Police lathi charge on jobless teachers in Bikash Bhawan
Updated By: May 15, 2025, 08:59 PM IST: দিনভর বিক্ষোভ, ঘেরাও। রাত নামতে পুলিসের অ্যাকশন! বিকাশভবন থেকে রীতিমতো টেনে হিঁচড়ে বেরা করে দেওয়া হল চাকরিপ্রার্থীদের! আন্দোলনকারীদের দাবি, তাঁদের মারধরও করেছে পুলিস। আহত বেশ কয়েকজন। পাল্টা ইঁটবৃষ্টি অভিযোগ ওঠেছে পুলিসের বিরুদ্ধে। SSC Teachers Protest : 'জনপ্রতিনিধিরা ফের ভোটে জিতে দেখান, তবে আমরা পরীক্ষা দেব!', ফের বিক্ষোভে চাকরিহারারা.
.যোগ্য-অযোগ্য বাছাই করা যায়নি। এসএসসির ২০১৬ সালে পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। রাতারাতি চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষকরা। সঙ্গে শিক্ষাকর্মীরাও। চাকরি ফেরতের দাবিতে ৯ দিন ধরে বিকাশ ভবনের সামনে ধর্না দিচ্ছেন যোগ্য় শিক্ষকরা। আজ, বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযানের ডাক দেন তাঁরা। দুপুরে বিশাল জমায়েত করে বিকাশভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা, তখন তাঁদের বাধা দেয় পুলিস। এরপর দু'পক্ষের মধ্য়ে শুরু হয় বচসা, ধস্তাধস্তি। শেষে ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনের ভিতরে ঢুকেও পড়েন তাঁরা। দিনভর চলে ঘেরাও। আটকে পড়েন সরকারি কর্মচারীরা। এরপর রাতেই বিকাশভবনে পৌঁছয় পুলিস। আন্দোলনকারীদের সরিয়ে বিকাশভবন থেকে কর্মচারীদের বের করে আনার চেষ্টা হয়। আর তাতেই পরিস্থিতিতে অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিসের সঙ্গে চাকরিহারাদের ধস্তাধস্তি শুরু হয়েছে। অভিযোগ, আন্দোলনকারীদের লাঠিচার্জ করেছে পুলিস। কাউকে টেনে হিঁচড়ে, তো কাউকে আবার চ্যাংদোলা করে বিকাশভবন থেকে বের করে আনা হয়। পাল্টা পুলিসকে লক্ষ্য করে ইঁটবৃষ্টি করেন বিক্ষোভকারীরা। রাতভর বিকাশভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।চাকরিহারা সাফ জানিয়ে দিয়েছেন, 'নতুন করে আমরা কোনও পরীক্ষা দেব না, দিতে হলে আগে মুখ্যমন্ত্রী-সহ সব জন প্রতিনিধিকে নতুন করে ভোটে জিতে আসতে হবে। কারণ, আমাদের ভোটে জিতেই তো ওনারা জন প্রতিনিধি হয়েছেন। তাহলে আমাদের নতুন করে যোগ্যতা প্রমাণ করতে হলে, তার আগে ওদেরও নিজেদের যোগ্যতার পরিচয় দিতে হবে'। তাঁদের অভিযোগ, 'রিভিউ পিটিশনের আগে আমাদের ড্রাফ্ট দেখানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য। বাস্তবে অবশ্য তা হয়নি। আমাদের অন্ধকারে রেখে চুপি চুপি রাজ্য সুপ্রিমকোর্টে রিভিউন পিটিশন দাখিল করেছিল'। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরSSC Teachers Protest: 'জনপ্রতিনিধিরা ফের ভোটে জিতে দেখান, তবে আমরা পরীক্ষা দেব!', ফের বিক্ষোভে চাকরিহারারা..রাজ্যCrocodile in Ganges: নবদ্বীপের গঙ্গায় বিশালাকার ভয়ংকর কুমির! ঘাটে স্নান করতে নামতেই...প্রযুক্তিMamata Banerjee: 'গ্রুপ সি-ডি যারা মাইনে পাচ্ছে না, তাদের সংসারে অসুবিধা হচ্ছে', ফ...BSF jawan detained by pakistan rangers: 'অভিনন্দনকে যেভাবে ছাড়িয়ে আনা হয়েছিল, সেভাবেই...
Teachers Protest Bikash Bhawan
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Nandigram: ষাঁড়ের গাড়ি আটকাতে দৌড়ল পুলিস! সেই গাড়িই পুলিসভ্যানকে ধাক্কা মেরে পিষে মারল...Nandigram: ষাঁড়ের গাড়ি আটকাতে দৌড়ল পুলিস! সেই গাড়িই পুলিসভ্যানকে ধাক্কা মেরে পিষে মারল...
Read more »
SSC Protest: চাকরিহারাদের দাবি মেনে তালিকা দেওয়া যাচ্ছে না, আইনি সমস্যা হতে পারে।SSC Protest: চাকরিহারাদের দাবি মেনে তালিকা দেওয়া যাচ্ছে না, আইনি সমস্যা হতে পারে।
Read more »
Breaking news today: তীর্থযাত্রায় ভয়ংকর পদপিষ্ট! মৃত কমপক্ষে ৭...Breaking news today: তীর্থযাত্রায় ভয়ংকর পদপিষ্ট! ম
Read more »
J&K Death: পহেলগাঁও আবহে সেনাবাহিনীতে বড় ধাক্কা, কাশ্মীরের রামবাণে ঘটে গেল ভয়ংকর ঘটনাJ&K Death: পহেলগাঁও আবহে সেনাবাহিনীতে বড় ধাক্কা, কাশ্মীরের রামবাণে ঘটে গেল ভয়ংকর ঘটনা
Read more »
Pakistan Army: ভয়ংকর বিদ্রোহ, পাকসেনার পাশে দাঁড়াতে খোলাখুলি অস্বীকার করছে আমজনতাই...Pakistan Army: ভয়ংকর বিদ্রোহ, পাকসেনার পাশে দাঁড়াতে খোলাখুলি অস্বীকার করছে আমজনতাই...
Read more »
Operation Sindoor: দেশের এই ১৫টি স্থানে পাকিস্তানের হামলার ছক, আগেই মেরে মেরুদন্ড ভেঙে দিল ভারত...Pakistan had tried to attack this fifteen places of India which actually went into failure after Operation Sindoor by India and India strike back again on Thursday
Read more »
