Unnatural Death of Minor in Hostel Familys Shocking Allegations Change the Course of the Case
Paschim Bardhaman : ফের ছাত্রের রহস্যমৃত্যু। নবম শ্রেণির পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য। মৃত ছাত্রের পরিবারের অভিযোগ, কীভাবে এই ঘটনা ঘটল বিদ্যালয় কর্তৃপক্ষ কিছুই জানায়নি।বেসরকারি আবাসিক বিদ্যালয়ে পাঠরত ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। মৃত ছাত্রের নাম শম্ভু কুম্ভকার । বাড়ি পুরুলিয়ার কেন্দায়। কেন্দায় অবস্থিত রামকৃষ্ণ সারদা মিশন বিদ্যামন্দিরে নবম শ্রেণীতে পড়ত সে। গতকাল রাতে ওই আবাসিক বিদ্যালয় থেকে স্কুল কর্তৃপক্ষ শম্ভু কুম্ভকারকে স্থানীয় চাকোলতোড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা।জানা গিয়েছে, শম্ভুকে হস্টেলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। হস্টেলে সেই সময় বাকি সব পড়ুয়ারা ডিনার করতে গিয়েছিল। ওয়ার্ডেন তাকে দেখতে না পেয়ে হস্টেলে আসেন। সেখানে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। মৃত ছাত্রের পরিবারের অভিযোগ, কীভাবে এই ঘটনা ঘটল বিদ্যালয় কর্তৃপক্ষ কিছুই জানায়নি। গতকাল বিদ্যালয় কর্তৃপক্ষ পরিবারকে কিছু না জানিয়ে হাসপাতালে নিয়ে যায়। অন্যদের কাছে খবর পেয়ে সেখানে গিয়ে জানতে পারি ছেলে মারা গিয়েছে।ঘটনায় পর সকালে পরিবারের লোকজন ও এলাকাবাসিরা বিদ্যালয়ের মূল গেটের বাইরে জমায়েত করে বিক্ষোভ দেখায়। পরে কেন্দা-টামনা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় কেন্দা থানার পুলিস।উল্লেখ্য, কিছুদিন আগেই স্কুলের ভিতর থেকে মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত দশকগ্রাম সতীশচন্দ্র সর্বার্থসাধক শিক্ষাসদন হাইস্কুলে। মৃত ছাত্রের নাম অভিনন্দন সামন্ত । বাড়ি বিষ্ণুপুর অঞ্চল এলাকায়। সূত্র মারফত জানা গিয়েছে, গত শুক্রবার ভোরে অভিনন্দনকে হোস্টেলের ভিতর দেখতে পায়নি বন্ধুরা। বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানায় ছাত্ররা। খোঁজাখুঁজির পর স্কুলের রুম থেকে ওই ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে সবং গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শোকের ছায়া নেমে আসে স্কুল চত্বরজুড়ে। আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ.
..কলকাতা পুলিস হেল্পলাইন ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরআশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...World’s Fastest High-Speed Train: আর কেউ বলবে না বন্দে ভারতের কথা! গতিদানব CR450 ছুটল ৮৯৬ কি...Birbhum Shocker: বীভৎস বীরভূম! 'টিউশন ক্লাসে'ই কিশোরীকে 'ধর্ষণ' ২ সহপাঠী...রাজ্যরাজ্যরাজ্যBangladesh: বিরল সম্পদ আবিষ্কার বাংলাদেশের দ্বীপে! ইউনূসের দেশকে আর পিছনে ফিরে তাকাতে হবে না...Weather in Darjeeling: সিকিমে তুষারপাত, দার্জিলিংয়ে কী অবস্থা? বৃষ্টিবিঘ্নিত উত্তরের ম্লান ছ...
Hostel Teen Death Bengal Student Death Case Kolkata Hostel Tragedy Minor Death Mystery Teen Death Investigation
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
SIR in West Bengal: SIR-এ মতুয়াদের ৯৫ শতাংশ নাম কাটা যাবে!, আমরণ অনশনে মমতাবালাTMC MP Mamatabala Thakur to go fast unto death against SIR
Read more »
नीरजा मोदी स्कूल में 4th फ्लोर से कूदी छात्रा,मौत, VIDEO: पसलियां टूटी; स्कूल प्रबंधन ने सबूत मिटाए, पिता न...Rajasthan Jaipur Neerja Modi School 6th Class Student Death Case Updateनीरजा मोदी स्कूल की छत से गिरी छात्रा की मौत,6th क्लास की स्टूडेंट थी, पुलिस मौके पर पहुंची
Read more »
Drowning Death: കടലിൽ കുളിക്കാനിറങ്ങിയ ഡോക്ടർമാരുടെ സംഘം തിരയിൽപ്പെട്ടു; മൂന്ന് പേർ മരിച്ചു, സംഭവം കണ്ണൂർ പയ്യാമ്പലത്ത്മൂന്ന് പേർ തിരയിൽപ്പെട്ട് മരിച്ചു
Read more »
Rajesh Banik Death News: पूर्व भारतीय ऑलराउंडर की सड़क हादसे में मौत, इरफान पठान और रायडू के साथ खेल चुके थेपूर्व भारतीय अंडर-19 ऑलराउंडर राजेश बानिक की पश्चिम त्रिपुरा के आनंदनगर में सड़क हादसे में मौत हो गई. 40 वर्षीय बानिक ने इरफान पठान और अंबाती रायडू के साथ खेला था.
Read more »
पंजाब में काम करने वाले व्यक्ति ने रवि किशन को दी जान से मारने की धमकी, जालंधर रवाना हुई गोरखपुर पुुलिसपंजाब में काम करने वाले व्यक्ति ने रवि किशन को दी जान से मारने की धमकी, जालंधर रवाना हुई गोरखपुर पुुलिस Punjab Man sends death threat to Ravi Kishan राज्य | उत्तर प्रदेश
Read more »
Drown Death: കുട്ടിക്കാനത്ത് കയത്തിൽ വീണ സഞ്ചാരിക്ക് ദാരുണാന്ത്യം; ഒപ്പമുണ്ടായിരുന്നയാൾ കടന്നു കളഞ്ഞുസമീപവാസികളാണ് അഗ്നിരക്ഷാ സേനയെ വിവരമറിയിച്ചത്.
Read more »
