SIR in Bengal: West Bengal Assembly Election 2026 SIR controversy Abhishek Banerjee big order to TMC Legal cell
Abhishek Banerjee on Bengal SIR: বাংলায় SIR শুরুর দিনই পথে নামেন মমতা-অভিষেক। যে মিছিল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ হুঁশিয়ারি দেন, 'বাংলার ক্ষমতা কী আমরা দেখাব! ২ দিনে এই মিছিল হলে, আগামী ২ মাসের মধ্যে দিল্লিতে.
..'অভিষেকের SIR হুংকার! লড়াই শুধু এবার রাজনীতির মাঠে-ময়দানে নয়, লড়াই এবার আইনিও! SIR নিয়ে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি আইনি লড়াইয়ের জন্যও প্রস্তুত হচ্ছে তৃণমূল । SIR আর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হয়রানি নিয়ে তৃণমূলের লিগ্যাল সেলকে প্রস্তুত হওয়ার নির্দেশ অভিষেকের । ১১ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সব জেলায় সাংগঠনিক সভা করার নির্দেশ লিগ্যাল সেলকে। অভিষেকের স্পষ্ট বার্তা, একদিকে SIR নিয়ে আইনি লড়াই করতে হবে। অন্যদিকে ভোটের মুখে কেন্দ্রীয় সংস্থার হয়রানি আটকাতে দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে হবে।উল্লেখ্য, বাংলায় SIR শুরুর দিনই পথে নামেন মমতা-অভিষেক। মঙ্গলবার রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করে তৃণমূল। SIR-এর বিরোধিতায় কলকাতায় তৃণমূলের মহামিছিল। যে মিছিল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ হুঁশিয়ারি দেন, 'বাংলার ক্ষমতা কী আমরা দেখাব! ২ দিনে এই মিছিল হলে, আগামী ২ মাসের মধ্যে দিল্লিতে কী হতে পারে, সেটা একবার ভেবে দেখতে বলব। আমাদের ধমকে, চমকে কোনও লাভ নেই।' গতকালকের মিছিলে ব্যাপক সাড়া মেলার পর ১১ নভেম্বর ডোরিনাতে ফের জনসভার ডাক দিয়েছেন অভিষেক। প্রসঙ্গত, SIR নিয়ে আগেই দলীয় কর্মী-নেতা-বিধায়ক-সাংসদদের ক্যাম্প করার নির্দেশ দিয়েছেন অভিষেক। একইসঙ্গে নির্দেশ দিয়েছে ওয়াররুম খুলতেও। ৬২০০ ক্যাম্প, ২৯৪ ওয়াররুম, অভিষেকের SIR-স্ট্র্যাটেজি! BLO-দের সঙ্গে বাড়ি বাড়ি যেতে বলেছেন BLA 2-দের। অভিষেকের কথায়,"প্রকৃত ভোটারদের নাম বাদ যাচ্ছে। BLA 2-রা BLO-দের সঙ্গে বাড়ি বাড়ি যাবে। কমিশন ঠিক কাজ করছে কিনা তা দেখতে হবে। কারও নাম যেন বাদ না যায় । ১০০% ফর্ম ফিলআপ করে কমিশনে জমা দিতে হবে। BLO-র ছায়াসঙ্গী হয়ে থাকতে হবে BLA 2-কে।" বলেন,"আগামী ৬ মাস আমাদের কাছে অ্যাসিড টেস্ট।" SIR নিয়ে তৃণমূলের বৈঠকে অভিষেক নির্দেশ দেন,"ওয়েবসাইট ও হার্ড কপি মেলাবেন। সাংসদ ও বিধায়করা পুরোদস্তুর সাহায্য করবেন। গ্রাম পঞ্চায়েত প্রধানরা অঞ্চল সভাপতির সঙ্গে একযোগে কাজ করবেন। প্রতি অঞ্চলে একমাস ক্যাম্প করবেন। ক্যাম্পে ল্যাপটপ, প্রিন্টার ও ওয়াই ফাই থাকবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা ক্যাম্প বসবে। ৬২০০ ক্যাম্প রাজ্য জুড়ে হবে। ওয়ার্ডে কাউন্সিলর ও ওয়ার্ড সভাপতি সাহায্য করবেন।" একইসঙ্গে