদের। 'দ্য় ওয়াল' এবং তাঁর টিমকেই দায়িত্বে বহাল রাখে বিসিসিআই । তবে এবার যে যেতেই হবে! হ্য়াঁ, দ্রাবিড়ের চুক্তি শেষ হচ্ছে আসন্ন টি-২০ বিশ্বকাপের পরেই। বোর্ডের অন্দরমহলের খবর দ্রাবিড় আর রোহিতদের হেডমাস্টার হিসেবে থাকতে চাইছেন না। তিনি মনস্থির করেই ফেলেছেন।দ্রাবিড় কিন্তু 'অটোমেটিক এক্সটেনশন' পাবেন না। মানে চুক্তি নবীকরণ হয়ে যাবে না। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দিয়েছেন যে, জুনেই অবসান দ্রাবিড় যুগের। ভারতের কোচের পদ নিয়ে নির্বাচিত কিছু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জয়। তিনি বলেন, 'আমরা আগামী কয়েকদিনের মধ্যে কোচের আবেদনের জন্য বিজ্ঞাপন দেব। রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হতে চলেছে। তাঁকে দায়িত্বে থাকতে হলে পুনরায় আবেদন করতে হবে। আমরা দীর্ঘমেয়াদী কোচ খুঁজছি, তিন বছরের জন্য।জয় এই প্রসঙ্গে বলেন, 'দেখুন ভারতীয় ক্রিকেটে ফরম্যাটে অনুযায়ী কোচের নজির নেই। এছাড়া আমাদের অনেক খেলোয়াড় আছে যারা অল ফরম্যাটের। যেমন ঋষভ পন্থ, বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো ফরম্যাটে অনেক সাধারণ খেলোয়াড় রয়েছে।' জয় সাফ বলেই দিলেন যে, ভারত এক কোচ এক অধিনায়কের ফর্মুলাতেই বিশ্বাসী।এই প্রশ্নের উত্তরে জয় বলেন, 'দেখুন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্রিকেট পরামর্শদাতা কমিটি । ওঁরা যা বলবেন আমি শুধু সেটাই বাস্তবায়ন করব। সিএসি যদি বিদেশি কোচ মনোনীত করেন, তাহলে সেখানে আমি হস্তক্ষেপ করতে পারি না।' বিসিসিআইয়ের সিএসি-তে রয়েছেন যতীন পরাঞ্জপে, অশোক মালহোত্রা এবং সুলক্ষণা নায়েক। জানা যাচ্ছে তিন বিদেশি কোচ রোহিতদের মাথায় বসার লড়াইয়ে আছেন। তারাঁ টম মুডি, অ্য়ান্ডি ফ্লাওয়ার ও জাস্টিন ল্য়াঙ্গার। কোচ হিসেবে যাঁদের বায়োডেটা রীতিমতো সমৃদ্ধ। সে জাতীয় দল হোক বা আইপিএল। তিন প্রাক্তন ক্রিকেটার খেলা ছাড়ার পর কোচ হিসাবে সুনামের সঙ্গে কাজ করেছেন। ভিভিএস লক্ষ্মণ টিম ইন্ডিয়ার কোচ হওয়ার দৌড়ে ভীষণ ভাবে আছেন। যিনি এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে। অতীতে যে কাজ করতেন দ্রাবিড়। লক্ষ্মণ আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের সময় ভারতের কোচ ছিলেন। ভারত ২-০ সিরিজ জিতেছিল। রাহুলের অবর্তমানে একাধিকবার তিনি স্ট্যান্ড-ইন কোচ হিসেবে নিজের কোচিং দক্ষতার প্রমাণ দিয়েছেন।WB Lok Sabha Election 2024: 'ভোট দাও খেয়ে যাও, বাড়িতে প্যাকেট করে নিয়ে যাও', দুই ফুলেরই বাজি ঘুগনি-মুড়ি-আলুরদম!Bardhaman Purba Lok Sabha Election 2024: ভোট দিতে আসা মহিলাকে 'শাড়ি খুলতে' বলল পুলিস! তীব্র উত্তেজনা বর্ধমানে.
CAC Rahul Dravid BCCI ICC CWC 2023 Final
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Rahul Dravid Votes: লাইনে দাঁড়িয়েই ভোট! কে বলবে ভারতের হেড কোচ, দ্রাবিড় তো একজনইRahul Dravid votes like a common man standing in line
Read more »
Siliguri Vote: কার ভোট যে দিলাম কে জানে, আমারটা তো আগেই হয়ে গেছে!Siliguri man says his Vote is casted much before he give it himself
Read more »
Abu Taleb Molla: শেখ শাহজাহানের ডান হাত, কে এই আবু তালেব?who is abu-taleb-molla close-to-sheikh-shahjahan cbi-raid-in-sandeshkhali foreign-arms-and-amuunitions-recovered
Read more »
T-20 World Cup के लिए Team India का ऐलान, राजस्थान रॉयल्स के कप्तान संजू सैमसन को मिला मौकाT-20 World Cup India Team: टी20 विश्व कप (T-20 World Cup) के लिए भारतीय टीम (Team India) का एलान हो Watch video on ZeeNews Hindi
Read more »
Team India New Coach: द्रविडनंतर टीम इंडियाला लवकरच मिळणार नवा कोच; जय शाह यांचा मोठा खुलासाRahul Dravid Head Coach: सध्या टी-20 वर्ल्डकप येत्या जूनमध्ये आहे. अशातच टीम इंडियाचे सध्याचे मुख्य प्रशिक्षक राहुल द्रविड यांचा कार्यकाळ संपणार आहे. या वर्षी जूनपर्यंतच कार्यकाळ राहणार आहे.
Read more »
Team India New Coach: राहुल द्रविड़ फिर से टीम इंडिया के कोच बनेंगे या नहीं, आई UPDATEWho Will be Team India New Coach
Read more »
