SIR in Bengal: Bengal SIR case in Supreme Court Election Commission files affidavit that allegations are exaggerated and fabricated
SIR in Bengal:'বিতর্কের' SIR! বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে 'বিস্ফোরক' দাবি কমিশনের. Election Commission files affidavit in Supreme Court on Bengal SIR allegations: সাংসদ দোলা সেনের দায়ের করা জনস্বার্থ মামলার জবাবে হলফনামা দাখিল করেছে কমিশন। দোলা সেন ২৪ জুন ও ২৭ অক্টোবরের এসআইআর-সংক্রান্ত নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করেছিলেন। কমিশন স্পষ্ট জানাল.
SIR in Bengal:'বিতর্কের' SIR! বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে 'বিস্ফোরক' দাবি কমিশনের... Election Commission files affidavit in Supreme Court on Bengal SIR allegations: সাংসদ দোলা সেনের দায়ের করা জনস্বার্থ মামলার জবাবে হলফনামা দাখিল করেছে কমিশন। দোলা সেন ২৪ জুন ও ২৭ অক্টোবরের এসআইআর-সংক্রান্ত নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করেছিলেন। কমিশন স্পষ্ট জানাল...বিতর্ক যেন পিছু ছাড়ছে না বাংলায় এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে। এবার বাংলার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি নির্বাচন কমিশনের। শীর্ষ আদালতে কমিশনের স্পষ্ট দাবি, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে যে অভিযোগ উঠেছে, তা “অত্যন্ত অতিরঞ্জিত” এবং “রাজনৈতিক স্বার্থে বাড়িয়ে বলা”। শুধু মুখে বলা-ই নয়, এই মর্মে সুপ্রিম কোর্টে হলফনামাও জমা দিয়েছে কমিশন। হলফনামা জমা দিয়ে একথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।সাংসদ দোলা সেনের দায়ের করা জনস্বার্থ মামলার জবাবে এই হলফনামা দাখিল করেছে কমিশন । ওই মামলায় দোলা সেন ২৪ জুন ও ২৭ অক্টোবরের এসআইআর-সংক্রান্ত নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করেছিলেন। কমিশনের বক্তব্য, এসআইআর কোনও নতুন ব্যবস্থা নয়। বহু বছর ধরেই নির্দিষ্ট নিয়ম মেনে এই তালিকা পুনর্বিবেচনা হয়। প্রয়োজনীয় সংশোধন করা হয়। কমিশন আরও জানিয়েছে, ভোটার তালিকা পরিষ্কার ও সঠিক রাখতে এই প্রক্রিয়া জরুরি। ১৯৯৫ সালের টি. এন. সেশান মামলার রায়ও এই SIR প্রক্রিয়াকে সাংবিধানিক কর্তব্য হিসেবে স্বীকৃতি দিয়েছিল। মামলার পরিপ্রেক্ষিতে কমিশনের তাই স্পষ্ট বক্তব্য, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া করতে গিয়ে যে তাকে ঘিরে যে অভিযোগ উঠছে, তা “অত্যন্ত অতিরঞ্জিত” এবং “রাজনৈতিক স্বার্থে বাড়িয়ে বলা”। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম ফিল-আপ থেকে শুরু করে খসড়া ভোটার তালিকা প্রকাশ, সব বিষয়েই বিভিন্ন সময়ে বিভিন্ন নতুন নিয়ম ও আপডেট জানিয়েছে কমিশন। এমনকি, কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাদের 'সরাসরি নজরদারি'র মধ্যেই বাংলার SIR প্রক্রিয়া শেষ করতে নিয়েছে দু-দুটি বড় সিদ্ধান্ত! এক, নির্বাচন কমিশনের তিনজন উচ্চপদস্থ কর্তাকে সরাসরি কলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ট্রান্সফার করা হয়েছে। বাংলায় SIR প্রক্রিয়ার কাজ যতদিন চলবে, আপাতত ততদিন তাঁরা কলকাতার দফতরেই থাকবেন। ততদিন এখান থেকেই কাজ করবেন বি সি পাত্র, সৌম্যজিৎ ঘোষ এবং