know how much insurance policy for Subhanshu Shukla in Space, what is his work in space
Subhanshu Shukla Insurance Policy: পাচ্ছেন না অতিরিক্ত বেতন, কিন্তু শুভাংশু শুক্লা র মহাকাশ-বিমার অংক শুনলে মাথা ঘুরে যাবে! ISS -এ কী কাজ করছেন ভারতীয় গ্রুপ ক্যাপ্টেন? Subhanshu Shukla news: মহাকাশে শুভাংশু শুক্লা কী নিয়ে গবেষণা করছেন? কী কাজ করছেন? তাঁর এই ১৪ দিনের সফরের জন্য কত টাকার বিমা?জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্বিতীয় ভারতীয় হিসেবে ইতিহাস গড়েছেন শুভাংশু শুক্লা । ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা র এই মিশনের সম্পূর্ণ খরচ বহন করছে NASA ও ISRO। মিশনের জন্য নাসা ও ইসরো যৌথভাবে প্রায় ৫৪৮ কোটি টাকা খরচ করছে। তবে এই বিশাল বাজেট সত্ত্বেও শুভাংশু শুক্লা কে NASA বা ISRO থেকে কোনও পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। কোনও বিশেষ বা ব্যক্তিগত পারিশ্রমিক পাচ্ছেন না শুভাংশু। শুধুমাত্র ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন হিসেবেই বেতন পাবেন তিনি। তবে বেতন না পেলেও ১৪ দিনের এই মহাকাশ সফরের জন্য শুভাংশু শুক্লা র নামে করা হয়েছে প্রায় ৭০০ কোটি টাকার বিমা! ১৪ দিন ধরে শুভাংশুদের থাকার কথা নাসার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। এজন্য ভারতের পক্ষ থেকে শুভাংশু শুক্লা র নামে সর্বোচ্চ ২০০ কোটি টাকার বিমা করানো রয়েছে। অপরদিকে নাসার পক্ষ থেকেও একটি বিমা করানা হয়েছে। সেখানে টাকার পরিমান ৬০ মিলিয়র ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। অর্থাৎ সবমিলিয়ে প্রায় ৭০০ কোটির বিমা। এখন প্রশ্ন হচ্ছে, মহাকাশে যাওয়ায় কেন এত কোটি কোটি টাকার বিমা? আসলে, মহাকাশে যাওয়ার ক্ষেত্রে মানুষের জীবনের ঝুঁকি থাকে সবথেকে বেশি। তাই নিয়ম অনুযায়ী, যে বিমাটি করা হয়ে থাকে, তার দামও হয় সবথেকে বেশি। সেখানে পলিসি থাকে ৪০ কোটি টাকার। আর ব্যক্তির জীবনের দাম ধরা হয় ১৬০ কোটি টাকা। যে হিসেবে শুভাংশু শুক্লা র জন্য ভারতের পক্ষ থেকে করা হয়েছে ২০০ কোটি টাকার বিমা। মিশন শুরু হওয়া থেকে শুরু করে মিশন শেষ পর্যন্ত সময়কালে মহাকাশচারীর মৃত্যু বা গুরুতর কোনও চোট এই বিমার আওতায় থাকে। মহাকাশযানের ভিতর যদি কোনও সমস্যা হয়, মহাকাশচারীর কোনও সমস্যা হলে, বিমার আওতায় সেটিও থাকে। সমস্ত ধরণের দুর্ঘটনার বিমা করা হয়ে থাকে। প্রসঙ্গত, মহাকাশে শুভাংশু শুক্লা মহাকাশে ডায়াবিটিস নিয়ে নানাবিধ পরীক্ষা নিরীক্ষা করবেন। মহাকাশে কি ইনসুলিন ইঞ্জেকশন কাজ করে? ব্লাড সুগার কতটা ওঠানামা করে ইত্যাদি বিষয়ে পরীক্ষা চালাবেন। সেইসঙ্গে ভারতের শুভাংশু শুক্লা মহাকাশে একটি 'ব্রেইন-কম্পিউটার' তৈরির চেষ্টাও করবেন। যার লক্ষ্য, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মতো মাইক্রোগ্র্যাভিটিতে থাকাকালীন মহাকাশচারীরা তাঁদের মস্তিষ্কের সংকেত বা সিগন্যাল ব্যবহার করে কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিনা তা দেখা।Deadliest Flood of World: ভয়ংকর! জলের চাপে ফেটে গেল দৈত্যাকার বাঁধের বিশাল দেওয়াল, ৫০ হাজার বর্গমাইল জুড়ে স্রোতের ছোবল, লক্ষ লক্ষ মৃত্যু.