সাংসদ ও বিধায়কদের দায়িত্ব দেন ওয়াররুম বানানোর। বলেন,"ওয়াররুমে ১৫ জন থাকবে। ১০ জন সরাসরি BLA-2 এর সঙ্গে যোগাযোগ রাখবে। বাকি ৫ জন ল্যাপটপ নিয়ে বসে সব ডেটা এন্ট্রির কাজ করবে। অসুবিধা হলেই বিধায়ক, সাংসদ হস্তক্ষেপ করবে।" Vishwas Kumar Ramesh: 'প্রত্যেকটা দিন মৃত্যুযন্ত্রণা, প্রতিদিন অল্প অল্প করে মরে যাচ্ছি...' অসহ্য যন্ত্রণায় আমদাবাদ বিমান দুর্ঘটনার 'মিরাক্যল সারভাইভার'... SIR in Bengal Explained: শুরু SIR! কখন আপনার বাড়িতে আসবে BLO? কী করবেন, কী করবেন না? কী নথি হাতের কাছে রাখবেন? যদি বাড়িতে না থাকেন, তাহলে... Lakshmi Bhandar Post Office Scheme: এবার পোস্ট অফিসেও লক্ষ্মীর ভান্ডার! মহিলারা পাবেন প্রতি মাসে ১০,০০০ থেকে ১২,০০০ টাকা... (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরটেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।Riju Biswas: 'সবাইকে মেসেজ করা ভুল হয়েছে, এখন আমার মাকেও...', বিতর্কের মুখে পড়ে ক...Tech Layoffs 2025: ১ লক্ষ ১৭ হাজারের চাকরি গেছে, ছাব্বিশে আরও সর্বনাশ ডেকে আনবে AI... তৈরি ত...Full Scorecard →রাজ্যBangladesh: 'মাথায় হাড় নেই, চাপ দিবেন না', রামদার কোপে উপড়ে যাওয়া খুলি রাখা ফ্রিজ...SSC Group Group D tainted list: বিগ ব্রেকিং! প্রকাশ হল ৩৫১২ অযোগ্য শিক্ষাকর্মীর তালিকা... দে...Arjun Sonawane Death: ৮ গোল্ড মেডেল ঝুলিতে, ভারতকে বিশ্বমঞ্চে সোনার দৌড়ে রাখা অর্জুন মাত্র...
Bengal SIR Abhishek Banerjee West Bengal Assembly Election 2026
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
SIR IN Bengal: SIR আতঙ্ক? এবার হাসপাতালে খোদ তৃণমূল কাউন্সিলর! স্ত্রী আবার...TMC Councillo suddenly fall ill due to SIR in Rishra
Read more »
SIR in Bengal: ফের SIR আতঙ্কে মৃত্যু? দীঘায় এবার হার্ট অ্যাটাক হোটেল মালিকের...Another death reoprtedly for SIR in West Bengal
Read more »
SIR in Bengal: BIG UPDATE: SIR নিয়ে মামলায় শুরুর দিনই হাইকোর্টের বড় নির্দেশ! কী বললেন প্রধান বিচারপতি...SIR in Bengal: West Bengal Assembly Election 2026 SIR controversy What Kolkata High Court says on SIR case
Read more »
SIR in Bengal: SIR আতঙ্কে পঞ্চম মৃত্যু, দেশছাড়া হওয়ার আশঙ্কায় চরম পদক্ষেপ উলুবেড়িয়ায় যুবকেরUlluberia youth kills self allegedly in panic for SIR
Read more »
SIR in Bengal: বাংলার ক্ষমতা কী আমরা দেখাব! ২ দিনে এই মিছিল হলে, ২ মাসে কী হবে...TMC Leader Abhishek Banerjee reacts on SIR in Bengal
Read more »
SIR in Bengal: ২০০২-এর সঙ্গে মিলছে মাত্র ৩২% নাম! বাংলায় SIR শুরুতেই হইচই... প্রথমদিন ফর্ম বিলি হল ৭০ লাখ...SIR in Bengal: West Bengal Assembly Election 2026 SIR controversy only 32 percent names match with 2002 Voter list
Read more »