ভিভোর আগরওয়াল। দুই, IAS সুব্রত গুপ্তকে বাংলায় স্পেশাল রোল অবজারভার নিয়োগ করা হয়েছে। বাংলায় SIR-র যে তালিকা তৈরি করা হবে, সেই তালিকা খতিয়ে দেখবেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। উল্লেখ্য, ইতিমধ্যেই SIR-এর খসড়া ভোটার তালিকা ও চূড়ান্ত ভোটার তালিকার দিন পরিবর্তনের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন । বাড়ানো হয়েছে এনুমারেশন ফর্ম জমা নেওয়ার সময়সীমাও। এনুমারেশন ফর্ম জমা নেওয়ার শেষ দিন ৪ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়েছে। ৯ ডিসেম্বরের পরিবর্তে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ১৬ ডিসেম্বর। আর চূড়ান্ত ভোটার তালিকা ৭ ফেব্রুয়ারি-র বদলে প্রকাশ করা হবে, আরও ৭ দিন বাদে ১৪ ফেব্রুয়ারি । SIR in Bengal: ধর্মের ভিত্তিতে নয়, ব্যক্তি যাচাইয়েই নাগরিকত্ব! SIR বিতর্কে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের... SSC Big Update: নিয়োগ প্রক্রিয়া স্থগিতের নির্দেশ সুপ্রিম কোর্টের? SSC মামলায় বিরাট আপডেট... হাইকোর্টেরও বড় নির্দেশ... (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরটেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।Bihar shocker: স্বামীর হাতে 'খুন' হওয়া যুবতীই ঘুরে বেড়াচ্ছেন প্রেমিকের সঙ্গে! ম্যাজিক, না, হাড়হিম অপরাধচক্র?Kolkata Knight Riders: অ্যান্ড্রে রাসেলের বিদায়বেলা... নাইটদের ছেড়ে আইপিএল থেকে অবসর ঘোষণা...Full Scorecard →Bihar shocker: স্বামীর হাতে 'খুন' হওয়া যুবতীই ঘুরে বেড়াচ্ছেন প্রেমিকের সঙ্গে! ম্য...SIR in Bengal:'বিতর্কের' SIR! বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে সুপ্রিম কোর্...রাজ্যরাজ্য
Supreme Court Election Commission
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
SIR in Bengal: SIR করে জেলে নিয়ে যাবে তো!.....বিস্ফোরক অনুব্রতIt is not possible to deduct voters name from voter list says Anubrata Mandal
Read more »
चुनाव आयोग का ऐलान- BLO को मिलेगी डबल सैलरी: इससे पहले 2015 में बढ़ी थी; पहली बार इलेक्टोरल रजिस्ट्रेशन ऑफिस...Special Intensive Revision (SIR) Election Commission announces BLOs receive double salary
Read more »
SIR in Bengal: SIR-এ বাড়তি সময়! স্বীকার করতে হল তো যে, আমরাই ঠিক ছিলাম? কমিশনকে কটাক্ষ তৃণমূলের..TMC reacts after time for SIR Extended
Read more »
SIR in Bengal: এনুমারেশন ফর্ম দিতে গিয়ে ভোটারদের খুঁজেই পেলেন না BLO-রা! নোটিস টাঙিয়ে বিএলও জানিয়ে দিলেন...many voters not found in Champdani Assembly constituency 25 in 111th and 30 in 112th booth SIR in Bengal SIR in Hooghly
Read more »
SIR in Bengal: ধর্মের ভিত্তিতে নয়, ব্যক্তি যাচাইয়েই নাগরিকত্ব! SIR বিতর্কে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের...Supreme Court on SIR CJI Surya Kanta directs no decision based on religion rather CAA on individual verification
Read more »
SIR in Bengal: গোটা পৃথিবীতে আমরা আছি, আমরা আদিবাসীরা এদেশের রাজা, SIR ফর্ম ফিল-আপ করব কেন!Some tribal people of Ranibandh block in Bankura refused to fill up SIR form
Read more »