.. Deadliest Flood of World: ভয়ংকর! জলের চাপে ফেটে গেল দৈত্যাকার বাঁধের বিশাল দেওয়াল, ৫০ হাজার বর্গমাইল জুড়ে স্রোতের ছোবল, লক্ষ লক্ষ মৃত্যু...Kasba Law College Incident: মনোজিতের দাদাগিরির ভংয়কর নমুনা! 'ম্যাঙ্গো'কে কি ভয় পেতেন ভাইস প্রিন্সিপালও?
Shubhanshu Shukla Policy Shubhanshu Shukla Insurance Policy Shubhanshu Shukla Work In Space Shubhanshu Shukla News Indian Astronaut Shubhanshu Shukla IAF Officer Shubhanshu Shukla NASA Axiom Mission 4 Shubhanshu Shukla NASA Axiom Mission 4 ISS শুভাংশু শুক্লা শুভাংশু শুক্লার বিমা মহাকাশে শুভাংশু শুক্লার কাজ
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Return From Mount Kangchenjunga: অনুমতি দিল না চিন, লক্ষ্য বদলে স্লিপিং বুদ্ধ কাঞ্চনজঙ্ঘা! কিন্তু মাত্র ১০০০ মিটার দূর থেকেই...return from Mount Kangchenjunga camp four originally out for Shishapangma Xixiabangma of china Mount Everest summit in 2022 Piyali Basak Chandannagar Hooghly
Read more »
SpaceXs Dragon To Carry Shubhanshu Shukla: আর কয়েক ঘণ্টা পরেই বিস্ময়! ভারতীয় মহাকাশচারীকে সুদূর মহাশূন্যে নিয়ে যাবে আস্ত ড্রাগন...SpaceXs Dragon To Carry Indian Astronaut Shubhanshu Shukla Into Space On June 10
Read more »
West Bengal Bus Service: গণ পরিবহনে বড় খবর! বাতিল হচ্ছে না ১৫ বছরের পুরনো বাস, কিন্তু...15 year old commercial bus are not being cancelled West Bengal Bus Service
Read more »
ISS के लिए आज रवाना होंगे शुभांशु शुक्ला: NDA क्लियर कर IAF पायलट बने, 2019 में गगनयान मिशन के लिए चुने गए;...shubhanshu shukla will leave for iss today Becomes IAF Pilot after clearing NDA check complete profile
Read more »
Donald Trump Warns Iran: ইসরায়েল কী করছে দেখব না, তুমি এদিকে হাত বাড়ালে একেবারে মুছে দেব পৃথিবী থেকে ইরানকে হুমকি ট্রাম্পের...Trump warned Iran that it would experience full strength of US military if it attacks United States reiterating that Washington had nothing to do with Israels strikes on Tehran
Read more »
Horoscope Today: একাধিক দিক থেকে আয় হতে পারে মিথুনের, অতিরিক্ত কাজের চাপ নেবেন না ধনু...Horoscope 2025 ajker rashifal June 21 Astrology aries taurus gemini cancer leo virgo libra scorpio sagittarius capricorn aquarius pisces
Read more »
